Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানের জামিন মঞ্জুর, কারামুক্তিতে বাধা নেই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 October, 2025, 03:10 pm
Last modified: 20 October, 2025, 03:13 pm

Related News

  • তোফাজ্জল হত্যা: আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী
  • আপসের শর্তে নারী উদ্যোক্তার ৮০ কোটি টাকা আত্মসাৎ মামলার ২ আসামির জামিন
  • জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু
  • মুক্তি পেলেন আনিস আলমগীর  
  • দুদকের মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, কারামুক্তিতে বাধা নেই 

ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানের জামিন মঞ্জুর, কারামুক্তিতে বাধা নেই

গত ৫ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে গুলশানের বারিধারার ‘নেক্সাস ক্যাফে প্লেস’ রেস্তোরাঁ থেকে সেলিম প্রধানসহ নয়জনকে আটক করে পুলিশ।
টিবিএস রিপোর্ট
20 October, 2025, 03:10 pm
Last modified: 20 October, 2025, 03:13 pm
সেলিম প্রধান। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার অনলাইন ক্যাসিনো ব্যবসার মূল হোতা হিসেবে পরিচিত সেলিম প্রধানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২০ অক্টোবর) শুনানি শেষে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আফরোজা শিউলি এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী।

সেলিম প্রধানের আইনজীবী শহিদুল ইসলাম শিহাব জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী জানান, অন্য মামলাতেও সেলিম প্রধান জামিনে থাকায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে গুলশানের বারিধারার 'নেক্সাস ক্যাফে প্লেস' রেস্তোরাঁ থেকে সেলিম প্রধানসহ নয়জনকে আটক করে পুলিশ। এ সময় ৬ দশমিক ৭ কেজি সীসা উদ্ধারের দাবি করা হয়। পরে গুলশান থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন।

২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর দুপুরে ক্যাসিনোবিরোধী অভিযানের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটক করে র‌্যাব-১। পরে তার গুলশান ও বনানীর বাসা ও অফিসে অভিযান চালিয়ে নগদ ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ, বিভিন্ন দেশের মুদ্রা ও হরিণের চামড়া জব্দ করা হয়। ওই দিনই বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাটি ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন এবং গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলাটি তদন্তাধীন।

২০১৯ সালের ২৭ অক্টোবর দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সেলিমের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ২০২৩ সালের ৩০ এপ্রিল ঢাকার বিশেষ আদালত-৮ এর বিচারক মানিলন্ডারিং আইনে তাকে চার বছরের কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুদক আইনে আরও চার বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

 

Related Topics

টপ নিউজ

সেলিম প্রধান / ক্যাসিনো / জামিন মঞ্জুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • তোফাজ্জল হত্যা: আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী
  • আপসের শর্তে নারী উদ্যোক্তার ৮০ কোটি টাকা আত্মসাৎ মামলার ২ আসামির জামিন
  • জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের মামলায় জামিন পেলেন মেনন-মানিক-ইনু
  • মুক্তি পেলেন আনিস আলমগীর  
  • দুদকের মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, কারামুক্তিতে বাধা নেই 

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net