Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
হলিউড থেকে হবে জাজের ‘মাসুদ রানা’!

বিনোদন

টিবিএস রিপোর্ট
23 February, 2021, 01:25 pm
Last modified: 23 February, 2021, 01:31 pm

Related News

  • ঈদে মুক্তি পাওয়া ছবিও কি ব্যবসা করতে পারে?  
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ
  • ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হচ্ছে

হলিউড থেকে হবে জাজের ‘মাসুদ রানা’!

জাজ মাল্টিমিডিয়া বাংলাদেশ থেকেও একটি ‘মাসুদ রানা’ চলচ্চিত্র নির্মাণ করবে। সম্পূর্ণ আলাদা সেই চলচ্চিত্রের শুটিং আগামী শুক্রবার শুরু হওয়ার কথা।
টিবিএস রিপোর্ট
23 February, 2021, 01:25 pm
Last modified: 23 February, 2021, 01:31 pm
ছবি: সংগৃহীত

বাংলা ভাষার আলোচিত গুপ্তচর কাহিনি 'মাসুদ রানা' নিয়ে চলচ্চিত্র বানানোর ঘোষণা জাজ মাল্টিমিডিয়া দিয়েছে অনেক আগেই। কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা নির্বাচনে 'কে হবেন মাসুদ রানা' নামে একটি প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো শেষ হয়েছে, তা-ও অনেকদিন হলো। 

তবু নানা কারণে থমকে ছিল এই প্রকল্প। সোমবার প্রযোজনা প্রতিষ্ঠানটি এ ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার করে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট প্রকাশ করেছে। 

'মাসুদ রানা বনাম MR9' শিরোনামের সেই পোস্টে জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, 'আপনারা জানেন জাজ মাল্টিমিডিয়া কাজি আনোয়ার হোসেন স্যারের কাছ থেকে রাইট (স্বত্ব) নিয়ে মাসুদ রানা বানাচ্ছে। কিন্তু অনেকের মাঝে প্রশ্ন দেখে দিয়েছে, মাসুদ রানা বাংলাদেশ থেকে হবে নাকি হলিউড থেকে হবে। বিষয়টা পরিষ্কার করার সময় এসেছে এখন।' 

ওই পোস্টে চলচ্চিত্রটির নাম 'MR9' বলে জানায় জাজ। প্রতিষ্ঠানটি আরও লিখেছে, "মাসুদ রানা সিনেমা হলিউড থেকে 'MR9' নামে (বানানো) হচ্ছে। সম্পূর্ণ সিনেমাটি হবে ইংলিশে। মুক্তি পাবে বিশ্বব্যাপী।"

এ চলচ্চিত্রের পরিচালক আসিফ আকবর। মাসুদ রানা চরিত্রে অভিনয় এবিএম সুমন এবং নবনীতা চরিত্রে সৈয়দা তিথি অমনি অভিনয় করবেন বলে জানিয়েছে জাজ।

'MR9'-এর প্রাথমিক বাজেট ৯.২ মিলিয়ন ডলার (প্রায় ৭৭ কোটি ৭৬ লাখ টাকা)।

মাসুদ রানা বনাম MR9 আপনারা জানেন জাজ মাল্টিমিডিয়া কাজি আনোয়ার হোসেন স্যার এর কাছ থেকে রাইট নিয়ে মাসুদ রানা বানাচ্ছে ।...

Posted by Jaaz Multimedia on Sunday, February 21, 2021

জাজ ওই পোস্টে আরও জানায়, "এর শুটিং ১৫ এপ্রিল ২০২০ গ্রিসে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জন্য শুরু করা যায় নাই। 'MR9'-এর গল্প অনুযায়ী অন্তত বাংলাদেশ ও থাইল্যান্ডে শুটিং করতে হবে। এখনো থাইল্যান্ড গেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয়, যা করতে হলিউডের শিল্পীরা রাজি নন।"

শুটিং শুরুর সম্ভাব্য তারিখ আগামী ১৫ এপ্রিল।

জাজ আরও জানায়, "আপনারা নিশ্চিত থাকুন, হলিউড থেকে 'MR9' হবেই ইনশাল্লাহ। কারণ, জাজ এই প্রজেক্টে ইতোমধ্যে বিপুল পরিমাণের অর্থ লগ্নি করে বসে আছে।"

আরও জানানো হয়, জাজ মাল্টিমিডিয়া বাংলাদেশ থেকেও একটি 'মাসুদ রানা' চলচ্চিত্র নির্মাণ করবে। সম্পূর্ণ আলাদা সেই চলচ্চিত্রের পরিচালক সৈকত নাসির। সেখানে মাসুদ রানা চরিত্রে রাসেল রানা এবং নবনীতা চরিত্রে অভিনয় করবেন সৈয়দা তিথি অমনি।

আগামী শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) শুটিং শুরু হতে যাওয়া ওই চলচ্চিত্রের প্রাথমিক বাজেট ৩ কোটি ৫০ লক্ষ টাকা। ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার ও ইন্দোনেশিয়ায় শুটিং করা হবে চলচ্চিত্রটির।

Related Topics

টপ নিউজ

মাসুদ রানা / জাজ মাল্টিমিডিয়া / চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • ঈদে মুক্তি পাওয়া ছবিও কি ব্যবসা করতে পারে?  
  • ‘মেলানিয়া’ রিভিউ: ‘ট্রাম্প-পত্নীর ডকুমেন্টারি, সোনায় মোড়ানো আবর্জনা!’
  • ‘এজন্যই চ্যাপলিন অনন্য': ‘সিটি লাইটস’ ও সিনেমার ইতিহাসে সেরা শেষ দৃশ্যের গল্প
  • যৌনতা, মৃত্যু আর বিশ্বাসঘাতকতা: উত্তর কোরিয়ার সিনেমায় যে দৃশ্য আগে দেখেনি কেউ
  • ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হচ্ছে

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net