Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
শেয়ারবাজার ও ঋণ জালিয়াতি: সালমান এফ রহমানসহ ৩৪ জনের বিরুদ্ধে দুদকের ৫ মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 November, 2025, 07:50 pm
Last modified: 03 November, 2025, 07:57 pm

Related News

  • মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৯ সেপ্টেম্বর
  • যানজটে আটকে আদালতে যেতে পারেননি পরীমনি, পেছাল সাক্ষ্যগ্রহণ
  • ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার: বরগুনার এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা
  • তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত
  • স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন

শেয়ারবাজার ও ঋণ জালিয়াতি: সালমান এফ রহমানসহ ৩৪ জনের বিরুদ্ধে দুদকের ৫ মামলা

মামলায় সালমান এফ রহমানের ছেলে শায়ান ফজলুর রহমান ও তার ভাই এ এস এফ রহমান আসামি হয়েছেন। এ এস এফ রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানও মামলার আসামির তালিকায় রয়েছেন। এছাড়া জনতা ব্যাংকের ১২ কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। 
টিবিএস রিপোর্ট
03 November, 2025, 07:50 pm
Last modified: 03 November, 2025, 07:57 pm
ছবি- মুমিত এম/ টিবিএস

শেয়ারবাজারে জালিয়াতি ও ঋণ জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৩৪ জনের বিরুদ্ধে পাঁচটি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার (৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। 

মামলায় সালমান এফ রহমানের ছেলে শায়ান ফজলুর রহমান ও তার ভাই এ এস এফ রহমান আসামি হয়েছেন। এ এস এফ রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানও মামলার আসামির তালিকায় রয়েছেন। এছাড়া জনতা ব্যাংকের ১২ কর্মকর্তাসহ মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে। 

অন্য আসামিদের মধ্যে রয়েছেন- বেক্সিমকো লিমিটেডের পরিচালক ইকবাল আহমেদ, এ বি সিদ্দিকুর রহমান, মাসুদ ইকরামুল্লাহ খান, শাহ মঞ্জুরুল হক, রীম এইচ শামসুদ্দোহা, ব্যবস্থাপনা পরিচালক ওসমান কাওসার চৌধুরী, স্কাইনেট অ্যাপারেলস লিমিটেডের এমডি আনোয়ারুল বাশার, পরিচালক নাসরিন আহমেদ, ক্রিসেন্ট অ্যাক্সেসরিজ লিমিটেডের এমডি আবু নাঈম মাহমুদ সালেহিন, পরিচালক মো. মোস্তাফিজুর রহমান তানভীর, প্লাটিনাম গার্মেন্টস লিমিটেডের এমডি মোহাম্মদ আলিফ ইবনে জুলফিকার, মোসা. নুসরাত হায়দার, নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান সালাউদ্দিন খান মজলিস, পরিচালক আব্দুর রউফ, কাঁচপুর অ্যাপারেলস লিমিটেডের এমডি মাহফুজুর রহমান খান, পরিচালক সৈয়দ তানভীর এলাহী, পিয়ারলেস গার্মেন্টস লিমিটেডের এমডি ওয়াসীউর রহমান ও পরিচালক রিজিয়া আক্তার। 

জনতা ব্যাংকের যেসব কর্মকর্তা আসামি হয়েছেন তারা হলেন- প্রধান কার্যালয়ের সিইও আব্দুছ ছালাম আজাদ, সাবেক মহাব্যবস্থাপক মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক আব্দুর রহিম, সাবেক মহাব্যবস্থাপক শহিদুল ইসলাম, ডিজিএম (অব.) মো. মমতাজুল ইসলাম, সিনিয়র অফিসার রফিকুল ইসলাম, ব্যবস্থাপক সালেহ আহমেদ, অবসরপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সাবেক এজিএম মোহাম্মদ শাজাহান, ব্যবস্থাপক হুমায়ুন কবির ঢালী ও ম্যানেজার শ. ম. মাহাতাব হোসাইন বাদশা। 

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, 'আসামিদের বিরুদ্ধে শেয়ারবাজার জালিয়াতি, প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব খাটিয়ে সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎ এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানে এসব তথ্য উঠে আসে।' 

মামলাগুলোর এজাহারে বলা হয়েছে, আসামিরা বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ঋণ গ্রহণ করে সর্বমোট ২১ কোটি ৫৫ লাখ ২৮ হাজার ৮০১ মার্কিন ডলার (প্রতি ডলার ৯০ টাকা হারে ১ হাজার ৯৩৯ কোটি ৭৫ লাখ ৯২ হাজার ৯৪ টাকা) জনতা ব্যাংক পিএলসি থেকে আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন।

Related Topics

টপ নিউজ

শেয়ারবাজার কারসাজি / ঋণ জালিয়াতি / দুদকের মামলা / মামলা / সালমান এফ রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ছবি: হোয়াইট হাউস
    ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Related News

  • মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৯ সেপ্টেম্বর
  • যানজটে আটকে আদালতে যেতে পারেননি পরীমনি, পেছাল সাক্ষ্যগ্রহণ
  • ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার: বরগুনার এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা
  • তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত
  • স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
ছবি: হোয়াইট হাউস
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net