Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষায়িত পুলিশ ফোর্স মোতায়েনের অনুরোধ মার্কিন দূতাবাসের, পুলিশের আপত্তি

বাংলাদেশ

তৌসিফ কাইয়ুম
19 September, 2025, 11:10 am
Last modified: 19 September, 2025, 11:16 am

Related News

  • বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • ঈদুল ফিতরে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • কুয়েতে মার্কিন দূতাবাস ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ
  • তারেক রহমানকে ‘ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা’, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস

কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষায়িত পুলিশ ফোর্স মোতায়েনের অনুরোধ মার্কিন দূতাবাসের, পুলিশের আপত্তি

মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্পিয়ার (এসপিইএআর) কর্মসূচির আওতায় এ বিশেষ কুইক রেসপন্স ফোর্স গঠনের দাবি জানানো হয়েছে। এ কর্মসূচির লক্ষ্য, বিশ্বব্যাপী মার্কিন কূটনৈতিক মিশন ও কর্মকর্তাদের নিরাপত্তা জোরদার করা।
তৌসিফ কাইয়ুম
19 September, 2025, 11:10 am
Last modified: 19 September, 2025, 11:16 am
ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ছবি: সংগৃহীত

কর্মকর্তাদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে একটি বিশেষায়িত পুলিশ ফোর্স মোতায়েনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্পিয়ার (এসপিইএআর) কর্মসূচির আওতায় এ বিশেষ কুইক রেসপন্স ফোর্স গঠনের দাবি জানানো হয়েছে। এ কর্মসূচির লক্ষ্য, বিশ্বব্যাপী মার্কিন কূটনৈতিক মিশন ও কর্মকর্তাদের নিরাপত্তা জোরদার করা। এর অধীনে নতুন বাহিনীকে জরুরি অবস্থা ও হুমকির মুখে দ্রুত সাড়া দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ দিয়ে থাকে।

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন, মার্কিন দূতাবাস একজন ডিআইজির নেতৃত্বে ৩০ সদস্যের একটি ফোর্স চেয়েছে, যারা কেবলমাত্র তাদের কূটনীতিকদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে। দূতাবাসের দাবির প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মতামত জানতে পুলিশ সদর দপ্তরে একটি চিঠিও পাঠানো হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, তারা এ দাবির পক্ষে নন। তিনি বলেন, 'আমরা ইতোমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি যে মার্কিন দূতাবাসের এ দাবির পক্ষে আমরা নই।'

তিনি আরও বলেন, 'আমাদের ইতোমধ্যে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন রয়েছে—যা ঢাকায় সব দূতাবাস ও তাদের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করে। এমন একটি বিশেষ ইউনিট থাকা সত্ত্বেও শুধু একটি দূতাবাসের জন্য আলাদা ফোর্স গঠন করা সমীচীন হবে না।'

তবে আইজিপি জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে বক্তব্য জানতে টিবিএস একাধিকবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। ঢাকাস্থ মার্কিন দূতাবাসেও একাধিকবার ইমেইল পাঠানো হলেও কোনো জবাব মেলেনি।

বিশেষ সুবিধা নিয়ে উদ্বেগ

মার্কিন যুক্তরাষ্ট্রের এ অনুরোধে কূটনীতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, এক দূতাবাসের জন্য আলাদা ফোর্স দিলে অন্য বিদেশি মিশনগুলোতে অসন্তোষ তৈরি হতে পারে।

সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশকে অবশ্যই যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় নিতে হবে। তবে একটি মাত্র দূতাবাসকে বিশেষ সুবিধা দিলে অন্যদের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে।

তিনি বিকল্প প্রস্তাব হিসেবে বলেছেন, আলাদা ফোর্স গঠনের বদলে কূটনৈতিক নিরাপত্তা বিভাগে থাকা সব পুলিশ সদস্যের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবের রাষ্ট্রদূতরা আগে অতিরিক্ত পুলিশি নিরাপত্তা পেতেন। তবে ২০২৩ সালের মে মাসে এ বাড়তি নিরাপত্তা প্রত্যাহার করা হয়।

সে সময় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছিলেন, আরও অনেক দেশ বাড়তি নিরাপত্তা চেয়েছিল, যা দেওয়া সম্ভব ছিল না। তাই সরকার সবার জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নেয়।

স্পিয়ার কর্মসূচি কী?

স্পেশাল প্রোগ্রাম ফর এম্বাসি অ্যান্টি-টেররিজম রেসপন্স (স্পিয়ার) কর্মসূচি পরিচালনা ও অর্থায়ন করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিসের অ্যান্টিটেররিজম অ্যাসিস্ট্যান্স (এটিএ) অফিস। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলোর চার শতাধিক পুলিশ কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন।

এ কর্মসূচির আওতায় হোস্ট দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত হয় কুইক রেসপন্স ফোর্স, যারা মার্কিন দূতাবাস ও কনস্যুলেটকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেয়।  প্রশিক্ষণ, সরঞ্জাম ও পরামর্শ প্রদান করে এসব দলকে জরুরি পরিস্থিতিতে কয়েক মিনিটের মধ্যে সাড়া দেওয়ার মতো দক্ষ করে তোলে এটিএ।

মার্কিন দূতাবাসের তথ্য অনুযায়ী, স্পিয়ার টিম বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলা প্রতিহত করেছে, অপরাধ ঠেকিয়েছে এবং জরুরি চিকিৎসা সহায়তা দিয়ে বহু প্রাণ রক্ষা করেছে।

মালি, বেনিন, বুরকিনা ফাসো, মৌরিতানিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, নাইজার, কেনিয়া, তিউনিসিয়া, ইরাক, দক্ষিণ সুদান, কঙ্গো গণপ্রজাতন্ত্রী, চাদ ও নাইজেরিয়াসহ বহু দেশে ইতোমধ্যে স্পিয়ার কুইক রেসপন্স টিম সক্রিয় রয়েছে।

Related Topics

টপ নিউজ

মার্কিন দূতাবাস / বিশেষ নিরাপত্তা / বাংলাদেশ পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • ঈদুল ফিতরে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • কুয়েতে মার্কিন দূতাবাস ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ
  • তারেক রহমানকে ‘ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা’, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net