Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 13, 2026
ঢাকায় অপরাধীদের নিয়ন্ত্রণে ফৌজদারি কার্যবিধির ১১০ ধারা প্রয়োগ করা হবে: জেলা প্রশাসক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 October, 2025, 08:15 pm
Last modified: 05 October, 2025, 08:25 pm

Related News

  • আমাদের সন্তানরা অপরাধী হয়ে উঠছে কেন
  • রাজধানীতে বেপরোয়া ছিনতাইয়ে জনমনে আতঙ্ক বাড়ছে 
  • অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, যে দলেরই হোক অপরাধ করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার
  • সেবাগ্রহীতাদের জন্য ঢাকা জেলা প্রশাসনে চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’

ঢাকায় অপরাধীদের নিয়ন্ত্রণে ফৌজদারি কার্যবিধির ১১০ ধারা প্রয়োগ করা হবে: জেলা প্রশাসক

এই ধারার মূল উদ্দেশ্য হলো—অভ্যাসগত অপরাধীদের কোনো নির্দিষ্ট অপরাধের জন্য শাস্তি না দিয়ে ভবিষ্যতে যেন তারা অপরাধ করতে না পারে, সে লক্ষ্যে তাদের কাছ থেকে ভালো আচরণের মুচলেকা নেওয়া।
টিবিএস রিপোর্ট
05 October, 2025, 08:15 pm
Last modified: 05 October, 2025, 08:25 pm
ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ। ছবি: সংগৃহীত

ঢাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১১০ ধারা প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ।

রোববার (৫ অক্টোবর) এক খুদে বার্তায় সাংবাদিকদের তিনি জানান, কুখ্যাত ও অভ্যাসগত অপরাধীদের নিয়ন্ত্রণে আনতে এই বিধান কার্যকরভাবে প্রয়োগের উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক বলেন, 'কুখ্যাত এবং অভ্যাসগত অপরাধীদেরকে অপরাধ থেকে বিরত রাখার জন্য ফৌজদারি কার্যবিধির ১১০ ধারায় বিধান রয়েছে। কিন্তু এই বিধানটির প্রয়োগ সচরাচর কম দেখা যায়। ঢাকা জেলা প্রশাসন অপরাধ প্রতিরোধে প্রয়োজনে এই বিধানের কার্যকর প্রয়োগ করবে।'

তিনি আরও বলেন, 'সমাজের জন্য হুমকিস্বরূপ এসব ব্যক্তিদের বিষয়ে তথ্য চেয়ে জনসাধারণের প্রতি বিশেষ অনুরোধ জানানো হচ্ছে। আপনাদের কাছে যদি কোনো এলাকার কুখ্যাত ও অভ্যাসগত অপরাধীদের বিষয়ে তথ্য থাকে—যাদেরকে শান্তিরক্ষার মুচলেকায় আবদ্ধ করলে সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় তা সহায়ক হবে বলে মনে করেন—তাহলে তাদের নাম, ঠিকানা ও অনিয়ম-অপরাধের তথ্যসহ আমাকে [জেলা প্রশাসক] বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানানোর অনুরোধ রইল।'

ঢাকা জেলা প্রশাসনের এক সূত্র জানায়, অনেক সময় নির্দিষ্ট প্রমাণের অভাবে বড় অপরাধী বা এলাকার ত্রাস সৃষ্টিকারীরা আইনের ফাঁক-ফোকরে বেরিয়ে যায়, যদিও এলাকাবাসী তাদের অপকর্ম সম্পর্কে অবগত থাকে। ১১০ ধারার প্রয়োগের মাধ্যমে এসব চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ বা অভ্যাসগত অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এটি প্রতিকারের চেয়ে প্রতিরোধমূলক নীতিতে কাজ করবে।

ফৌজদারি কার্যবিধির ১১০ ধারা একটি নিবর্তনমূলক বা প্রতিরোধমূলক আইন। এর মূল উদ্দেশ্য হলো—অভ্যাসগত অপরাধীদের কোনো নির্দিষ্ট অপরাধের জন্য শাস্তি না দিয়ে ভবিষ্যতে যেন তারা অপরাধ করতে না পারে, সে লক্ষ্যে তাদের কাছ থেকে ভালো আচরণের মুচলেকা নেওয়া। এই ধারার আওতায় অভ্যাসগত চোর, ডাকাত, দস্যু, অপহরণকারী, চাঁদাবাজ ও সমাজে ত্রাস সৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে সর্বোচ্চ তিন বছরের জন্য শান্তিরক্ষার মুচলেকা দিতে আদেশ দিতে পারেন।

Related Topics

টপ নিউজ

জেলা প্রশাসন / ঢাকা জেলা প্রশাসন / অপরাধ / আইন-শৃঙ্খলা রক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
    আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ছবি: সংগৃহীত
    ‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

Related News

  • আমাদের সন্তানরা অপরাধী হয়ে উঠছে কেন
  • রাজধানীতে বেপরোয়া ছিনতাইয়ে জনমনে আতঙ্ক বাড়ছে 
  • অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, যে দলেরই হোক অপরাধ করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার
  • সেবাগ্রহীতাদের জন্য ঢাকা জেলা প্রশাসনে চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
ভিএআর রিভিউয়ের পর সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে লাল কার্ড দেখান রেফারি জোয়াও পিনহেইরো। ছবি: রয়টার্স
খেলা

আবার ভিএআর বিতর্ক: 'মিসটেকেন আইডেন্টিটি' নিয়মে প্রথম লাল কার্ড পেলেন সুইজারল্যান্ডের এমবোলো

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

5
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

6
ছবি: সংগৃহীত
খেলা

‘আমাকে অসম্মান করবেন না’: মাঠে পর্তুগিজ রেফারির সাথে উত্তপ্ত বাক্যবিনিময় মেসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net