Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
হজে খরচ না হওয়া প্রায় ৩৮ কোটি টাকা ফেরত পেল ৯৯০ এজেন্সি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 October, 2025, 08:45 pm
Last modified: 13 October, 2025, 08:55 pm

Related News

  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত
  • ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে উপসাগরীয় দেশগুলোর তৎপরতা; আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি
  • দুরারোগ্য রোগে আক্রান্তদের হজের অনুমতি দেবে না সৌদি সরকার
  • আগামী বছর বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
  • প্রাথমিক বিদ্যালয়ে দাওরায়ে হাদিস সনদধারীদের ধর্মীয় শিক্ষক পদে নিয়োগের প্রস্তাব ধর্ম উপদেষ্টার

হজে খরচ না হওয়া প্রায় ৩৮ কোটি টাকা ফেরত পেল ৯৯০ এজেন্সি

ধর্ম উপদেষ্টা বলেন, ‘গত আট বছরে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ‘মাসার নুসুক’ প্লাটফর্মের আইবিএএন হিসাবে বাংলাদেশি হজ এজেন্সিগুলো যে টাকা পাঠিয়েছিল তার কিছু টাকা অব্যয়িত ছিল। এ টাকা ফেরত আনার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে কয়েকবার পত্র প্রেরণ করা হয় এবং বিভিন্ন সময়ে তাদের সাথে এ বিষয়ে আলোচনা করা হয়। তারই পরিপ্রেক্ষিতে তারা এ টাকা ফেরত দিয়েছে।’
টিবিএস রিপোর্ট
13 October, 2025, 08:45 pm
Last modified: 13 October, 2025, 08:55 pm
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত

হজের অব্যয়িত ৩৭ কোটি ৯৪ লক্ষ টাকা ফেরত পেয়েছে ৯৯০টি হজ এজেন্সি। ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত আট বছরে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের 'মাসার নুসুক' প্লাটফর্মের আইবিএএনে অব্যয়িত রাখা এই টাকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ফেরত দেওয়া হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এসব তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, 'সরকারি-বেসরকারি উভয় মাধ্যমে হজযাত্রীদের হজ পালনের নিমিত্ত সৌদি প্রান্তের খরচ নির্বাহের জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের 'মাসার নুসুক' প্লাটফর্মের আইবিএএন হিসাবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে অর্থ প্রেরণ করা হয়ে থাকে। গত আট বছরে এ হিসাবে বাংলাদেশি হজ এজেন্সিগুলো যে টাকা পাঠিয়েছিল তার কিছু টাকা অব্যয়িত ছিল। এই অর্থ ফেরত পাবার জন্য হজ এজেন্সির দিক থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়। এ টাকা ফেরত আনার জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে কয়েকবার পত্র প্রেরণ করা হয় এবং বিভিন্ন সময়ে তাদের সাথে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকেও এ বিষয়ে আলোচনা করা হয়। তারই পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ টাকা ফেরত দিয়েছে।'

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অব্যাহত ও বহুমাত্রিক যোগাযোগের কারণে এই অর্থ ফেরত আনা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ' ফেরত দেওয়া এ অর্থ ইতোমধ্যে বাংলাদেশ হজ অফিসের 'মাসার নুসুক' প্লাটফর্মের আইবিএএন থেকে এ অফিসের হজ সংক্রান্ত সৌদি-ফ্রান্সি ব্যাংকে পরিচালিত একাউন্টে স্থানান্তর করা হয়েছে।'

ড. খালিদ আরও বলেন, 'হজ এজেন্সির অব্যয়িত টাকা ফেরত দেওয়ার জন্য আমাদের দাপ্তরিক সকল প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এই অর্থ ফেরত আনা এবং তা সংশ্লিষ্ট হজ এজেন্সিসমূহকে ফেরত দেওয়ার ক্ষেত্রে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগ ও সদিচ্ছার প্রতিফলন ঘটেছে।'

প্রেস ব্রিফিংয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আয়াতুল ইসলাম, প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ইমতিয়াজ হোসেন, যুগ্ম সচিব (হজ) ড. মো. মঞ্জুরুল হক এবং উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

হজের খরচ / এজেন্সি / ধর্ম বিষয়ক মন্ত্রণালয় / ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন / সৌদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত
  • ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে উপসাগরীয় দেশগুলোর তৎপরতা; আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি
  • দুরারোগ্য রোগে আক্রান্তদের হজের অনুমতি দেবে না সৌদি সরকার
  • আগামী বছর বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
  • প্রাথমিক বিদ্যালয়ে দাওরায়ে হাদিস সনদধারীদের ধর্মীয় শিক্ষক পদে নিয়োগের প্রস্তাব ধর্ম উপদেষ্টার

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net