Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
তারেক রহমান জুলাই আন্দোলন ও ফ্যাসিবাদ পতনের পটভূমি রচনা করেন: রিজভী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 October, 2025, 04:55 pm
Last modified: 04 October, 2025, 04:59 pm

Related News

  • নিজেই গাড়ি চালিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী 
  • এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচনের লক্ষ্য: মির্জা ফখরুল  
  • দেশের ওপর লেগে থাকা দুর্নীতির বদনাম দূর করতে কঠোরভাবে কাজ করা হবে: সেলিমা রহমান
  • স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সম্ভব: নজরুল ইসলাম খান
  • কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ

তারেক রহমান জুলাই আন্দোলন ও ফ্যাসিবাদ পতনের পটভূমি রচনা করেন: রিজভী

তিনি বলেন, ‘ডক্টর মুহাম্মদ ইউনুস বাংলাদেশের আন্দোলন-পরবর্তী প্রধান উপদেষ্টা, প্রত্যেকেই তাকে সমর্থন করেছে। আমরা দেখতে পেলাম যে ভারতে অসুরের মূর্তি বানানো হয়েছে ডক্টর ইউনুসের চেহারা দিয়ে, তার মুখমণ্ডল দিয়ে। এগুলো তো অত্যন্ত নিম্নরুচির পরিচয়।’
টিবিএস রিপোর্ট
04 October, 2025, 04:55 pm
Last modified: 04 October, 2025, 04:59 pm
ছবি: টিবিএস

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমান জুলাইয়ের আন্দোলন এবং ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন আন্দোলনের পটভূমি রচনা করেছেন। এছাড়া তিনি আরও বলেছেন, যুগ যুগ ধরে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদীরা যেভাবে চক্রান্ত চালিয়ে এসেছে, সেই চক্রান্ত এখনো অব্যাহত রয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকালে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)।

রিজভী বলেন, 'তারেক রহমান জুলাইয়ের আন্দোলন এবং ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের যুগান্তকারী আন্দোলনের পটভূমি রচনা করেছেন, দূরে থাকলেও নেতৃত্ব দিয়ে গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছেন। আমরা সেই ধারাতেই আজকে এদেশের রাজনীতি করছি। কিন্তু যুগযুগ ধরে জাতীয়তাবাদী শক্তিকে বিনষ্ট করা, ধ্বংস করার জন্য আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদীরা যেভাবে চক্রান্ত করে, সেই চক্রান্ত এখনো থেমে নেই, তারা নানাভাবেই চক্রান্ত করছেন এবং তাদের চক্রান্ত বাস্তবায়নের জন্য নানা ধরনের মাস্টার প্ল্যান তারা করে যাচ্ছেন। কিন্তু এদেশের জনগণ সব অন্ধকার দূরীভূত করে, সব অশুভ পরিকল্পিত চক্রান্তকে দূর করে, এদেশের জাতীয়তাবাদের পতাকা এবং বাংলাদেশের স্বাধীনতার পতাকাকে নিশ্চিত করবে। এটাই সবসময় প্রবাহিত হয়েছে।'

ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে বিতর্কের প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, 'ডক্টর মুহাম্মদ ইউনুস বাংলাদেশের আন্দোলন-পরবর্তী প্রধান উপদেষ্টা, প্রত্যেকেই তাকে সমর্থন করেছে। আমরা দেখতে পেলাম যে ভারতে অসুরের মূর্তি বানানো হয়েছে ডক্টর ইউনুসের চেহারা দিয়ে, তার মুখমণ্ডল দিয়ে। এগুলো তো অত্যন্ত নিম্নরুচির পরিচয়। এটা তো একেবারেই একটা অপসংস্কৃতির পরিচয়।'

আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে রিজভী বলেন, 'আশা করি, নির্বাচন কমিশন সেই প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং জনগণ তো প্রস্তুত। সুতরাং নতুন কোনো ইস্যু তৈরি করে জনমনকে এবং মানুষের চোখকে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন, তারাও জনগণের কাছে ধরা খেয়ে যাবেন।'

তিনি আরও বলেন, 'ড. মুহাম্মদ ইউনুস সাহেবের প্রতি আমাদের দলের আস্থা আছে। সেই আস্থা রেখেই বলব, আপনারা এমন ব্যক্তিদের নিয়োজিত করুন, যারা নিরপেক্ষ নির্বাচন করবে, কোনো দলের আজ্ঞাবাহ হবে না।'

এ সময় জাতীয়তাবাদী প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর নতুন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

রুহুল কবির রিজভী / বিএনপি / তারেক রহমান / ড. মুহাম্মদ ইউনূস / জিয়াউর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • নিজেই গাড়ি চালিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী 
  • এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচনের লক্ষ্য: মির্জা ফখরুল  
  • দেশের ওপর লেগে থাকা দুর্নীতির বদনাম দূর করতে কঠোরভাবে কাজ করা হবে: সেলিমা রহমান
  • স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সম্ভব: নজরুল ইসলাম খান
  • কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net