Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
‘গণধর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফের ধর্ষণ করলেন সাবেক ছাত্রলীগ নেতা’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 October, 2019, 05:05 pm
Last modified: 27 October, 2019, 05:11 pm

Related News

  • লঞ্চের ধাক্কায় ভোলায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবি, কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • ভোলায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ
  • এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব: ভোলায় ইসি সানাউল্লাহ 
  • ভোলা-২ আসন: জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী   
  • গ্যাস, জমির সহজলভ্যতা ও কম খরচের টানে ভোলায় শিল্পায়নের জোয়ার; হাজারো কোটি টাকার বিনিয়োগ

‘গণধর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফের ধর্ষণ করলেন সাবেক ছাত্রলীগ নেতা’

এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী শনিবার রাতে বাদী হয়ে মনপুরা থানায় পাঁচজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন
টিবিএস রিপোর্ট
27 October, 2019, 05:05 pm
Last modified: 27 October, 2019, 05:11 pm

ভোলার মনপুরার নির্জন এক চরে নিয়ে আড়াই বছরের শিশু সন্তানের সামনে মাকে গণধর্ষণ করেছেন চার দুর্বৃত্ত; এমন খবর পেয়ে স্পিডবোটে চেপে ঘটনাস্থলে যান সাবেক এক স্থানীয় ছাত্রলীগ নেতা। এরপর অভিযুক্ত চার ধর্ষককে মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে নিজেই ধর্ষণ করেন ওই নারীকে। ঘটনাটি কাউকে জানালে ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি।
 
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে মনপুরার চর পিয়াল এলাকার এক বাগানের মধ্যে এ গণধর্ষণের অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী শনিবার রাতে বাদী হয়ে মনপুরা থানায় পাঁচজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।

স্থানীয় পুলিশের কাছ থেকেই জানা গেছে ঘটনার সত্যতা।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, চরফ্যাশনের দক্ষিণ আইচা বাবার বাড়ি থেকে বেতুয়া লঞ্চঘাট হয়ে শনিবার দুপুর সাড়ে ১২টায় স্পিডবোটে ওই নারী যাত্রী নিজের শিশু সন্তানকে নিয়ে মনপুরায় শ্বশুর বাড়ি ফিরছিলেন।

“পথে বোটে থাকা যাত্রী দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বেলাল পাটোয়ারী (৩৫), মো. রাসেদ পালোয়ান (২৫), শাহীন খান (২২) ও কিরন (২৬) জোরপূর্বক বোটটি পার্শ্ববর্তী নির্জন চর পিয়াল এলাকায় নিয়ে আড়াই বছরের শিশু সন্তানের সামনেই গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করে।”

ওসি আরও জানান, পরে খবর পেয়ে বোটের মালিক দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম (৩০) আরেকটি স্পিড বোট নিয়ে চর পিয়াল ঘটনাস্থল গিয়ে গৃহবধূকে ধর্ষণ করেন। 

“নজরুল ধর্ষণের ভিডিও ধারণ করেন এবং বিষয়টি নিয়ে কথা বললে সেটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন।”

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলি উল্লাহ কাজল জানান, চরে থাকা মহিষের মালিক ও রাখালরা ঘটনাটি তাকে জানালে তিনি মনপুরা থানার ওসিকে বলেন।

ঘটনাস্থলে পুলিশের পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে ধর্ষকরা পালিয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চর পিয়াল থেকে পুলিশ ওই নারীকে উদ্ধার করে মনপুরা থানায় নিয়ে যায়।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন আরো জানান, অভিযুক্তদের আটক করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Related Topics

টপ নিউজ

গণধর্ষণ / ভোলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • লঞ্চের ধাক্কায় ভোলায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবি, কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • ভোলায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ
  • এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব: ভোলায় ইসি সানাউল্লাহ 
  • ভোলা-২ আসন: জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী   
  • গ্যাস, জমির সহজলভ্যতা ও কম খরচের টানে ভোলায় শিল্পায়নের জোয়ার; হাজারো কোটি টাকার বিনিয়োগ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net