Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
প্রাচীন যুগে শুরু শালগম ছুড়ে প্রতিবাদ যেভাবে ডিম ছোড়ায় রূপ নিল

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
23 September, 2025, 12:45 pm
Last modified: 23 September, 2025, 06:25 pm

Related News

  • জ্বালানির দাম ও ইরান নীতি নিয়ে ট্রাম্প–ভ্যান্সের প্রকাশ্য মতপার্থক্য
  • শুধু দল ভারী করার জন্য আ. লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না: শফিকুর রহমান
  • বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী
  • 'যে রাতে আমাদের স্বপ্নের মৃত্যু হলো': বিশ্বকাপে ইংল্যান্ডের বিদায়ে ব্রিটিশ সংবাদমাধ্যমে শোকের মাতম
  • ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

প্রাচীন যুগে শুরু শালগম ছুড়ে প্রতিবাদ যেভাবে ডিম ছোড়ায় রূপ নিল

ডিম যতই তাজা আর দামী হোক না কেন, যখন কোনো রাজনীতিবিদের কোটের কলার বেয়ে হলদে কুসুম গড়িয়ে পড়ে বা চুলের ভাঁজে আটকে যায় ভাঙা খোসা, ব্যস! তার সব গাম্ভীর্য যেন ওখানেই শেষ।
দ্য গার্ডিয়ান
23 September, 2025, 12:45 pm
Last modified: 23 September, 2025, 06:25 pm
ম্যানচেস্টার শহরের কেন্দ্রস্থলে কঠোরতা-বিরোধী মিছিল চলাকালীন একজন কনজারভেটিভ পার্টির প্রতিনিধিকে ডিম ছোঁড়া হয়। ছবি: কোরবিস

ব্রিটেনে প্রতিবাদের এক অতি পরিচিত ও ঐতিহ্যবাহী রূপ হলো ডিম ছোড়া। এই প্রতিবাদের ধরনটি যেমন সহজ, তেমনই বহুমুখী। সঙ্গে বাড়তি পাওনা হলো পচা হওয়ার আশঙ্কা। ডিম যতই তাজা আর দামী হোক না কেন, যখন কোনো রাজনীতিবিদের কোটের কলার বেয়ে হলদে কুসুম গড়িয়ে পড়ে বা চুলের ভাঁজে আটকে যায় ভাঙা খোসা, ব্যস! তার সব গাম্ভীর্য যেন ওখানেই শেষ।

ডিম ছোড়ার এই ইতিহাস আবার বেশ দীর্ঘ এবং রঙিন। ৬৩ খ্রিস্টাব্দে রোমান গভর্নর ভেসপাসিয়ানকে শালগম ছুড়ে মারা হয়েছিল, কারণ তার প্রজারা কঠোর শাসনে অতিষ্ঠ হয়ে উঠেছিল। মধ্যযুগে আবার ডিমের খোঁজ মেলে। এসময় বন্দিদের কাঠের কাঠগড়ায় আটকে রেখে নিয়মিত ডিম ছোড়া হতো। এলিজাবেথের যুগে নাটকের দর্শকরা খারাপ অভিনয়ের প্রতিবাদে পচা ডিম ছুড়ত।

এমনকি জর্জ এলিয়টের ১৮৩০-এর দশকের প্রেক্ষাপটে লেখা বিখ্যাত উপন্যাস 'মিডলমার্চ'-এ এই প্রথার উল্লেখ পাওয়া যায়। এ উপন্যাসের চরিত্র মিস্টার ব্রুককে অপমানজনকভাবে ডিম ছোড়ার শিকার হতে হয়েছিল: "ঠিক তখনই মিস্টার ব্রুকের কাঁধে একটি বিশ্রী ডিম এসে ভাঙল... তারপর শুরু হলো ডিমের বৃষ্টি"

২০০৯ সালে বিক্ষোভকারীদের প্রতিবাদের মুখে জ্যাকেটে ডিমের দাগ নিয়ে সংবাদ সম্মেলন ছাড়ছেন ব্রিটিশ নেতা নিক গ্রিফিন। ছবি: রয়টার্স

এভাবেই রাজনৈতিক ইতিহাস এগিয়ে চলেছে রাজনীতিবিদদের চেহারায় ডিম, টমেটো, ক্রিম পাই, সবুজ কাস্টার্ড, কাদা, বেগুনি ময়দার বোমা, আর এমনকি... চকোলেট একলেয়ার মেখে! এই সপ্তাহে যেমন, টোরি পার্টির সম্মেলনের একজন প্রতিনিধি মার্গারেট থ্যাচারের ছবি হাতে নিয়ে প্রতিবাদকারীদের দিকে তাকিয়ে হাসছিলেন, আর ঠিক তখনই তার কপালে একটি ডিম এসে পড়ে।

তবে ডিমের এই আক্রমণ থেকে কোনো দলই রেহাই পায়নি। ২০১৩ সালে, দক্ষিণ লন্ডনের ওয়ালওয়ার্থ মার্কেটে ঘোরার সময় লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ডের ওপর ডিম ছোড়া হয়। গত বছর স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে গণভোটের সফরের সময় জিম মারফিকে কিরক্যালডিতে 'হ্যাঁ' সমর্থকরা ডিম ছুড়ে মারে, যার ফলে তিনি তার সফর স্থগিত করতে বাধ্য হন।

আর এই ঘটনা সবসময় নিরীহ হয় না। ২০০৪ সালে ইউক্রেনের রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারের সময়, ভিক্টর ইয়ানুকোভিচকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। প্রথমে সবাই ভেবেছিল তাকে ইট দিয়ে মারা হয়েছে, কিন্তু পরে দেখা যায় সেটি ছিল একটি ডিম।

২০০৩ সালে একটি নির্বাচনী প্রচারণায় আর্নল্ড শোয়ার্জনেগারকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয়। ছবি: ওয়্যারইমেজ

এদিকে প্রাচ্যে প্রতিবাদের ভাষা জুতো, গ্রিসে তেমনি দই ছোড়ার প্রথা আছে, যাকে বলা হয় 'ইয়াউরতামা'। আবার ইউক্রেনে রাশিয়ান দূতাবাসের গেটে নুডলস ঝুলিয়ে প্রতিবাদ করা হয়।

কিন্তু ব্রিটেনে প্রতিবাদের ভাষাটা যেন সবসময়ই ডিম। ডেভিড ক্যামেরন, নাইজেল ফারাজ, রুথ কেলি, জর্জ গ্যালোওয়ে, আর্নল্ড শোয়ার্জনেগার, নিক গ্রিফিন, সাইমন কাওয়েল, ডেভিড ব্লেইন—সকলেই কমবেশি এই ডিম ছোড়ার শিকার হয়েছেন, যদিও নিশানা আর তার প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন ছিল। 

২০০১ সালে তৎকালীন ডেপুটি প্রাইম মিনিস্টার জন প্রেস্কট এক প্রতিবাদকারীকে ডিম ছোড়ার অপরাধে ঘুষ মারেন। ছবি: রেক্স ফিচারস

তবে এখন পর্যন্ত সবচেয়ে বিখ্যাত ঘটনাটি ঘটেছিল ২০০১ সালে উত্তর ওয়েলসে। তৎকালীন উপ-প্রধানমন্ত্রী জন প্রেসকটকে একজন কৃষক নিখুঁত নিশানায় একটি ডিম ছুড়ে মারে। এর উত্তরে প্রেসকট সটান তার মুখে এক ঘুষি বসিয়ে দেন। এই দৃশ্যটি এমন এক জিআইএফ (GIF) তৈরি করেছে যা আজও ইন্টারনেট জুড়ে ঘুরে বেড়ায়। সত্যি বলতে, এর চেয়ে বেশি ব্রিটিশ আর কী-ই বা হতে পারে

Related Topics

টপ নিউজ

রাজনীতি / ডিম ছুড়ে প্রতিবাদ / ইতিহাস / ব্রিটিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
    বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • ছবি: জুমাপ্রেস
    পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
  • প্রতীকী ছবি
    ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

Related News

  • জ্বালানির দাম ও ইরান নীতি নিয়ে ট্রাম্প–ভ্যান্সের প্রকাশ্য মতপার্থক্য
  • শুধু দল ভারী করার জন্য আ. লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না: শফিকুর রহমান
  • বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী
  • 'যে রাতে আমাদের স্বপ্নের মৃত্যু হলো': বিশ্বকাপে ইংল্যান্ডের বিদায়ে ব্রিটিশ সংবাদমাধ্যমে শোকের মাতম
  • ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

Most Read

1
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

4
বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
অর্থনীতি

বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর

5
ছবি: জুমাপ্রেস
আন্তর্জাতিক

পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

ছয় মাসে ২.২৩ কোটি গাছ রোপণ করেছে সরকার, বার্ষিক লক্ষ্যমাত্রার ৪৩% অর্জন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net