Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 24, 2026
জলবায়ু অভিবাসী ও জনসংখ্যার চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ঢাকা

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
06 October, 2025, 09:25 am
Last modified: 06 October, 2025, 09:31 am

Related News

  • সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,০৬৫
  • দুর্বল শাসনব্যবস্থা ও পরিবেশে বৈশ্বিক সূচকে পেছাল ঢাকাসহ দেশের আরও ৭ শহর
  • ভারী বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী
  • ঢাকায় বারবার রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধে ‘স্মার্ট ইউটিলিটি ব্যবস্থা’ চালুর পরিকল্পনা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জলবায়ু অভিবাসী ও জনসংখ্যার চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ঢাকা

সরকারের শত শত একর জমি অব্যবহৃত পড়ে থাকলেও গত দুই দশকে শুরু হওয়া প্রায় ৫০টি আবাসন প্রকল্পের অল্প কয়েকটিই শেষ হয়েছে। জটিল আমলাতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক হস্তক্ষেপে বাকি প্রকল্পগুলো অগ্রসর হয়নি।
মো. জাহিদুল ইসলাম
06 October, 2025, 09:25 am
Last modified: 06 October, 2025, 09:31 am
ঢাকার এরিয়াল ভিউ। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

প্রতিদিন সকালে ঢাকার যানজটে ভরা রাস্তায় রিকশা নিয়ে বের হন ইউনুস মৃধা। কিন্তু এই যাত্রার পেছনে লুকানো থাকে তার জীবন সংগ্রাম। ৫০ বছর বয়সী এই মানুষটি কল্যাণপুরের নতুন বাজার বস্তিতে মাত্র ৩০০ বর্গফুটের এক ছোট ঘরে স্ত্রী ও চার সন্তান নিয়ে থাকেন।

তাদের গল্প শুরু রাজধানী থেকে অনেক দূরে, বরগুনায়। ঘূর্ণিঝড় সিডর তাদের ঘরবাড়ি ও সব সম্পদ কেড়ে নেয়। বাধ্য হয়ে তারা ঢাকা পাড়ি জমান। ইউনুস প্রথমে একাই এসেছিলেন, একার উপার্জনে কোনোভাবে টিকে ছিলেন। পরে কয়েক বছর পর পরিবারকে নিয়ে আসেন।

ইউনুস বলেন, 'ঘূর্ণিঝড়ের পর আমরা সব হারাই। একার উপার্জনে বাঁচা খুব কষ্টের ছিল।' এখন তার স্ত্রী গৃহকর্মীর কাজ করেন, আর বড় ছেলে একটি গাড়ি মেরামতের গ্যারেজে কাজ করে। তাদের সম্মিলিত আয়েই কোনোভাবে চলে সংসার। ইউনুস বলেন, 'গ্রামে আর আমাদের ঘর নেই। এখানেও বস্তির ভাড়া বাসায় থাকা মানে প্রতিদিনই নতুন এক লড়াই।'

ইউনুস মৃধা একা নন। বাংলাদেশের শহরাঞ্চলে প্রায় ৬০ লাখ মানুষের এখনো কোনো আনুষ্ঠানিক আবাসন নেই। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশে ১ কোটিরও বেশি আবাসন ঘাটতি দেখা দেবে।

গতকাল (৫ অক্টোবর) বিশ্ব বসতি দিবস পালন করা হয়েছে এমন সময়ে, যখন বাংলাদেশের শহুরে আবাসন সংকটকে আর উপেক্ষা করা সম্ভব নয়। জলবায়ুজনিত অভিবাসন, জনসংখ্যার চাপ ও পরিবেশের অবনতি মিলে এই সংকটকে আরও জটিল করে তুলেছে।

এ বছরের প্রতিপাদ্য 'আরবান ক্রাইসিস রেসপন্স' বা 'শহুরে সংকট মোকাবিলা'। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে এই প্রতিপাদ্য যেন একেবারেই প্রাসঙ্গিক। জনসংখ্যার অতিরিক্ত চাপ ও ভঙ্গুর অবকাঠামোর কারণে বহুদিন ধরেই রাজধানীকে 'আরবান আইসিইউ' বা 'শহুরে নিবিড় পরিচর্যা কেন্দ্র' উপমা দেওয়া হয়।

একসময় বাগান ও লেকের শহর হিসেবে পরিচিত ঢাকা এখন প্রতি বর্গকিলোমিটারে ২৩ হাজারেরও বেশি মানুষের আবাসস্থল। প্রতিদিনই গ্রাম থেকে শিক্ষা, চিকিৎসা ও জীবিকার সন্ধানে আসা মানুষের ঢল এই সংকটকে আরও গভীর করে তুলছে।

চাপের মুখে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলো

গ্রামে টিনশেড ও পাকা ঘরবাড়ি বাড়লেও শহরের চিত্র একেবারেই ভিন্ন।

শহরে মধ্যবিত্ত পরিবারগুলো আয়ের প্রায় এক-তৃতীয়াংশ ব্যয় করছে শুধু ভাড়ার পেছনে। আর নিম্ন আয়ের পরিবারগুলো গাদাগাদি করে থাকছে অস্বাস্থ্যকর বস্তি ও ঘিঞ্জি এলাকায়, যেখানে পানি ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা প্রায়ই অনির্ভরযোগ্য।

সরকারের শত শত একর জমি অব্যবহৃত পড়ে থাকলেও গত দুই দশকে শুরু হওয়া প্রায় ৫০টি আবাসন প্রকল্পের অল্প কয়েকটিই শেষ হয়েছে। জটিল আমলাতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক হস্তক্ষেপে বাকি প্রকল্পগুলো অগ্রসর হয়নি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর সভাপতি আদিল মোহাম্মদ খান বলেন, দেশের ৬০ লাখ আবাসন ঘাটতি সরাসরি প্রভাব ফেলছে প্রায় ২ কোটি ৫০ লাখ মানুষের জীবনে— এদের বেশিরভাগই বস্তিবাসী ও নিম্ন আয়ের পরিবার।

তার মতে, সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে সামাজিক আবাসন ব্যবস্থাকে অগ্রাধিকার না দিলে এবং বেসরকারি প্রকল্পে সাশ্রয়ী ইউনিট বাধ্যতামূলক না করলে নীতিমালা ও বাস্তব চাহিদার মধ্যে ব্যবধান আরও বাড়বে।

সরকারি প্রচেষ্টা এবং সীমাবদ্ধতা

সরকারও সংকট মোকাবিলায় নানা উদ্যোগ নিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ 'আশ্রয়ণ প্রকল্প', যার মাধ্যমে ১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত ৫ লাখ ৭ হাজারেরও বেশি ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসিত হয়েছে।

ঢাকায় স্বল্প আয়ের মানুষের জন্য প্রায় ১ হাজার ভাড়ার ফ্ল্যাট নির্মাণ করা হলেও, এখন পর্যন্ত মাত্র ৩০০টি বরাদ্দ দেওয়া গেছে। ফলে অধিকাংশ মানুষ এখনো অনানুষ্ঠানিক বা নিম্নমানের ঘরে বসবাস করছে। জাতিসংঘের আবাসন সংস্থা ইউএন-হ্যাবিট্যাটের হিসাবে, ঢাকার মোট জনসংখ্যার প্রায় ৫৫ শতাংশই এমন বাসস্থানে থাকে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নাজরুল ইসলাম বলেন, সরকার নতুন বস্তি পুনর্বাসন প্রস্তাবগুলো পর্যালোচনা করছে এবং সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি আগের অনিয়ম রোধের প্রতিশ্রুতি দিয়েছে।

তবু ঢাকার লাখো মানুষের জন্য এই সংকট এখনই কঠিন ও অবিরাম। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জীবিকা ধ্বংস হয়ে যাওয়ায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড় ও লবণাক্ততা মানুষকে অবিরাম ঢাকামুখী করছে।

অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও দখল হওয়া খালের কারণে সামান্য বৃষ্টিতেই ঢাকার প্রধান সড়কগুলো ডুবে যায় পানিতে। জলাবদ্ধতা ও বন্যার এই দুরবস্থা প্রতিদিনের জীবনকে টিকে থাকার লড়াইয়ে পরিণত করেছে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মূল অনুষ্ঠানে থাকছেন নীতিনির্ধারক, গবেষক ও উন্নয়ন সহযোগীরা। অংশ নিচ্ছেন পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন লুইসসহ আরও অনেকে।

আলোচনায় গুরুত্ব পাচ্ছে সমন্বিত নগর পরিকল্পনা, টেকসই অবকাঠামো ও সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার প্রয়োজনীয়তা।

ঢাকার জন্য বার্তাটি স্পষ্ট— সুনির্দিষ্ট ও সমন্বিত পদক্ষেপ ছাড়া বস্তিবাসী, দুর্বল পরিবার ও প্রতিদিন শহরে আসা নতুন মানুষেরা থেকে যাবে এক ক্রমবর্ধমান নগর সংকটের সম্মুখভাগে, যেখানে শেষ পর্যন্ত ঝুঁকির মুখে পড়বে মানুষের মৌলিক অধিকার— বাসস্থান।

Related Topics

টপ নিউজ

ঢাকা / জনসংখ্যার চাপ / আবাসন সংকট / জলবায়ু অভিবাসী / বিশ্ব বসতি দিবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি: ইউএনবি
    বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ফাইল ছবি: টিবিএস
    ভস্ট্রো হিসাবের মাধ্যমে টাকায় বৈদেশিক লেনদেন নিষ্পত্তির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১,০৬৫
  • দুর্বল শাসনব্যবস্থা ও পরিবেশে বৈশ্বিক সূচকে পেছাল ঢাকাসহ দেশের আরও ৭ শহর
  • ভারী বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী
  • ঢাকায় বারবার রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধে ‘স্মার্ট ইউটিলিটি ব্যবস্থা’ চালুর পরিকল্পনা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

4
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

5
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

6
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

ভস্ট্রো হিসাবের মাধ্যমে টাকায় বৈদেশিক লেনদেন নিষ্পত্তির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net