Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

স্প্রিংহেয়ার: দ্যুতিমান প্রাণীদলের নতুন সদস্য

কেন নিয়ন আলোর মতো জ্বলে ওঠে এই প্রাণীগুলোর দেহ?
স্প্রিংহেয়ার: দ্যুতিমান প্রাণীদলের নতুন সদস্য

ফিচার

টিবিএস ডেস্ক
21 February, 2021, 03:20 pm
Last modified: 21 February, 2021, 03:30 pm

Related News

  • বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা
  • পৃথিবীর মাটির ‘স্বাস্থ্য খুব খারাপ’, ঝুঁকিতে খাদ্য সরবরাহ ও জীববৈচিত্র্য: জাতিসংঘ
  • ‘সম্রাট’ ও ‘নিহারকলি’র গল্প: অসংখ্য প্রাণীর প্রতি নিষ্ঠুরতারই ছবি
  • নেকড়ে থেকে কুকুর! বাস্তব দুনিয়ার এক অসম্ভব ‘মেটামরফোসিস’
  • ১৫০ বছরেও যে প্রাণী ‘তরুণ’: আয়ারল্যান্ড উপকূলে ভেসে এল মৃত গ্রিনল্যান্ড শার্ক

স্প্রিংহেয়ার: দ্যুতিমান প্রাণীদলের নতুন সদস্য

কেন নিয়ন আলোর মতো জ্বলে ওঠে এই প্রাণীগুলোর দেহ?
টিবিএস ডেস্ক
21 February, 2021, 03:20 pm
Last modified: 21 February, 2021, 03:30 pm

স্তন্যপায়ী ফ্লুরোসেন্ট প্রাণীদলে যুক্ত হলো নতুন আরেকটি নাম। খরগোশ আকৃতির এই প্রাণী 'স্প্রিংহেয়ার' নামে পরিচিত। 

ফ্লুরোসেন্ট বা দ্যুতিমান প্রাণী বলতে বোঝায় যেসকল প্রাণী ব্ল্যাক লাইটের নিচে এলে শরীর থেকে এক ধরনের উজ্জ্বল আলো বেরোতে থাকে। আর এই দলে পৃথিবীর নানা জাতের প্রাণী রয়েছে, যেগুলোকে বিভিন্ন সময়ে জীববিজ্ঞানী ও পশুপ্রেমীরা আবিষ্কার করেছেন। মজার ব্যাপার হচ্ছে, প্লাটিপাস, ওপোসাম, উত্তর আমেরিকার উড়ন্ত কাঠবিড়ালী থেকে শুরু করে তাসমানিয় ডেভিল, ইচিদানা ও ওমব্যাটদের কোনো কোনো প্রজাতির মধ্যেও এই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কিন্তু দক্ষিণ ও পূর্ব আফ্রিকার সাভানা অঞ্চলে ঘুরে বেড়ানো এই স্প্রিংহেয়ারগুলো কখনোই কারও ফ্লুরোসেন্ট প্রাণী তালিকায় ছিল না।

স্প্রিংহেয়ারস। ছবি: নর্থল্যান্ড কলেজ

অন্যসব দ্যুতিমান প্রাণীর মতো এরাও নিশাচর। তবে এরা অন্যদের চেয়ে আলাদা। কেননা, এই প্রজাতি খুব পুরনো প্লাসেন্টাল স্তন্যপায়ী, যা আগে কখনো দেখা যায়নি। প্রাণীটির গা থেকে এক ধরনের উজ্জ্বল কমলা-গোলাপি মেশানো আলো বেরোয়, যাকে বিজ্ঞানীরা খুবই 'মজাদার ও বিচিত্র' বলে উল্লেখ করেছেন। এই আলো ওদের শরীরজুড়ে বিভিন্ন অংশে বেশ বৈচিত্র্যময় রেখার মতো ফুটে থাকে।

ফ্লুরোসেন্স শারীরিকের চেয়ে বস্তুগত এক ধরনের বিষয়। নির্দিষ্ট এক প্রকার পিগমেন্ট সূর্যের অতিবেগুনি রশ্মিকে শুষে নিয়ে একে উজ্জ্বল আলোরূপে পুনরায় নির্গত করতে পারে। কিছু প্রজাতির পাখি ও উভচর প্রাণীর মধ্যে এটি দেখা যায়।

কিন্তু স্তন্যপায়ী প্রাণীদের সেই পিগমেন্ট নেই। তবু বিজ্ঞানীরা এই জাতের প্রাণীর দেহে ফ্লুরোসেন্ট পেয়েছেন কয়েক বছর ধরে। ইউভি লাইট ফেললে এদের গায়ে গোলাপিরঙা আভা ফুটে ওঠে।

স্প্রিংহেয়ারস। ছবি: নর্থল্যান্ড কলেজ

স্প্রিংহেয়ার নিয়ে গবেষণাকারী দল খুঁজে বের করেছে, ফ্লুরোসেন্স আসলে আসে 'পরফিরিনস' নামে একটি পিগমেন্ট সেট থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন নিয়ন আলোর মতো জ্বলে ওঠে এই প্রাণীগুলোর দেহ?

এর একটি সম্ভাব্য কারণ, ইউভি-সেন্সিটিভ ভিশন আছে- এমন বড় প্রাণী থেকে বাঁচতে এই ফ্লুরোসেন্স কাজ করে। ওয়েভলেংথ শুষে নিয়ে উজ্জ্বলভাবে প্রতিফলিত হয় আর নয়তো কম চোখে পড়ে, এমনভাবে নির্গমনের মাধ্যমে কাজটি করে। সেক্ষেত্রে এ রকম এলোমেলো আলোর প্যাটার্ন থাকলে তা কাজ করতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা।

  • সূত্র: নিউইয়র্ক টাইমস

Related Topics

টপ নিউজ

দ্যুতিমান প্রাণী / প্রাণীকুল / প্রাণী / জীববৈচিত্র্য / স্প্রিংহেয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে
  • বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
    জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: বাসস
    নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া
  • ছবি: ভিডিও থেকে নেয়া
    ‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

Related News

  • বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা
  • পৃথিবীর মাটির ‘স্বাস্থ্য খুব খারাপ’, ঝুঁকিতে খাদ্য সরবরাহ ও জীববৈচিত্র্য: জাতিসংঘ
  • ‘সম্রাট’ ও ‘নিহারকলি’র গল্প: অসংখ্য প্রাণীর প্রতি নিষ্ঠুরতারই ছবি
  • নেকড়ে থেকে কুকুর! বাস্তব দুনিয়ার এক অসম্ভব ‘মেটামরফোসিস’
  • ১৫০ বছরেও যে প্রাণী ‘তরুণ’: আয়ারল্যান্ড উপকূলে ভেসে এল মৃত গ্রিনল্যান্ড শার্ক

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

3
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

4
বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

5
ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া

6
ছবি: ভিডিও থেকে নেয়া
বাংলাদেশ

‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab