Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
কমলাপুর স্টেশনে ধূমপান করায় যুবককে জেলে পাঠানোর নির্দেশ পুলিশ সুপারের, ভিডিও ভাইরাল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 October, 2025, 10:00 pm
Last modified: 24 October, 2025, 04:38 pm

Related News

  • মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ
  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

কমলাপুর স্টেশনে ধূমপান করায় যুবককে জেলে পাঠানোর নির্দেশ পুলিশ সুপারের, ভিডিও ভাইরাল

ভিডিওতে শোনা যায়, পুলিশ সুপার ওই যুবককে উদ্দেশ করে বলেন, ‘পাবলিক প্লেসে আপনি বিড়ি খাচ্ছেন কেন?’ এরপর তিনি নির্দেশ দেন,‘ওরে থানায় নিয়ে রাখো। প্রসিকিউশন দিয়ে দিবা, যাও। জয়নাল, ওরে থানায় নিয়া যাও। কালকে কোর্টে পাঠায় দিবা। বিড়ি খাইতেছে, প্রসিকিউশন দিয়া সাবমিশন দিয়া সাব-ইন্সপেক্টর দিয়া পাঠাই দাও।’
টিবিএস রিপোর্ট
23 October, 2025, 10:00 pm
Last modified: 24 October, 2025, 04:38 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে বসে ধূমপান করায় এক যুবককে আটক করে থানার মাধ্যমে আদালতে পাঠানোর নির্দেশ দেন রেলওয়ে পুলিশের এক পুলিশ সুপার। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে থাকা ওই পুলিশ কর্মকর্তার নাম আনোয়ার হোসাইন, তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। সূত্র জানায়, তিনি এর আগে নিজেকে পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের আত্মীয় বলে পরিচয় দিতেন।

গত ১১ অক্টোবর 'ল মিমস' নামে একটি ফেসবুক পেজ থেকে শেয়ার দেওয়া একটি ভিডিওতে দেখা যায়, কমলাপুর রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আনোয়ার হোসেন এক পুলিশ সদস্যকে নির্দেশ দিচ্ছেন- প্ল্যাটফর্মে ধূমপানরত এক যুবককে আটক করতে।

ভিডিওতে শোনা যায়, আনোয়ার হোসেন ওই যুবককে উদ্দেশ করে বলেন, 'পাবলিক প্লেসে আপনি বিড়ি খাচ্ছেন কেন?' এরপর তিনি নির্দেশ দেন,'ওরে থানায় নিয়ে রাখো। প্রসিকিউশন দিয়ে দিবা, যাও। থানায় নিয়া যাও। জয়নাল, ওরে থানায় নিয়া যাও। কালকে কোর্টে পাঠায় দিবা। বিড়ি খাইতেছে, প্রসিকিউশন দিয়া সাবমিশন দিয়া সাব-ইন্সপেক্টর দিয়া পাঠাই দাও।'

ভিডিওতে দেখা যায়, ওই যুবক বিভ্রান্ত ও আতঙ্কিত অবস্থায় দাঁড়িয়ে আছেন।

এ বিষয়ে আনোয়ার হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'প্রকাশ্যে ধূমপানের ক্ষেত্রে দুটি ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রথমত, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জরিমানা করা হয়। দ্বিতীয়ত, ধূমপায়ী ব্যক্তির নাম-ঠিকানা সংগ্রহ করে আদালতে প্রতিবেদন পাঠানো হয়। পাশাপাশি আরেকটি আইনে উল্লেখ আছে, কেউ যদি গণউপদ্রব কিংবা গণবিরক্তির সৃষ্টি করে তবে তাকে পুলিশ আইনের ৩৪ নং ধারায় গ্রেপ্তার করা যেতে পারে।' 

তিনি আরও বলেন, 'ঘটনার সময় ওই ব্যক্তি প্রকাশ্যে ধূমপান করছিলেন, আর ঠিক তার পাশে দুটি ছোট বাচ্চা ও পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন। বিষয়টি আমার নজরে আসে এবং পরবর্তীতে তাকে প্রসিকিউশনের জন্য নির্দেশ দিই।'

আনোয়ার হোসাইন জানান, ঘটনাটি দেড় মাস আগের। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি। তিনি তার অপরাধ স্বীকার করে দুঃখ প্রকাশ করায় তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক এ এইচ এম শাহাদাত হোসাইন এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক জিল্লুর রহমান কোনো প্রতিক্রিয়া জানাননি।

তবে ভিডিওটি কে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে- তা নিশ্চিত হওয়া যায়নি। তবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর ডিজিটাল অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বা সম্পাদিত নয়, অর্থাৎ এটি আসল ভিডিও।

এ বিষয়ে মতামত দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশ্লেষক অধ্যাপক তৌহিদুল হক বলেন, 'বাংলাদেশের প্রচলিত আইনে জনবহুল স্থানে ধূমপানের জন্য জরিমানার পরিমাণ ৩০০ টাকা। কেউ একাধিকবার আইন ভঙ্গ করলে জরিমানা বাড়ানো যেতে পারে। তবে কাউকে এভাবে জনসম্মুখে হেনস্তা করে জেলে পাঠানোর কোনো বিধান আইনে নেই।'

তিনি আরও বলেন, 'মূলত কিছু পুলিশ সদস্য জনপ্রিয়তা বা সামাজিক স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা থেকে এমন কাজ করে থাকেন। কিন্তু এতে উল্টোভাবে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।'

Related Topics

টপ নিউজ

কমলাপুর স্টেশন / জেল / ধূমপান / ভাইরাল / পুলিশ / আইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ
  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net