Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
মিরাজের সেঞ্চুরিতে স্বস্তির সংগ্রহ

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
04 February, 2021, 02:35 pm
Last modified: 04 February, 2021, 03:27 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় মিরাজ
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

মিরাজের সেঞ্চুরিতে স্বস্তির সংগ্রহ

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের শুরুতেও হতাশার কমতি ছিল না। লিটন দাসের অযাচিত কাট শট কিংবা সাকিব আল হাসানের তুলে দেওয়া ক্যাচ নিয়ে বাংলাদেশ শিবিরে হা-হুতাশ হয়েছে। তবে দিনশেষে বাংলাদেশ দলে স্বস্তির হাওয়া, যে হাওয়া বয়েছে মেহেদী হাসান মিরাজের ব্যাটে।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
04 February, 2021, 02:35 pm
Last modified: 04 February, 2021, 03:27 pm
সেঞ্চুরির পর ঈশ্বরের প্রতি মিরাজের কৃতজ্ঞতা প্রকাশ। ছবি: বিসিবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ৫ উইকেটে স্কোরকার্ডে ২৪২ রান জমা হলেও আক্ষেপের শেষ ছিল না। নাজমুল হোসেন শান্তর রান আউট, সাদমান ইসলামের রিভিউ না নেওয়াসহ বাকি উইকেটগুলোতেই ছিল হতাশা। দ্বিতীয় দিনের শুরুতেও হতাশার কমতি ছিল না। 

লিটন দাসের অযাচিত কাট শট কিংবা সাকিব আল হাসানের তুলে দেওয়া ক্যাচ নিয়ে বাংলাদেশ শিবিরে হা-হুতাশ হয়েছে। তবে দিনশেষে বাংলাদেশ দলে স্বস্তির হাওয়া, যে হাওয়া বয়েছে মেহেদী হাসান মিরাজের ব্যাটে। আট নম্বরে ব্যাটিং করতে নেমে অসাধারণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন ডানহাতি এই অলরাউন্ডার। 

সাদমান, সাকিবদের হাফ সেঞ্চুরির পর মিরাজের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৩০ রান তুলেছে বাংলাদেশ। মিরাজ খেলেছেন ১০৩ রানের মহা কার্যকর এক ইনিংস। টেস্টে এটাই তার প্রথম সেঞ্চুরি। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রান এসেছে সাকিবের ব্যাট থেকে। এ ছাড়া সাদমান ৫৯, মুশফিকুর রহিম ৩৮, লিটন ৩৮ ও নাঈম হাসান ২৪ রান করেন। 

২৪২ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান ও লিটন দাসের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু এদিন দলকে চরম হতাশ করেছেন লিটন। ওয়ারিক্যানের লাফিয়ে ওঠা একটা ডেলিভারি কাট করতে গিয়ে মিস করেন লিটন। বল অফ স্টাম্পে আঘাত হানে। এদিন ৪ রান করতে পেরেছেন লিটন। 

প্রায় ১৭ মাস পরে টেস্ট খেলতে নেমে সাকিব আল হাসান দৃঢ়তার পরিচয় দিয়েই ব্যাটিং করে যাচ্ছিলেন। কিন্তু বাঁহাতি অলরাউন্ডারের আউটও টেস্ট ক্রিকেটের বেমানান দৃশ্য হয়ে ধরা দেয়। ২৬ মাস পর লাল বলের ক্রিকেটে হাফ সেঞ্চুরি পাওয়া সাকিব অনেক বাইরের বলে ব্যাট ছুঁইয়ে ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দেন। রাকিম কর্নওয়ালের শিকারে পরিণত হওয়ার আগে ১৫০ বলে ৫টি চারে ৬৮ রান করেন সাকিব। 

এরপর বাংলাদেশের ইনিংসের শেষ পর্যন্ত ভরসার প্রতীক হয়ে ব্যাট চালিয়ে গেছেন মিরাজ। মাঝে তাকে অনেকটা সময় সঙ্গ দিয়েছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান। তাইজুল ১৮ ও নাঈম ২৪ রান করে থামলেও দৃষ্টিনন্দন সব শটে সেঞ্চুরি তুলে নেন মিরাজ। ডানহাতি এই ব্যাটসম্যানের টেস্টের প্রথম সেঞ্চুরি ও ক্যারিয়ার সেরা ইনিংসটি শেষ হয় ১০৩ রানে। ১৬৮ বলে ১৩টি চারে ইনিংসটি সাজান মিরাজ। 

ক্যারিবীয়দের সবচেয়ে সফল বোলার জোমেল ওয়ারিক্যান। বাঁহাতি এই স্পিনার সর্বোচ্চ ৪৮ ওভার বোলিং করে ১৩৩ রান খরচায় ৪টি উইকেট নেন। রাকিম কর্নওয়াল ২টি উইকেট পান। এ ছাড়া কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল ও এনক্রুমাহ বোনার একটি করে উইকেট পান। 

Related Topics

টপ নিউজ

মেহেদী হাসান মিরাজ / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
    জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় মিরাজ
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ডলার বর্জন ও ভূ-রাজনৈতিক মেরুকরণ: স্বর্ণের দাম ৮ হাজার ডলারে ওঠার পূর্বাভাস

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
ওভাল অফিসে ট্রাম্পের দুই পাশে জেডি ভ্যান্স ও পিট হেগসেথকে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

জেডি ভ্যান্সের শঙ্কা, ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে বিভ্রান্ত করছেন হেগসেথ

4
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

5
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

6
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net