Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
সাকিব-তামিমদের কাছে চাওয়া নেই মুমিনুলের!

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
02 February, 2021, 07:20 pm
Last modified: 02 February, 2021, 07:28 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

সাকিব-তামিমদের কাছে চাওয়া নেই মুমিনুলের!

সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ায় মুমিনুলের কাঁধে ওঠে টেস্টের অধিনায়কত্ব। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ফিরলেও মুমিনুলই নেতৃত্বে আছেন। দলকে পথ দেখানোর মিশনে মাঠে সাকিব, তামিম, মুশফিকদের মতো সিনিয়র ক্রিকেটারদের পাশে পাবেন তিনি। 
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
02 February, 2021, 07:20 pm
Last modified: 02 February, 2021, 07:28 pm

শিরোনাম দেখে খটকা লাগতে পারে। প্রশ্ন জাগতে পারে, তামিম ইকবাল, সাকিব আল হাসানের মতো বিশ্বমানের ক্রিকেটারের কাছে চাওয়া নেই মুমিনুল হকের? আদতে এমন হওয়ার সম্ভাবনা নেই। তামিম-সাকিবদের মতো অভিজ্ঞ ক্রিকেটারের কাছে টেস্ট অধিনায়কের অনেক চাওয়া। তবে অধিনায়কত্ব পালনে সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে চাওয়া নেই তার। মুমিনুলের বিশ্বাস, সিনিয়ররা জানেন কীভাবে জুনিয়রের সাহায্যে এগিয়ে আসতে হয়।

মুমিনুল হকের অধিনায়কত্ব পাওয়ার ১৫ মাসের মতো হয়ে গেছে। দায়িত্ব পেয়ে চারটি টেস্টে নেতৃত্বও দিয়েছেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান। এরপরই বিরতি, করোনাভাইরাসের প্রকোপে দীর্ঘদিন দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়নি তার। করোনা পরবর্তী ক্রিকেটে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। অধিনায়ক মুমিনুলও নতুন শুরুর অপেক্ষায়।

সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ায় মুমিনুলের কাঁধে ওঠে টেস্টের অধিনায়কত্ব। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ফিরলেও মুমিনুলই নেতৃত্বে আছেন। দলকে পথ দেখানোর মিশনে মাঠে সাকিব, তামিম, মুশফিকদের মতো সিনিয়র ক্রিকেটারদের পাশে পাবেন তিনি। 

সিনিয়রদের কাছ থেকে কোনো চাওয়া থাকবে? এমন প্রশ্নের উত্তরে মুমিনুল বলেন, 'সিনিয়র যারা আছেন, তারা অনেক দিন থেকে ক্রিকেট খেলছেন। সবাই পেশাদার। আমার চাওয়ার কিছু নেই। উনারাই জানে কীভাবে আমাকে সহায়তা করতে হবে। আমার বাড়তি কিছু চাওয়ার দরকার নেই। আমি খুবই খুশি উনারা আমাকে যেভাবে সমর্থন করছেন, প্রতিটি পরিস্থিতি সামলাতে যেভাবে পাশে থাকছেন।'

নতুন শুরুর পর্বে মুমিনুলের সামনে মিশন ওয়েস্ট ইন্ডিজ। ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জুহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া টেস্ট নিয়ে রোমাঞ্চিত তিনি। নতুন শুরুর বিষয়টিকে সুযোগ হিসেবে দেখছেন তিনি।

মুমিনুল বলছেন, 'এক বছর পর ক্রিকেটে ফেরা। আমার কাছে মনে হয় এক বছর পর যেহেতু ফিরছি, নতুন করে আরেকটা সুযোগ এসেছে টেস্ট ক্রিকেট নতুনভাবে শুরু করার। এটাকে সুযোগ হিসেবেই দেখছি। আন্তর্জাতিক ক্রিকেটে একটু চ্যালেঞ্জ তো থাকেই। ওটার চেয়ে আমি যে জিনিসটা ভাবছি,  আমরা দল হিসেবে ভালো পারফর্ম করার, নতুন করে শুরু করার সুযোগ পাচ্ছি।'

অধিনায়ক হিসেবে প্রথম তিন টেস্টেই ইনিংস হার দেখতে হয় মুমিনুলকে। জিম্বাবুয়ের বিপক্ষে জিতে নিয়েছেন জয়ের স্বাদ। অধিনায়ক হিসেবে রেকর্ড সমৃদ্ধ না হলেও আগ্রাসী নেতৃত্বই পছন্দ মুমিনুলের, 'আমি সব সময় আগ্রাসী অধিনায়কত্ব করতে পছন্দ করি। রক্ষণাত্মক অধিনায়কত্ব আমার অতটা পছন্দ নয়। ম্যাচের পরিস্থিতির কারণে অনেক সময় অন্যরকম হয়। তবে আমি আক্রমণাত্মক থাকতেই পছন্দ করি।'

Related Topics

টপ নিউজ

মুমিনুল হক / তামিম ইকবাল / সাকিব আল হাসান / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net