Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
অবশেষে ‘শাপলা কলি’ প্রতীকেই নির্বাচনে যাচ্ছে এনসিপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 November, 2025, 04:35 pm
Last modified: 02 November, 2025, 06:48 pm

Related News

  • এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেলের আত্মপ্রকাশ
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান

অবশেষে ‘শাপলা কলি’ প্রতীকেই নির্বাচনে যাচ্ছে এনসিপি

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন বলেন, ‘নির্বাচন কমিশনে আমরা শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলি; এই তিনটি প্রতীক চেয়ে আবেদন করেছিলাম। বৃহত্তর স্বার্থে আমরা শাপলা কলি নিচ্ছি। আগামী নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।’
টিবিএস রিপোর্ট
02 November, 2025, 04:35 pm
Last modified: 02 November, 2025, 06:48 pm
কোলাজ: টিবিএস

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 'শাপলা কলি' প্রতীক নিয়েই অংশ নেবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাসিরুদ্দীন বলেন, 'নির্বাচন কমিশনে আমরা শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলি; এই তিনটি প্রতীক চেয়ে আবেদন করেছিলাম। বৃহত্তর স্বার্থে আমরা শাপলা কলি নিচ্ছি। আগামী নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।'

বিএনপির সঙ্গে জোটের বিষয়ে নাসীরুদ্দীন জানান, এনসিপি আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'নির্বাচন কমিশনকে আমরা ইঞ্জিনিয়ারিং কমিশন বলতে পারি।'

গণভোটের প্রশ্নে তিনি বলেন,  'জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হলেও মেনে নেব। আবার জাতীয় নির্বাচনের আগে গণভোট করার ক্ষেত্রেও আপত্তি নেই।'

এ সময় তিনি বলেন, 'আইন উপদেষ্টার কাছে বিএনপি নেতা সালাহউদ্দিন প্রেমের চিঠি দিয়েছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে প্রেমের কারখানা বানাবেন না।'

বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশনে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

এনসিপি সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় 'শাপলা' অন্তর্ভুক্ত করার দাবিতেই মূলত এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দলটি দীর্ঘদিন ধরে তাদের দলীয় প্রতীক হিসেবে শাপলার দাবি জানিয়ে আসছে।

এর আগে, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য নতুন প্রতীকের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় 'শাপলা কলি' যুক্ত করা হলেও এনসিপির দাবিকৃত 'শাপলা' প্রতীকটি রাখা হয়নি।

Related Topics

টপ নিউজ

এনসিপি / শাপলা কলি / নির্বাচন কমিশন / ইসি / জাতীয় নির্বাচন / নাসীরুদ্দীন পাটওয়ারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেলের আত্মপ্রকাশ
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 
  • বিএনপি নিজেদের ইচ্ছামতো কখনো সংবিধান মানছে, কখনো মানছে না: নাহিদ ইসলাম
  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net