Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
বিসিবির জন্মদিনের শুভেচ্ছায় ‘বিরক্ত’ বুলবুল

খেলা

টিবিএস রিপোর্ট
02 February, 2021, 05:25 pm
Last modified: 02 February, 2021, 09:44 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

বিসিবির জন্মদিনের শুভেচ্ছায় ‘বিরক্ত’ বুলবুল

মঙ্গলবার ৫৩ বছরে পা রেখেছেন আমিনুল ইসলাম বুলবুল। ডানহাতি সাবেক এই ব্যাটসম্যানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছে বিসিবি। কিন্তু বিসিবির শুভ কামনায় খুশি হতে পারেননি তিনি, উল্টো বিরক্তি প্রকাশ করেছেন। 
টিবিএস রিপোর্ট
02 February, 2021, 05:25 pm
Last modified: 02 February, 2021, 09:44 pm

১৯৬৮ সালের ২ ফেব্রুয়ারি জন্ম আমিনুল ইসলাম বুলবুলের। মঙ্গলবার বাংলাদেশের সাবেক এই অধিনায়ক ৫৩ বছরে পা রেখেছেন। ডানহাতি সাবেক এই ব্যাটসম্যানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বিসিবির শুভ কামনায় খুশি হতে পারেননি তিনি, উল্টো বিরক্তি প্রকাশ করেছেন। 

মঙ্গলবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ বাংলাদেশ ক্রিকেট: দ্য টাইগার্স থেকে একটি পোস্ট দেয় বিসিবি। পোস্টটির ক্যাপশনে লেখা, '২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন তিনি। যা যেকোনো দেশের অভিষেক টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ। শুভ জন্মদিন আমিনুল ইসলাম বুলবুল, এই দিনে অনেক বেশি সুখ ফিরে আসুক।'

এমন উষ্ণ শুভেচ্ছা বার্তায়ও বিরক্ত বুলবুল! কারণটাও অবশ্য যৌক্তিক। ক্যাপশনের নিচে যে ছবিটি পোস্ট করা হয়, সেটা বুলবুলের নয়। তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করা হয় ইমরুল কায়েসের ছবি। বাঁহাতি এই ব্যাটসম্যানের ছবির উপরে গ্রাফিক্সে লেখা, 'শুভ জন্মদিন ইমরুল কায়েস।' বিসিবির করা এই ভুল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। 

বিষয়টি নজরে পড়েছে আমিনুল ইসলাম বুলবুলেরও। স্বাভাবিকভাবেই এমন কিছু তার জন্য বিব্রতকর ছিল। আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্বরত সাবেক এই ক্রিকেটার পোস্টের স্ক্রিনশট নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন। বিসিবির পোস্টটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, 'হ্যাপি বার্থ ডে টু ইমরুল কায়েস। ধন্যবাদ বিসিবি। যদিও আমরা যমজ নই।'

বিসিবির দেওয়া পোস্টের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেন আমিনুল ইসলাম বুলবুল। ছবি: ফেসবুক

বিসিবির এমন ভুলের কারণ কিছুক্ষণ পরে বোঝা যায়। ২ ফেব্রুয়ারি ইমরুল কায়েসেরও জন্মদিন। ক্যাপশন আর ছবিতে তালগোল পাকিয়ে ফেলার কারণেই মূলত এমন ভুল হয়েছে। কিছুক্ষণ পর বুলবুলের ছবি দিয়ে আবারও পোস্ট দেওয়া হয়। এরপর ইমরুল কায়েসকেও জানানো হয় জন্মদিনের শুভেচ্ছা।

Related Topics

টপ নিউজ

আমিনুল ইসলাম বিপ্লব / বিসিবি / বিরক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net