Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
প্যারিসের ল্যুভ জাদুঘরে গয়না চুরির অভিযোগে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 October, 2025, 04:55 pm
Last modified: 26 October, 2025, 04:56 pm

Related News

  • মতিঝিলে ব্যবসায়ীর অফিসে গুলি ও চাঁদা দাবি: অস্ত্রসহ গ্রেপ্তার শ্যুটার বাপ্পি ও সহযোগী ৭ দিনের রিমান্ডে
  • সিলেটে অটোরিকশায় যাত্রীকে পৌঁছে দেওয়ার কথা বলে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
  • চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট, গ্রেপ্তার ৮
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে
  • নরসিংদীর রেলস্টেশনে হামলা ও লুটের শিকার সেই বৃদ্ধার মৃত্যুর ঘটনায় ৬ জন গ্রেপ্তার

প্যারিসের ল্যুভ জাদুঘরে গয়না চুরির অভিযোগে গ্রেপ্তার ২

প্যারিস প্রসিকিউটর কার্যালয়ের বরাতে বলা হয়েছে, চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ফ্লাইটে উঠে পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজনদের একজনকে গ্রেপ্তার করা হয়।
টিবিএস ডেস্ক
26 October, 2025, 04:55 pm
Last modified: 26 October, 2025, 04:56 pm
চুরির ঘটনাটি ঘটে রোববার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে। ছবি: রয়টার্স

প্যারিসের ল্যুভ জাদুঘর থেকে মূল্যবান রাজমুকুট, গয়না চুরির ঘটনায় দুইজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ফরাসি গণমাধ্যম জানিয়েছে। খবর বিবিসির।

প্যারিস প্রসিকিউটর কার্যালয়ের বরাতে বলা হয়েছে, চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ফ্লাইটে উঠে পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজনদের একজনকে গ্রেপ্তার করা হয়।

গত রোববার বিশ্বের সর্বাধিক দর্শনার্থীর আসা ল্যুভ জাদুঘর থেকে ৮৮ মিলিয়ন ইউরো (৭৬ মিলিয়ন পাউন্ড; ১০২ মিলিয়ন ডলার) মূল্যের সামগ্রী চুরি হয়ে যায়। চারজন চোর শক্তিশালী বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে দিনের আলোয় জাদুঘরে ঢুকে এসব সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ফ্রান্সের এক মন্ত্রী স্বীকার করেছেন যে নিরাপত্তা ব্যবস্থা 'ব্যর্থ' হয়েছে, যার ফলে দেশটির একটি 'ভয়াবহ চিত্র' বিশ্বের কাছে উঠে এসেছে।

এক বিবৃতিতে প্যারিস প্রসিকিউটর অফিস জানিয়েছে, শনিবার সন্ধ্যায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে কতজনকে হেফাজতে নেওয়া হয়েছে তা উল্লেখ করা হয়নি।

বিশেষায়িত পুলিশ কর্মকর্তারা তাদের সর্বোচ্চ ৯৬ ঘণ্টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারবেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনাটি নিয়ে 'প্রাথমিক তথ্য প্রকাশ করায়' তদন্তের কাজে ক্ষতি হয়েছে। কারণ এটি চুরি হওয়া গয়না উদ্ধারে ও চোরদের খুঁজে বের করতে বাধা সৃষ্টি করছে।

খবরে বলা হয়েছে, চক্রটি সকাল সাড়ে ৯টায় ( গ্রিণিচ মান সময় সকাল সাড়ে ৬টায়) জাদুঘর দর্শনার্থীদের জন্য খোলার কিছুক্ষণ পরই সেখানে পৌঁছায়।

সন্দেহভাজনরা একটি গাড়িতে লাগানো যান্ত্রিক লিফট নিয়ে আসে, যার সাহায্যে তারা সেন নদীর পাশের একটি বারান্দা দিয়ে 'গ্যালারি দা'পোলোন' (গ্যালারি অব অ্যাপোলো) তে প্রবেশ করে।

ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, একটি মই প্রথম তলার একটি জানালার দিকে হেলান দিয়ে রাখা ছিল।

চোরদের মধ্যে দুজন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে জানালা কেটে জাদুঘরের ভেতরে প্রবেশ করে।

এরপর তারা নিরাপত্তা প্রহরীদের হুমকি দেয়, যার ফলে প্রহরীরা ভবনটি খালি করে দেয়। পরে চোরেরা দুটি প্রদর্শনী কেসের কাচ কেটে সেখান থেকে গয়না নিয়ে যায়।

ফরাসি গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে যে জাদুঘরের যে অংশে ডাকাতি হয়েছে, সেই এলাকার প্রতি তিনটি কক্ষের মধ্যে একটি কক্ষে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না।

ফরাসি পুলিশ জানিয়েছে, চোরেরা মাত্র চার মিনিটের জন্য জাদুঘরের ভেতরে ছিল এবং সকাল ৯টা ৩৮ মিনিটে বাইরে অপেক্ষমাণ দুটি স্কুটারে চড়ে পালিয়ে যায়।

এ ঘটনার পর ফ্রান্সের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Related Topics

টপ নিউজ

ল্যুভ জাদুঘর / চুরি / সন্দেহভাজন / গ্রেপ্তার / রাজমুকুট চুরি / গয়না চুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • মতিঝিলে ব্যবসায়ীর অফিসে গুলি ও চাঁদা দাবি: অস্ত্রসহ গ্রেপ্তার শ্যুটার বাপ্পি ও সহযোগী ৭ দিনের রিমান্ডে
  • সিলেটে অটোরিকশায় যাত্রীকে পৌঁছে দেওয়ার কথা বলে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
  • চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট, গ্রেপ্তার ৮
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে
  • নরসিংদীর রেলস্টেশনে হামলা ও লুটের শিকার সেই বৃদ্ধার মৃত্যুর ঘটনায় ৬ জন গ্রেপ্তার

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net