Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
ইন্দোনেশিয়ায় স্কুল ধসে নিহত অন্তত ৫৪, নিখোঁজ আরও ১৩

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
06 October, 2025, 05:50 pm
Last modified: 06 October, 2025, 06:01 pm

Related News

  • সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
  • বনানীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ব্যাগ থেকে মাদক উদ্ধার
  • সীতাকুণ্ডে স্ক্র্যাপের দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • রাজধানীর নিউমার্কেটে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবক ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন, বলছে পুলিশ

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে নিহত অন্তত ৫৪, নিখোঁজ আরও ১৩

নির্মাণাধীন ভবনটিতে শত শত কিশোর শিক্ষার্থী নামাজ পড়তে জমায়েত হয়েছিল বলে জানা গেছে।
টিবিএস ডেস্ক
06 October, 2025, 05:50 pm
Last modified: 06 October, 2025, 06:01 pm
ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কার্যক্রম চলছে। ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার একটি স্কুল ধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে আরও এক ডজনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসি'র।

গত সোমবার পূর্ব জাভায় আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে (পেসানত্রেন) নামাজের সময় এই দুর্ঘটনা ঘটে। নির্মাণাধীন ভবনটিতে শত শত কিশোর শিক্ষার্থী নামাজ পড়তে জমায়েত হয়েছিল বলে জানা গেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এটি এ বছরের মধ্যে ইন্দোনেশিয়ার সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। উদ্ধারকর্মীরা আজকের মধ্যেই ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ১৩ জনের সন্ধান শেষ করার আশা করছে।

ভবন ধসের কারণ এখনো তদন্তাধীন। কর্মকর্তাদের ধারণা, ভবনটির ভিত্তি দুর্বল থাকায় এটি ধসে পড়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার উপ-প্রধান বুদি ইরাওয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, '২০২৫ সালে এখন পর্যন্ত প্রাকৃতিক বা অন্য কোনো দুর্যোগে এত বেশি প্রাণহানি ঘটেনি, যতটা ঘটেছে সিদোয়ারজোতে।'

নিহতদের মধ্যে অন্তত দুজন ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়ার পর হাসপাতালে মারা গেছেন।

আল খোজিনি ইন্দোনেশিয়ার একটি ঐতিহ্যবাহী ইসলামি বোর্ডিং স্কুল, যাকে স্থানীয়ভাবে 'পেসানত্রেন' বলা হয়। দেশটির অনেক পেসানত্রেন অনানুষ্ঠানিকভাবে পরিচালিত হয়। ফলে সেখানে নিয়মিত তদারকি বা শক্তিশালী সরকারি নিয়ন্ত্রণ থাকে না। আল খোজিনির ভবন সম্প্রসারণের জন্য অনুমতি ছিল কি না, তা এখনো স্পষ্ট নয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। ধ্বংসস্তূপের ভেতর সরু ফাঁক থাকায় উদ্ধারকর্মীদের নড়াচড়া করা কষ্টকর হয়ে পড়েছে।
 
Related Topics

টপ নিউজ

ইন্দোনেশিয়া / ভবন ধস / নির্মাণাধীন ভবন ধস / নিহত / উদ্ধার অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
  • বনানীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ব্যাগ থেকে মাদক উদ্ধার
  • সীতাকুণ্ডে স্ক্র্যাপের দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • রাজধানীর নিউমার্কেটে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবক ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন, বলছে পুলিশ

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net