Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
গেটস ফাউন্ডেশনের সহায়তায় ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক: গভর্নর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
15 September, 2025, 03:50 pm
Last modified: 15 September, 2025, 03:55 pm

Related News

  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • রুশ তেলে নিষেধাজ্ঞা প্রত্যাহার: ট্রাম্পকে পুতিনের ‘পোষা কুকুর’ বলে কটাক্ষ ক্যালিফোর্নিয়া গভর্নরের
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • এখন থেকে নগদ সহায়তার অর্থ পেন্ডিং রাখা হবে না: পোশাক শিল্প মালিকদের গভর্নর

গেটস ফাউন্ডেশনের সহায়তায় ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক: গভর্নর

গভর্নর বলেন, ‘নতুন ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম-এর মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে, যেকোনো সময় পেমেন্ট করা সম্ভব হবে। টাকা বা পণ্য ও সেবা বিনিময় করা যাবে মোবাইল অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, নন-ব্যাংক অ্যাকাউন্ট কিংবা ইনস্টিটিউশনাল অ্যাকাউন্ট থেকে সরাসরি অন্য যেকোনো অ্যাকাউন্টে।’
টিবিএস রিপোর্ট
15 September, 2025, 03:50 pm
Last modified: 15 September, 2025, 03:55 pm
আজ (১৫ সেপ্টেম্বর ২০২৫) ‘স্টেকহোল্ডার ডিসকাশন অন ইন্টারঅপারেবল পেমেন্ট ইন বাংলাদেশ’-শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস

বাংলাদেশ ব্যাংক গেটস ফাউন্ডেশনের সহায়তায় একটি ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির গভর্নর আহসান এইচ মনসুর।

তিনি বলেন, 'বাংলাদেশ ব্যাংক গেটস ফাউন্ডেশন ও মোজালু ফাউন্ডেশনের সহযোগিতায় এবং আমাদের অভ্যন্তরীণ সক্ষমতা কাজে লাগিয়ে খুব দ্রুত সময়ের মধ্যেই একটি কার্যকর ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করতে সক্ষম হবে।'

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর এক হোটেলে 'স্টেকহোল্ডার ডিসকাশন অন ইন্টারঅপারেবল পেমেন্ট ইন বাংলাদেশ'- শীর্ষক আলোচনার আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) ও আন্তর্জার্তিক পেমেন্ট সিস্টেমস সেবা দানকারী প্রতিষ্ঠান গেটস ফাউন্ডেশন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, 'নতুন ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম-এর মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে, যেকোনো সময় পেমেন্ট করা সম্ভব হবে। টাকা বা পণ্য ও সেবা বিনিময় করা যাবে মোবাইল অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, নন-ব্যাংক অ্যাকাউন্ট কিংবা ইনস্টিটিউশনাল অ্যাকাউন্ট থেকে সরাসরি অন্য যেকোনো অ্যাকাউন্টে।'

তিনি উল্লেখ করেন, 'বাংলাদেশে এর আগে এ ধরনের সিস্টেম চালুর চেষ্টা করা হলেও সফল হয়নি। তবে নতুনভাবে গেটস ফাউন্ডেশনের সহায়তায় মোজালু ফাউন্ডেশনের মাধ্যমে পুনরায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে।'

তিনি আরও বলেন, 'পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশে এ সিস্টেম টেস্ট করা হয়েছে এবং সেখানকার অভিজ্ঞতা অত্যন্ত ইতিবাচক। সেসব অভিজ্ঞতা আমাদের জন্য অনুপ্রেরণা ও শিক্ষণীয়।'

গভর্নর বলেন, 'বর্তমানে বাংলাদেশে বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল ওয়ালেট ও ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু আছে। কিন্তু এগুলো এখনও ইউনিফাইড নয়।'

তিনি বলেন, 'আমরা চাই একটি ইউনিফাইড ন্যাশনাল পেমেন্ট সিস্টেম, যার মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে অর্থ লেনদেন ইনস্ট্যান্টলি করা যাবে। এটি আমাদের ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে বিশাল ভূমিকা রাখবে।'

তিনি জানান, শুধু ক্যাশ ম্যানেজমেন্টের জন্য বাংলাদেশে প্রতিবছর প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয়। এছাড়া ক্যাশ ব্যবহার করে নানা অনৈতিক ও বেআইনি কার্যক্রম হয়।

তিনি বলেন, 'ক্যাশলেস সিস্টেম চালু হলে দুর্নীতি, ছিনতাই ও অনৈতিক লেনদেন অনেকাংশে কমে আসবে। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে, রাজস্ব বৃদ্ধি পাবে এবং জননিরাপত্তাও জোরদার হবে।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / গেটস ফাউন্ডেশন / ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম / গভর্নর / আহসান এইচ মনসুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • রুশ তেলে নিষেধাজ্ঞা প্রত্যাহার: ট্রাম্পকে পুতিনের ‘পোষা কুকুর’ বলে কটাক্ষ ক্যালিফোর্নিয়া গভর্নরের
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • এখন থেকে নগদ সহায়তার অর্থ পেন্ডিং রাখা হবে না: পোশাক শিল্প মালিকদের গভর্নর

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net