Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

খেলা

টিবিএস রিপোর্ট
08 October, 2025, 09:45 pm
Last modified: 08 October, 2025, 10:22 pm

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়ন চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে রিট
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

সংবাদ সম্মেলনে সংগঠকরা জানিয়েছেন, তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের লিগ ও বিভাগীয় ক্রিকেট বর্জন করবে।
টিবিএস রিপোর্ট
08 October, 2025, 09:45 pm
Last modified: 08 October, 2025, 10:22 pm
তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

সাবেক বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, তিনি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিতেন, তাহলে তিনি 'নিঃসন্দেহে' জিততেন।

আজ (৮ অক্টোবর) ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, 'আমার বিষয়ে তো কম বেশি আপনাদের আইডিয়া আছে। আপনারা কী মনে করেন, ১৫টা ক্লাব থাকুক আর না থাকুক— আমি যদি নির্বাচনে দাঁড়াতাম, আমার জন্য কেউ ভোট করতো না? আমার জন্য বাস ধরা বা বাস না ধরার অপশন ছিল না।'

তিনি বলেন, 'আমার জন্য যেটা ইমপর্ট্যান্ট ছিল, একটা ফেয়ার ইলেকশন হওয়া- সবার জন্য। আমি গ্যারান্টি দিয়ে বললাম, আমি যদি ইনডিভিজ্যুয়ালি দাঁড়াইতাম, আমার পক্ষে কোন টিম আছে বা আমার বিপক্ষে কোন টিম আছে— তারপরও আমি ইজিলি পাস করতাম। এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না।'

সম্প্রতি বিসিবি নির্বাচন থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নেন তামিম। তিনিসহ অন্তত এক ডজন প্রার্থী অভিযোগ করেন, সরকার নির্বাচনে হস্তক্ষেপ করেছে, এ কারণেই তারা প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।

বিএনপি নেতা আমিনুল হক অভিযোগ করেন, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ প্রার্থীদের ভয়ভীতি দেখিয়ে নিজের পক্ষে কাজ করিয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি ওই উপদেষ্টা।

নির্বাচনের আগে আদালত তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করলেও, ভোটের আগমুহূর্তে সেই আদেশ প্রত্যাহার করা হয়।

সোমবার রাতে আমিনুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি নির্বাচিত হন। সহ-সভাপতি পদে শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হন।

তামিম ও অনেক সংগঠকের মতে, এটি কোনো নির্বাচন ছিল না, বরং এক ধরনের প্রহসন।

সংবাদ সম্মেলনে সংগঠকরা জানিয়েছেন, তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের লিগ ও বিভাগীয় ক্রিকেট বর্জন করবে।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান বলেন, 'আমরা অবৈধ সভাপতিকে মেনে নিচ্ছি না। এ নিয়ে আলোচনার কিছুই নেই।'

তামিমও আয়োজকদের হতাশার সঙ্গে একমত হয়ে ভোটিং পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন।

তিনি বলেন, 'যখন সবাই উপস্থিত, তখন ই-ভোটিংয়ের কী দরকার? ৪৩ ভোটের মধ্যে ৩৪টি দেওয়া হয়েছে ইলেকট্রনিকভাবে। এমনকি প্রার্থীরাও এভাবে ভোট দিয়েছেন। এর প্রয়োজন কী?'

ক্রিকেট বর্জন করলে তা ক্রিকেটারদের আর্থিক সংকটে ফেলবে কি না- এ প্রশ্নের জবাবে তামিম বলেন, 'অবশ্যই হবেন। তবে এটা যারা নির্বাচন করেছে তাদের চিন্তা করা উচিত ছিল।'

Related Topics

টপ নিউজ

বিসিবি নির্বাচন / তামিম ইকবাল / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়ন চেয়ে পাঠানো নোটিশ প্রত্যাহারের দাবিতে রিট
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net