Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
চাঁদাবাজির মামলায় ঢাকা দক্ষিণের কাউন্সিলর মঞ্জু গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 October, 2019, 07:40 pm
Last modified: 31 October, 2019, 07:46 pm

Related News

  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮
  • স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১
  • তিন মাসে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাড়ে ৩ হাজার অপরাধী: ডিজি
  • স্মৃতিসৌধে স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই নারীর বিরুদ্ধে অভিযোগ মেলেনি, অব্যাহতির আদেশ
  • সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে

চাঁদাবাজির মামলায় ঢাকা দক্ষিণের কাউন্সিলর মঞ্জু গ্রেপ্তার

বৃহস্পতিবার দুপুরে মঞ্জুর টিকাটুলির অফিস ও বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পাশাপাশি দুটি পিস্তল, অবৈধ মদ, গাঁজা, ইয়াবা উদ্ধারের কথা জানায় র‍্যাব
টিবিএস রিপোর্ট
31 October, 2019, 07:40 pm
Last modified: 31 October, 2019, 07:46 pm

চাঁদাবাজির মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মইনুল হক মঞ্জুকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বৃহস্পতিবার দুপুরে মঞ্জুর টিকাটুলির অফিস ও বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পাশাপাশি দুটি পিস্তল, অবৈধ মদ, গাঁজা, ইয়াবা উদ্ধারের কথা জানায় বাহিনীটি।

অভিযানে কাউন্সিলর মঞ্জুর গাড়িচালক সাজ্জাদকেও গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল গণমাধ্যমকে জানান। 

কাউন্সিলর মঞ্জুকে গ্রেপ্তারের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম বলেন, “গতকাল কয়েকজন ব্যবসায়ী মঞ্জুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করার পর আজকে আমরা তাঁর অফিসে অভিযান চালিয়েছি।”

“মঞ্জুর বিরুদ্ধে ভূমি দখল, মাদকের ব্যবসা এবং জুয়াসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। আমরা অনেকদিন থেকেই তাকে নজরদারিতে রেখেছিলাম।”

কাউন্সিলর মঞ্জুর গ্রেপ্তারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে রাজধানী সুপার মার্কেটের ব্যবসায়ীরা। গ্রেপ্তারের খবর শুনে ব্যবসায়ীরা একটি আনন্দ মিছিল বের করেন এবং মার্কেটের মধ্যে মিষ্টি বিতরণ করেন।  

আকতার হোসেন নামে টিকাটুলির রাজধানী সুপার মার্কেটের একজন ব্যবসায়ী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “এই মার্কেটের মালিক সমিতির স্বঘোষিত সভাপতি ছিলেন মঞ্জু। এখানে কোন দোকান বিক্রি বা ভাড়া দিতে চাইলে মঞ্জুকে আমাদের দুই থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দেওয়া লাগতো।”

তিনি আরও বলেন, “মার্কেটে এসি লাগানোর কথা বলে, কিছুদিন আগে মঞ্জু ব্যবসায়ীদের কাছ থেকে ৫ কোটি টাকা নিয়েছিলো। কিন্তু এখন পর্যন্ত কোন এসি লাগানো হয় নি। তাঁর নানা খারাপ কর্মকাণ্ডে আমরা বিরক্ত ছিলাম।”

Related Topics

টপ নিউজ

দুর্নীতির বিরুদ্ধে অভিযান / র‍্যাব / ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন / কাউন্সিলর / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮
  • স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে গ্রেপ্তার ১
  • তিন মাসে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাড়ে ৩ হাজার অপরাধী: ডিজি
  • স্মৃতিসৌধে স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই নারীর বিরুদ্ধে অভিযোগ মেলেনি, অব্যাহতির আদেশ
  • সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net