Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
আইন কেবল নিয়মের সমষ্টি নয়, জাতির নৈতিক বিবেকের প্রতিফলন: প্রধান বিচারপতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 October, 2025, 05:05 pm
Last modified: 25 October, 2025, 09:34 pm

Related News

  • প্রধান বিচারপতির প্রবেশপথ থেকে অবিস্ফোরিত ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার
  • ধর্ষণের শিকার গলাকাটা শিশুটি হাঁটছে: এরপরেও কি রাষ্ট্র চুপ থাকবে?
  • প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি
  • আগামীকাল ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
  • বিয়ে মানেই যৌন সম্পর্কের বাধ্যবাধকতা নয়: ফ্রান্সে বাতিল হচ্ছে ‘দাম্পত্য অধিকার’

আইন কেবল নিয়মের সমষ্টি নয়, জাতির নৈতিক বিবেকের প্রতিফলন: প্রধান বিচারপতি

তিনি বলেন, ‘এখন প্রয়োজন- সুপ্রিম কোর্ট প্রশাসন, বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, জেলা আদালতের বিচারক ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা, যাতে কাঠামোগত রূপান্তরের টেকসই বাস্তবায়ন নিশ্চিত হয়।’
টিবিএস রিপোর্ট
25 October, 2025, 05:05 pm
Last modified: 25 October, 2025, 09:34 pm
ছবি: টিবিএস

বিচার বিভাগের টেকসই রূপান্তর এবং ন্যায়ের দৃঢ় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেছেন, আইন কেবল নিয়মের সমষ্টি নয়, বরং এটি জাতির নৈতিক বিবেকের প্রতিফলন। ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয়, আর ন্যায় ব্যর্থ হলে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে।

শনিবার (২৫ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৭২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত 'গৌরবের ৭২ বছর' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, '২০২৫ সালের সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে মন্ত্রিসভার নীতিগত অনুমোদন একটি সুপরিকল্পিত ও বহুপাক্ষিক প্রয়াসের ফল। গত পনেরো মাসে প্রধান বিচারপতির কার্যালয় ও অন্তর্বর্তী সরকারের নির্বাহী শাখার পারস্পরিক সহযোগিতা এ প্রক্রিয়াকে গতিশীল করেছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'

তিনি আরও বলেন, 'এখন প্রয়োজন- সুপ্রিম কোর্ট প্রশাসন, বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, জেলা আদালতের বিচারক ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা, যাতে কাঠামোগত রূপান্তরের টেকসই বাস্তবায়ন নিশ্চিত হয়।'

বিচার বিভাগ সংস্কারের প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, 'জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাস্তবতায় বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতাকে বাস্তবে রূপ দিতে হলে প্রশাসনিকভাবে স্বয়ংসম্পূর্ণ, নৈতিকভাবে সাহসী ও সংবিধানিকভাবে শক্তিশালী বিচার বিভাগ বিনির্মাণ করতে হবে।'

তিনি আরও বলেন, 'আমরা সবাই একটি পারস্পরিক দায়বদ্ধ সম্পর্কের মধ্যে আবদ্ধ। পারস্পরিকতা, যুক্তিনিষ্ঠতা ও একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রবণতা পরিহার- এই তিন নীতিই বিচার বিভাগের স্বায়ত্তশাসনের স্থায়িত্বের মূল ভিত্তি হওয়া উচিত। অবিশ্বাস বা একতরফা সিদ্ধান্ত গ্রহণের সামান্য ইঙ্গিতও বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতাকে বিপন্ন করতে পারে।'

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস স্মরণ করে তিনি বলেন, '১৯৫২ সালের ভাষা আন্দোলন কেবল ভাষার জন্য ছিল না; এটি ছিল ন্যায়, মর্যাদা ও অস্তিত্বের অধিকারের সংগ্রাম। ঠিক একইভাবে ১৯৭১ সালে বাঙালি কেবল একটি পতাকা বা রাজনৈতিক স্বাধীনতার জন্য নয়, বরং মর্যাদা, সমতা ও নিজেদের অধিকারের জন্য স্বাধীনতার সংগ্রামে নিয়োজিত হয়েছিল।'

এর আগে শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সামনে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি এস. এম. এমদাদুল হক এবং বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান।

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে শুরু হয়ে প্যারিস রোড ঘুরে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে গিয়ে শেষ হয়।
 

Related Topics

টপ নিউজ

প্রধান বিচারপতি / রাজশাহী বিশ্ববিদ্যালয় / বিচার বিভাগ / আইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • প্রধান বিচারপতির প্রবেশপথ থেকে অবিস্ফোরিত ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার
  • ধর্ষণের শিকার গলাকাটা শিশুটি হাঁটছে: এরপরেও কি রাষ্ট্র চুপ থাকবে?
  • প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি
  • আগামীকাল ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
  • বিয়ে মানেই যৌন সম্পর্কের বাধ্যবাধকতা নয়: ফ্রান্সে বাতিল হচ্ছে ‘দাম্পত্য অধিকার’

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net