Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় দোকান উচ্ছেদের প্রতিবাদে জেলার সব ফার্মেসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 October, 2025, 11:55 am
Last modified: 27 October, 2025, 11:55 am

Related News

  • কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার, থানায় অভিযোগ
  • ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০,১০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা
  • ব্রাহ্মণবাড়িয়ায় কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ 
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ ভোটকেন্দ্রের ৫৭৪টি ঝুঁকিপূর্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় দোকান উচ্ছেদের প্রতিবাদে জেলার সব ফার্মেসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের বিপণি বিথীতে ১৪টি দোকান রয়েছে। সম্প্রতি কলেজে দৃষ্টিনন্দন ফটক ও সীমানা প্রাচীর নির্মাণে বিপণি বিথীর দোকানগুলো উচ্ছেদের দাবি তোলে কলেজের শিক্ষার্থীরা৷
টিবিএস রিপোর্ট
27 October, 2025, 11:55 am
Last modified: 27 October, 2025, 11:55 am
ব্রাহ্মণবাড়িয়ায় সব ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ। ছবি: টিবিএস

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের বিপণি বিথীর সব দোকান উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে জেলা শহরের সকল ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ডাকে এ প্রতিবাদ কর্মসূচি পালন করছেন ওষুধ ব্যবসায়ীরা। এতে করে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। জেলা শহরে প্রায় ১ হাজার ওষুধের দোকান রয়েছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের বিপণি বিথীতে ১৪টি দোকান রয়েছে। এর মধ্যে অধিকাংশই ওষুধের দোকান। সম্প্রতি কলেজে দৃষ্টিনন্দন ফটক ও সীমানা প্রাচীর নির্মাণে বিপণি বিথীর দোকানগুলো উচ্ছেদের দাবি তোলে কলেজের শিক্ষার্থীরা৷ এ নিয়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচিও পালন করে তারা।

তবে ওষুধ ব্যবসায়ীরা বলছেন, সরকারি সকল নিয়ম মেনে বৈধভাবে মহিলা কলেজ বিপণি বিথীতে ব্যবসা পরিচালনা করছেন তারা। হঠাৎ করে কলেজ কর্তৃপক্ষ দোকান উচ্ছেদ করা হবে মর্মে নোটিশ দিয়েছে- যা অন্যায় এবং অমানবিক। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য জেলা শহরের সব ওষুধের দোকান বন্ধ ঘোষণা করেছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি।

ব্রাহ্মণবাড়িয়া পৌর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি নূর আলম বলেন, 'কলেজ কর্তৃপক্ষ হঠাৎ করে আমাদের দোকান ভাড়া নেওয়া বন্ধ করে দেয়। সম্প্রতি শিক্ষার্থীদের দিয়ে দোকান উচ্ছেদের আন্দোলন করাচ্ছে। কলেজ কর্তৃপক্ষের এই আচরণ অমানবিক। বৈধভাবে আমরা দোকানগুলো পরিচালনা করছি। তারা এভাবে আমাদের উচ্ছেদ করতে পারে না। আমাদের সঙ্গে আলোচনায় বসে বিষয়টির সুরাহা না করলে প্রতিবাদ কর্মসূচি চলতে থাকবে।'

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী বলেন, কলেজের সামনে দোকানপাট থাকার কারণে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। শিক্ষার্থীরাও নানাভাবে হেনস্তার শিকার হয় বলে অভিযোগ করেছে। ফলে শিক্ষার্থীদের নিরাপত্তায় দোকান উচ্ছেদ করে ফটক এবং সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

ব্রাহ্মণবাড়িয়া / সরকারি মহিলা কলেজ / বিপণি বিথী / দোকান উচ্ছেদ / ওষুধের দোকান / ফার্মেসি / অনির্দিষ্টকালের জন্য বন্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার, থানায় অভিযোগ
  • ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে মজুত করা ১০,১০০ লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা
  • ব্রাহ্মণবাড়িয়ায় কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ 
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ ভোটকেন্দ্রের ৫৭৪টি ঝুঁকিপূর্ণ

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net