Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 21, 2026
ক্ষমতায় এলে বিএনপি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করবে: আমীর খসরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 October, 2025, 09:05 pm
Last modified: 27 October, 2025, 09:17 pm

Related News

  • খুলনায় ছাত্রদল-যুবদলের মধ্যে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ
  • রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
  • ইশরাক হোসেনের উত্থান ও পতন
  • বন্ধ কারখানা চালুর তহবিল থেকে ৫৬০ কোটি টাকা ঋণ বিতরণ, এখনো অপেক্ষায় বিজিএমইএর কারখানা
  • ভুয়া ঋণ অ্যাপের মাধ্যমে গ্রাহকের তথ্য-ছবি হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

ক্ষমতায় এলে বিএনপি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করবে: আমীর খসরু

বিএনপির এই নেতা বলেন, ‘আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে হলে বাংলাদেশ ব্যাংককে শুধু স্বায়ত্তশাসন নয়, পূর্ণ স্বাধীনতা দিতে হবে। পাশাপাশি বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় সব ধরনের সংস্কার করা হবে।’
টিবিএস রিপোর্ট
27 October, 2025, 09:05 pm
Last modified: 27 October, 2025, 09:17 pm
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত

বিএনপি ক্ষমতায় গেলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, 'এই বিভাগ তৈরি করা হয়েছিল রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করতে। এর উদ্দেশ্য ছিল এমডি নিয়োগ ও পর্ষদে পছন্দের লোক বসিয়ে লুটপাট করা। বিএনপি আগের বার ক্ষমতায় এসে এটি তুলে দিয়েছিল। কিন্তু শেখ হাসিনা এটি আবার ফিরিয়ে এনেছিলেন। বিএনপি ক্ষমতায় গেলে আবার এটি বিলুপ্ত করবে।'

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ইকোনমিক রিফর্ম সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, 'আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে হলে বাংলাদেশ ব্যাংককে শুধু স্বায়ত্তশাসন নয়, পূর্ণ স্বাধীনতা দিতে হবে। পাশাপাশি বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় সব ধরনের সংস্কার করা হবে।'

এ সময়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুই ভাগ করে কী লাভ হয়েছে বলে প্রশ্ন তোলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, 'আমার ধারণা, এতে কোনো লাভ হবে না। কারণ, দুই ভাগেই আমলারা আছেন।'

এনবিআর নিয়ে বিএনপির ভিন্ন পরিকল্পনা আছে বলে জানান তিনি।

আমীর খসরু বলেন, 'বিএনপি ক্ষমতায় গেলে আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ করবে না, জবাবদিহিরও কিছু নেই। তবে, আমলাদের দায়িত্ব কমিয়ে আনা হবে। সরকার পরিচালনার সব ক্ষেত্রে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে।'

Related Topics

টপ নিউজ

আমীর খসরু / আমীর খসরু মাহমুদ চৌধুরী / বিএনপি / আর্থিক প্রতিষ্ঠান বিভাগ / অর্থ মন্ত্রণালয় / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের
  • ছবি: টিবিএস
    নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০
  • ছবি: টিবিএস
    গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা
  • ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
    আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
  • ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
    ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

Related News

  • খুলনায় ছাত্রদল-যুবদলের মধ্যে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ
  • রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
  • ইশরাক হোসেনের উত্থান ও পতন
  • বন্ধ কারখানা চালুর তহবিল থেকে ৫৬০ কোটি টাকা ঋণ বিতরণ, এখনো অপেক্ষায় বিজিএমইএর কারখানা
  • ভুয়া ঋণ অ্যাপের মাধ্যমে গ্রাহকের তথ্য-ছবি হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আগামী বছর থেকে আমেরিকার ‘প্রতিটি শিশুকে’ স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা মাস্কের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ৩০

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে কেয়া গ্রুপের কারখানায় ফের ছাঁটাই: এবার চাকরি হারালেন ৭৩৯ জন, কান্নায় ভেঙে পড়লেন ১৯ বছরের পুরনো শ্রমিকেরা

4
ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
অর্থনীতি

আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

6
ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
অর্থনীতি

ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net