Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
হাতির দুর্ঘটনা এড়াতে ৪০ কোটি টাকা ব্যয়ে এআই ক্যামেরা বসছে দোহাজারী-কক্সবাজার রেলপথে  

বাংলাদেশ

জোবায়ের চৌধুরী
21 September, 2025, 12:05 pm
Last modified: 21 September, 2025, 12:12 pm

Related News

  • মোট পণ্য পরিবহনের মাত্র ৩-৪ শতাংশ হয় রেলপথে, বাড়াতে বহুমুখী পরিকল্পনা
  • রাজধানীর ১৯ ইন্টারসেকশনে এআই ক্যামেরা, মামলা হয়েছে দেড় হাজার: ডিএমপি কমিশনার
  • দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
  • এআই ক্যামেরা ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, যুবকের জেল-জরিমানা
  • এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

হাতির দুর্ঘটনা এড়াতে ৪০ কোটি টাকা ব্যয়ে এআই ক্যামেরা বসছে দোহাজারী-কক্সবাজার রেলপথে  

বন্যপ্রাণীর সঙ্গে দুর্ঘটনা—বিশেষ করে হাতির সঙ্গে সংঘর্ষ—এ রেলপথে প্রায়ই ঘটে। ২০২৪ সালের অক্টোবরে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছে একটি হাতিশাবক ট্রেনের ধাক্কায় মারা যায়। এছাড়া, চলতি বছরের জুলাইয়ে অল্পের জন্য এড়ানো যায় আরেকটি বড় দুর্ঘটনা।
জোবায়ের চৌধুরী
21 September, 2025, 12:05 pm
Last modified: 21 September, 2025, 12:12 pm
অভয়ারণ্যে বন্য হাতির পাল। ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার রেলপথে হাতির দুর্ঘটনা এড়াতে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে এআই-চালিত সিগন্যাল প্রযুক্তিসম্পন্ন রোবোটিক ও সেন্সর ক্যামেরা স্থাপন করতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। চলতি বছরের মধ্যেই সংরক্ষিত বনের ভেতরে ছয়টি ক্যামেরা বসানো হবে।

বন্যপ্রাণীর সঙ্গে দুর্ঘটনা—বিশেষ করে হাতির সঙ্গে সংঘর্ষ—এ রেলপথে প্রায়ই ঘটে। ২০২৪ সালের অক্টোবরে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছে একটি হাতিশাবক ট্রেনের ধাক্কায় মারা যায়। এছাড়া, চলতি বছরের জুলাইয়ে অল্পের জন্য এড়ানো যায় আরেকটি বড় দুর্ঘটনা।

রেলওয়ে ও বন বিভাগের তথ্যমতে, ১১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০৩ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের ২৭ কিলোমিটার গেছে সংরক্ষিত বনের ভেতর দিয়ে। লোহাগাড়ার চুনতি, ফাঁসিয়াখালী ও মেধাকচ্ছপিয়া সংরক্ষিত বনের ভেতর দিয়ে রেললাইন গেছে। এ জন্য ২০৭ একর জমি সংরক্ষিত বন থেকে বাদ দেওয়া হয়।

এশিয়ান হাতিসহ বন্যপ্রাণীর চলাচলের জন্য আন্ডারপাস ও ওভারপাস নির্মাণের পরও দুর্ঘটনা ঘটছে। অনেক সময় হাতি এসব অবকাঠামো ব্যবহার না করে সরাসরি রেললাইনে উঠে আসে। ফলে ক্যামেরা স্থাপনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

প্রকল্প পরিচালক ও রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম (প্রকৌশলী) মো. সবুক্তগীণ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "প্রথমে ট্রেনের ইঞ্জিনে ক্যামেরা বসানোর পরিকল্পনা ছিল। কিন্তু বর্তমানে আটটি ট্রেন চলাচল করে এবং ভবিষ্যতে সংখ্যা আরও বাড়বে। তাই এগুলো রেললাইনের পাশে বসানো হবে। আন্তর্জাতিক পরামর্শক দিয়ে ডিজাইন করা হয়েছে, এবং চলতি বছরের মধ্যেই স্থাপন সম্পন্ন হবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ইতোমধ্যে কেনা হয়েছে।"

রেলওয়ের তথ্য অনুযায়ী, হংকংয়ের একটি প্রতিষ্ঠানকে ছয়টি ক্যামেরা, সংকেত বাতিসহ আনুষঙ্গিক সরঞ্জাম সরবরাহের কাজ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে এআই-সমৃদ্ধ ক্যামেরা আনা হবে। সংরক্ষিত বনের ভেতরে আরপিসি পোলের ওপর এসব ক্যামেরা বসানো হবে।

ক্যামেরাগুলো হাতির অবয়ব শনাক্ত করতে পারবে। হাতি বা হাতির পাল রেললাইনে উঠলে তাৎক্ষণিক ছবি আকারে সংকেত পাঠাবে। সঙ্গে সঙ্গে রেললাইনের পাশে থাকা লাল বাতি স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠবে। এতে ট্রেনচালক (লোকোমাস্টার) ৫০০-৭০০ মিটার দূর থেকেই হাতির উপস্থিতি বুঝতে পারবেন। ২২০ মিটার দূর থেকেই ট্রেন ব্রেক করার সুযোগ থাকে।

এরই মধ্যে ট্রেনচালক ও পরিচালকদের (গার্ড) এ বিষয়ে এক দফা প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ইনফোগ্রাফ: টিবিএস

দোহাজারী-কক্সবাজার রেলপথে ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে এ রুটে দিনে ও রাতে চার জোড়া ট্রেন চলাচল করছে।

রেলওয়ে ও বন বিভাগের তথ্যমতে, ট্রেন চলাচল শুরু হওয়ার বছর না পেরোতেই এ রুটে ঘটে যায় হাতি দুর্ঘটনা। ২০২৪ সালের ১৩ অক্টোবর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের এলিফ্যান্ট ওভারপাসের উত্তর পাশে ট্রেনের ধাক্কায় আহত হয়ে মারা যায় একটি হাতিশাবক। ওই ঘটনার দুদিন পর অফিস আদেশে বলা হয়, দেশের বন্যপ্রাণী অভয়ারণ্য ও জাতীয় উদ্যান এলাকায় ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরের ২২ জুলাই রাতে একই অভয়ারণ্যে আরেকটি দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো সম্ভব হয়। হাতির একটি পাল রেললাইনে উঠে আসলে লোকোমাস্টার দূর থেকে তা দেখতে পান এবং হার্ড ব্রেক কষে ট্রেন থামাতে সক্ষম হন। ঘনঘন হুইসেল দিলে বিরক্ত হয়ে হাতির পালের একটি হাতি দাঁড়িয়ে থাকা ট্রেনের শেষ বগিতে ধাক্কা দেয়। তবে দ্রুত ট্রেন চালু করায় কোনো বড় ক্ষতি হয়নি।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তথ্যমতে, চট্টগ্রামের লোহাগাড়া ও বাঁশখালী উপজেলা এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৯ হাজার ১৮৫ একর জায়গাজুড়ে বিস্তৃত চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য। একসময় গর্জনগাছপ্রধান এ বনে এখন গুটিকয়েক গর্জনগাছ অবশিষ্ট আছে। এ অভয়ারণ্যে বর্তমানে ৪০-৫০টি এশিয়ান হাতি রয়েছে, যারা লোহাগাড়া, বাঁশখালী ও চকরিয়ার বনজুড়ে চলাচল করে এবং রেললাইন পার হয়।

আন্ডারপাস-ওভারপাস নির্মাণের পরও দুর্ঘটনা

রেলওয়ের তথ্যমতে, সংরক্ষিত বনের ভেতর দিয়ে রেলপথ নির্মাণের শর্ত ছিল দুটি ওভারপাস ও দুটি আন্ডারপাস করার। তবে নির্মাণ হয়েছে একটি ওভারপাস, আর আন্ডারপাস দুটির মধ্যে একটি অকার্যকর। সাউন্ড ব্যারিয়ারও বসানো হয়নি। 

রেললাইন নির্মাণের সময় কাটা ২ লাখ ৪০ হাজার গাছের বিপরীতে ৭ লাখ ২০ হাজার গাছ রোপণ করা হলেও গবেষকদের মতে অবকাঠামো অপর্যাপ্ত ও সংকুচিত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হাতি গবেষক ড. মনিরুল হাসান খান টিবিএসকে বলেন, "বনের ভেতর দিয়ে রেলপথ নির্মাণই ছিল বড় ভুল। হাতি চলাচলের করিডর ঝুঁকির মুখে পড়েছে। পর্যাপ্ত অবকাঠামোও তৈরি হয়নি। এর ফল হাতির মৃত্যু ও রেললাইনে উঠেপড়া। তবে সেন্সর ক্যামেরা কার্যকর হতে পারে।"

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নূর জাহান বলেন, "গত ছয় মাসে ওভারপাস দিয়ে হাতি চলাচল করেনি। ধারণা করছি, মূল সড়কে দুর্ঘটনার পর ঘনঘন অ্যারো সাইনবোর্ড বসানো হয়েছে, যার কারণে হাতি উঠছে না। সড়ক বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। ওভারপাস হাতির জন্য উপযুক্ত হলেও দুটি আন্ডারপাসের মধ্যে কেবল একটি ব্যবহার করছে। অন্যটি সংকীর্ণ। তবে রেলওয়ে যে কালভার্টগুলো পানি নিষ্কাশনের জন্য করেছিল, আমাদের প্রস্তাবে সেগুলো হাতি চলাচলের উপযোগী করা হয়েছে।"

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. সুবক্তগীণ। তিনি বলেন, "সিসিটিভি রেকর্ডেই প্রমাণ আছে—হাতি চলাচল করছে। তাদের জন্য ছয়টি চৌবাচ্চায় নিয়মিত লবণ পানি রাখা হয়। খাওয়ার পর তারা খনন করা ছয়টি পুকুরে গোসলও করে। রেললাইনের দুই পাশে আরসিসি ফেন্সিং করা হয়েছে। কিন্তু বন বিভাগের অনুরোধে যাতায়াতের জন্য এক মিটার ফাঁকা রাখা হয়েছিল। সেখান দিয়েই দুর্ঘটনার শিকার হাতিটি প্রবেশ করেছিল।"

তিনি আরও বলেন, "এশিয়ান হাতির উচ্চতা সাধারণত ৩ মিটার। আমরা আন্ডারপাস রেখেছি ৫ মিটারের বেশি। এটিকে সংকীর্ণ বলা যাবে না। ওভারপাসের মাধ্যমে মূলত দুটি পাহাড় বা ঢিবি যুক্ত করা হয়, যেখান দিয়ে হাতি চলাচল করতে পারে। প্রথমে দুটি স্থান চিহ্নিত হয়েছিল, এর একটি সমতল হওয়ায় ওভারপাসের প্রয়োজন পড়েনি।" 

এছাড়া তিনটি কালভার্ট হাতি চলাচলের উপযোগী করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
 

Related Topics

টপ নিউজ

ট্রেনে হাতির ধাক্কা / রেলপথে হাতি / রেলপথ / দোহাজারী-কক্সবাজার রেল প্রকল্প / এআই ক্যামেরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • মোট পণ্য পরিবহনের মাত্র ৩-৪ শতাংশ হয় রেলপথে, বাড়াতে বহুমুখী পরিকল্পনা
  • রাজধানীর ১৯ ইন্টারসেকশনে এআই ক্যামেরা, মামলা হয়েছে দেড় হাজার: ডিএমপি কমিশনার
  • দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
  • এআই ক্যামেরা ফাঁকি দিতে নম্বরপ্লেট ঢেকে চলাচল, যুবকের জেল-জরিমানা
  • এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net