Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
প্রণোদনার ঋণে গ্রাহক পাচ্ছে না প্রবাসী কল্যাণ ব্যাংক

অর্থনীতি

জহির রায়হান
04 February, 2021, 03:35 pm
Last modified: 04 February, 2021, 03:47 pm

Related News

  • ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিবে প্রবাসী কল্যাণ ব্যাংক
  • শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রপ্তানিমুখী শিল্প
  • খেলাপির আগমুহূর্ত পর্যন্ত চলমান ঋণ নবায়নের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি
  • ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করছে সরকার

প্রণোদনার ঋণে গ্রাহক পাচ্ছে না প্রবাসী কল্যাণ ব্যাংক

করোনাকালে সরকারের প্রণোদনার অর্থ সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছে পিকেএসএফ। সংস্থাটি প্রথম পর্যায়ে ছাড় পাওয়া ২৫০ কোটি টাকা প্রায় ৮৪ হাজার কর্মহীন, প্রান্তিক ও দরিদ্র মানুষের মাঝে ঋণ হিসেবে বিতরণ করেছে।
জহির রায়হান
04 February, 2021, 03:35 pm
Last modified: 04 February, 2021, 03:47 pm
ছবি-সংগৃহীত

কোভিড পরিস্থিতিতে বিদেশে চাকরি হারিয়ে দেশে ফেরা শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টিতে চলতি অর্থবছরের বাজেটে প্রবাসী কল্যাণ ব্যাংকের অনুকূলে ৫০০ কোটি টাকা বরাদ্দ দিলেও ঋণগ্রহীতা পাচ্ছে না ব্যাংকটি। অর্থবছরের প্রথম আটমাস শেষে বরাদ্দের মাত্র ৬ শতাংশ বিতরণ করতে পেরেছে ব্যাংকটি। ঋণ বিতরণ বাড়াতে শাখা পর্যায়ে কোনরকম প্রচার-প্রচারণাও নেই প্রবাসী ও বিদেশে যেতে আগ্রহী শ্রমিকদের ঋণদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত রাষ্ট্রায়ত্ব এ ব্যাংকটির।

কোভিড পরিস্থিতিতে কর্মহীন প্রান্তিক জনগোষ্ঠী, দেশ-বিদেশে কর্মহীন হওয়া শ্রমিক ও গ্রামের দরিদ্রদের মাঝে ঋণ বিতরণের মাধ্যমে মূলধন যোগান দিয়ে তাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য ২০২০-২১ অর্থবছরের বাজেটে প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক ও বাংলাদেশ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অনুকূলে ৫০০ কোটি টাকা করে মোট ২০০০ কোটি টাকা বরাদ্দ করে সরকার। প্রতিষ্ঠান চারটি এ পর্যন্ত এক লাখ ৫৭ হাজার মানুষকে ৭৮০ কোটি টাকা বিতরণ করেছে।

গত আগস্টে প্রতিটি প্রতিষ্ঠানকে ২৫০ কোটি টাকা করে ছাড় দেয় অর্থমন্ত্রণালয়। তিনটি প্রতিষ্ঠান বরাদ্দের অর্থ বিতরণ শেষ করায় তাদেরকে অবশিষ্ট ২৫০ কোটি টাকা করে ছাড় করছে অর্থমন্ত্রণালয়। কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক এখন পর্যন্ত ঋণ বিতরণ করেছে মাত্র ৩০ কোটি টাকা।  

২০১১ সালে যাত্রা শুরু করা প্রবাসী কল্যাণ ব্যাংক ৭১টি শাখার মাধ্যমে বিদেশ ফেরত ও বিদেশে যেতে আগ্রহী শ্রমিকদের ঋণ সুবিধা দিচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মাত্র ৪২ হাজার বিদেশগামী কর্মীকে ঋণ বিতরণ করেছে। সরকার ঘোষিত প্রণোদনার ৫০০ কোটি টাকা বিতরণেও বরাবরের মতোই নির্জীব ব্যাংকটি। ফলে তহবিল পাওয়ার পরের ছয় মাসে মাত্র ১৬০৬ জনকে ঋণ দিতে পেরেছে ব্যাংকটি।

প্রান্তিক পর্যায়ে প্রণোদনার অর্থ বিতরণ বাড়িয়ে সরকার কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের আয় বাড়াতে এ অর্থ বরাদ্দ দিলেও ঋণ বিতরণ বাড়াতে কোন ধরণের বাড়তি চেষ্টা নেই ব্যাংকটির। গত জানুয়ারির পর যেসব প্রবাসী দেশে ফিরেছেন, তাদের ৪ শতাংশ সুদে এবং বাকিদের ৭-৯ শতাংশ সুদে ঋণ দেওয়ার কথা ব্যাংকটির। 

ব্যাংকের কর্মকর্তারা জানান, তাদের জনবল খুবই কম। তাছাড়া, করোনার কারণে তারা বিদেশ ফেরত ও বিদেশগামী কর্মীদের ঋণের জন্য উদ্বুদ্ধ করতে পারেননি। তবে যারা নিজ উদ্যোগে ঋণের জন্য শাখায় এসেছেন, তাদের কাউকে ফেরত দেওয়া হয়নি। তিন লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেওয়া হচ্ছে।

প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রিন্সিপাল এক্সিকিউটিভ অফিসার মোহাম্মাদ কামাল হোসেন বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'জনবল সংকট ও করোনা পরিস্থিতির কারণে প্রণোদনার টাকা বিতরণে কাঙ্ক্ষিত সফলতা আসেনি। আমাদের কাছে যারা আবেদন করেছে, তাদের সবাইকে ঋণ দেওয়া হয়েছে। আশা করছি, দ্রুতই বাকি টাকা বিতরণ হয়ে যাবে'।

করোনাকালে সরকারের প্রণোদনার অর্থ সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছে পিকেএসএফ। সংস্থাটি প্রথম পর্যায়ে ছাড় পাওয়া ২৫০ কোটি টাকা প্রায় ৮৪ হাজার কর্মহীন, প্রান্তিক ও দরিদ্র মানুষের মাঝে ঋণ হিসেবে বিতরণ করেছে।

পিকেএসএফ তাদের সহযোগি সংস্থার মাধ্যমে এই ঋণ বিতরণ করেছে। আগস্টে প্রথম ধাপের টাকা পাওয়ার পর নভেম্বরে সহযোগি সংস্থাগুলোর মাঝে তা বিতরণ করার পর ডিসেম্বরে গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণ সম্পন্ন হয়েছে।
 
পিকেএসএফ সহযোগি সংস্থাগুলোকে ৫ শতাংশ সুদে এবং সহযোগি সংস্থাগুলো ১৮ শতাংশ সুদে দুই বছর মেয়াদে গ্রাহক পর্যায়ে বিতরণ বিতরছে সরকার। সিটি করপোরেশন ও জেলা শহর এলাকার বাইরে এ ঋণ বিতরণ করা হচ্ছে। একজন ঋণগ্রহীতা সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন।  

পিকেএসএফের ডিএমডি মো. জসীম উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'চলতি সপ্তাহেই সরকার থেকে বাকি ২৫০ কোটি টাকা পাব। এই টাকা থেকে যাদের ঋণ দেওয়া হবে, ইতোমধ্যে তাদের তালিকা করা হয়েছে। টাকা পেলেই দ্রুত বিতরণ করা সম্ভব হবে'।

জসিম উদ্দিন বলেন, 'গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পিকেএসএফ সহযোগি সংস্থাগুলোকে ২২০০ কোটি টাকা দিয়েছি আমরা। আর সংস্থাগুলো মাঠ পর্যায়ে বিতরণ করেছে ২৭,৫০০ কোটি টাকা'।  

রাষ্ট্রায়ত্ব কর্মসংস্থান ব্যাংকও প্রথম ধাপে পাওয়া ২৫০ কোটি টাকা ডিসেম্বরের মধ্যে ১৫,২৬৬ গ্রাহকের মাঝে ঋণ হিসেবে বিতরণ করেছে। সর্বোচ্চ ৫ বছর মেয়াদে এই ঋণ হিসেবে ব্যাংকটি।  

কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান কানিজ ফাতেমা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সর্বোচ্চ ৯ শতাংশ সুদে প্রথম ধাপের টাকা বিতরণ সম্পন্ন হয়েছে।  দ্বিতীয় ধাপের ২৫০ টাকাও দ্রুত বিতরণ শুরু করবো।  সারাদেশে ২৫৫টি শাখার মাধ্যমে এ ঋণ বিতরণ করায় বেশি সময় লাগবে না'।

প্রায় ৫৬ হাজার গ্রাহকের মাঝে গত ডিসেম্বরেই ২৫০ কোটি টাকা ঋণ বিতরণ শেষ হয়েছে বলে টিবিএসকে জানিয়েছেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আকবর হোসেন। তিনি বলেন, 'ব্যাংকের গ্রাহকরা ৫ শতাংশ সুদে এ ঋণ পেয়েছেন। বাকি ২৫০ কোটি টাকা ছাড় করতে অর্থমন্ত্রণালয়ে আবেদন করেছি আমরা'।

'প্রণোদনা থেকে পুরনো গ্রাহকদের নতুন করে ঋণ দিয়ে তাদের কর্মে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া, নতুন গ্রাহকদেরও ঋণ দিয়েছি আমরা'- যোগ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

প্রবাসী কল্যাণ ব্যাংক / ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিবে প্রবাসী কল্যাণ ব্যাংক
  • শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রপ্তানিমুখী শিল্প
  • খেলাপির আগমুহূর্ত পর্যন্ত চলমান ঋণ নবায়নের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি
  • ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করছে সরকার

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net