Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
৭০ বলের টুর্নামেন্ট মাতাবেন আকরাম-পাইলটরা

খেলা

টিবিএস রিপোর্ট
01 February, 2021, 10:45 pm
Last modified: 01 February, 2021, 10:50 pm

Related News

  • ‘উপমহাদেশে ছয় মাস আলোচনার বাইরে থাকলে মানুষ আপনাকে ভুলে যাবে’
  • ‘আমি কখনও হারতে চাই না’
  • স্ট্রোক করেছেন নাফিস ইকবাল, আনা হয়েছে ঢাকায়
  • ১৩ বছরের অপেক্ষা ফুরিয়ে আম্পায়ারিংয়ে জেসি
  • না ফেরার দেশে বাংলাদেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান

৭০ বলের টুর্নামেন্ট মাতাবেন আকরাম-পাইলটরা

এটাকে বলা হচ্ছে ১০ ওভার ১০ বলের টুর্নামেন্ট। ১০ ওভারে ৬০ বল, আর একটি ওভার হবে ১০ বলের; মোট ৭০ বল। ১০ বলের ওভারটি বোলিং করা দল তাদের ইচ্ছা মতো ইনিংসের যেকোনো সময় করতে পারবে। 
টিবিএস রিপোর্ট
01 February, 2021, 10:45 pm
Last modified: 01 February, 2021, 10:50 pm

আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ; টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি। ২০ ওভারের টি-টোয়েন্টি সংক্ষিপ্ততম ফরম্যাট। কিন্তু ঘরোয়া ক্রিকেটে আরও ছোট ফরম্যাটের উদয় হয়েছে। টি-টেন নামে দুবাইতে চলছে একটি টুর্নামেন্ট। যেখানে খেলছেন নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেনসহ বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার।

বাংলাদেশে আরেকটি সংস্করণের পরিচয় হতে যাচ্ছে। সাবেক ক্রিকেটারদের নিয়ে লেজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফি নামের একটি টুর্নামেন্ট আয়োজন করছে ক্রিকেটারদের অধিকার আদায়ের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

৭০ বলের এই টুর্নামেন্টে খেলবেন আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার, খালেদ মাহমুদ সুজনদের মতো সাবেক তারকা ক্রিকেটাররা। এটাকে বলা হচ্ছে ১০ ওভার ১০ বলের টুর্নামেন্ট।  ১০ ওভারে ৬০ বল, আর একটি ওভার হবে ১০ বলের; মোট ৭০ বল। ১০ বলের ওভারটি বোলিং করা দল তাদের ইচ্ছা মতো ইনিংসের যেকোনো সময় করতে পারবে। 

এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট সোমবার অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ৬ ফ্র্যাঞ্জাইজি - জেমকন টাইটান্স, একমি স্ট্রাইকার্স, নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স, এক্সপো রেইডার্স, বৈশাখী বেঙ্গল ও জা'দুবে স্টার্স ১২০ জন ক্রিকেটার থেকে ১৬ জনের দল সাজিয়েছে। ছয় দলের আইকন হিসেবে আছেন মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, খালেদ মাহমুদ, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট ও হাবিবুল বাশার।

আগামী ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ম্যাচগুলো। কক্সবাজার থেকে টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস।

Related Topics

টপ নিউজ

লেজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফি / সাবেক ক্রিকেটার / নতুন সংস্করণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • ‘উপমহাদেশে ছয় মাস আলোচনার বাইরে থাকলে মানুষ আপনাকে ভুলে যাবে’
  • ‘আমি কখনও হারতে চাই না’
  • স্ট্রোক করেছেন নাফিস ইকবাল, আনা হয়েছে ঢাকায়
  • ১৩ বছরের অপেক্ষা ফুরিয়ে আম্পায়ারিংয়ে জেসি
  • না ফেরার দেশে বাংলাদেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net