Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, শিগগিরই উদ্বোধন

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
15 September, 2025, 09:30 am
Last modified: 15 September, 2025, 09:28 am

Related News

  • সংক্রামক ব্যাধি হাসপাতাল: স্কুল অভ ট্রপিক্যাল মেডিসিন থেকে ‘কুকুর কামড়া হাসপাতাল’
  • চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের
  • স্বাস্থ্য খাতের বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী 
  • স্বাস্থ্য খাতে উন্নয়নমূলক কাজের জন্য পর্যাপ্ত তহবিল নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, শিগগিরই উদ্বোধন

তাওছিয়া তাজমিম
15 September, 2025, 09:30 am
Last modified: 15 September, 2025, 09:28 am

দেশের নিউরো রোগীদের চিকিৎসাসেবার পরিধি বাড়ছে। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আরও একটি ৫০০ শয্যার নতুন ভবন চালুর প্রস্তুতি চলছে।

এটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে ১ হাজারে দাঁড়াবে। এর ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসা কেন্দ্রগুলোর একটিতে পরিণত হবে।

আগারগাঁওয়ে অবস্থিত ৫০০ শয্যার হাসপাতালের পাশেই ১৫-তলার নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে। নতুন ভবন চালুর প্রক্রিয়া শেষ পর্যায়ে। অধিকাংশ যন্ত্রপাতি স্থাপন করা হয়ে গেছে। এখন কিছু সাজসজ্জার কাজ বাকি আছে।

হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'নতুন ভবনটি উদ্বোধনের জন্য প্রস্তুত। এটি চালু হলে বেশিসংখ্যক রোগীকে সেবা দিতে পারব। বর্তমানে শয্যা সংকটের কারণে অনেক রোগীকে ফিরিয়ে দিতে হয়।'

তিনি আরও বলেন, 'নতুন ভবনটি শিগগিরই উদ্বোধন হবে। তবে এখনও তারিখ নির্ধারিত হয়নি। মন্ত্রণালয় থেকে উদ্বোধনের তারিখ জানানো হবে।'

আরও বেশি রোগীর সেবায় প্রস্তুত

নতুন ৮৫২টি পদের জন্য জনবল নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

১৫ তলা ভবনের নিচের তিনতলা বেজমেন্ট হিসেবে থাকবে। সেখানে পার্কিং এরিয়ার পাশাপাশি সার্ভিস সেকশনও থাকবে। উপরের ১২ তলায় ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিট থাকবে। 

হাসপাতালের তথ্য অনুযায়ী, এখানে সবচেয়ে বেশি আসে স্ট্রোকের রোগী। তারপরই রয়েছে দুর্ঘটনার রোগী (মস্তিষ্ক ও মেরুদণ্ডে আঘাত)। এছাড়া পার্কিনসন্স ডিমেনশিয়া, জিবিএস, মৃগী, হাইড্রোকেফালাসসহ নিউরোলজিক্যাল বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা এ হাসপাতালে সেবা নেয়। শিশু থেকে বৃদ্ধ সবার নিউরোলজিক্যাল রোগের চিকিৎসা মেলে এ হাসপাতালে।

২০১২ সালের ১২ সেপ্টেম্বর ঢাকার আগারগাঁওয়ে ৩০০ শয্যা নিয়ে যাত্রা শুরু করে নিউরোসায়েন্সেস হাসপাতাল। রোগীর চাপ বাড়ায় পরে আরও ২০০ শয্যা যোগ করা হয়। কিন্তু তাতেও চাপ কমেনি।

প্রতিবন্ধকতা পেরিয়ে আধুনিক সেবা

২০১৮ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ৫০০ শয্যা বাড়ানোর জন্য ৫০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন করে। একই বছরের ২৯ অক্টোবর জিকে ট্রেডার্সকে ভবন নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় এবং নির্মাণকাজ শুরু হয়। কিন্তু ২০১৯ সালের সেপ্টেম্বরে জিকে শামীম গ্রেপ্তার হওয়ার পর কাজ বন্ধ হয়ে যায়। তখন পর্যন্ত কেবল পাইলিংয়ের কাজ শেষ হয়েছিল।

প্রায় ২১ মাস বন্ধ থাকার পর ২০২১ সালে নতুন করে টেন্ডার পায় ওয়াহিদ কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটি নতুন ৫০০ শয্যার এই ভবনের নির্মাণকাজ পুনরায় শুরু করে, যা এখন পুরোপুরি শেষ হয়েছে।

সরকারি হাসপাতাল বলতেই অপরিচ্ছন্নতা, মেশিন নষ্ট, সেবা পেতে দেরি হওয়ার যে সাধারণ ধারণা আছে, তা থেকে মুক্ত নিউরোসায়েন্সেস হাসপাতাল। এ হাসপাতালে চিকিৎসা পেতে রোগীদের ভোগান্তি কম। 

তবে রোগীর চাপ অনেক বেশি হওয়ায় এখানে শয্যা পেতে সমস্যা হয়। শয্যা ছাড়া এখানে রোগী ভর্তি করা হয় না। হাসপাতাল সূত্র জানিয়েছে, নতুন ৫০০ শয্যা এ সংকট কাটাতে সহায়তা করবে।

২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টানা ছয় বছর দেশসেরা বিশেষায়িত হাসপাতাল হিসেবে 'স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার' পেয়েছে হাসপাতালটি।

Related Topics

টপ নিউজ

নিউরোসায়েন্স / নিউরোসায়েন্সেস হাসপাতাল / বিশেষায়িত হাসপাতাল / স্বাস্থ্য খাত / স্নায়ুরোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • সংক্রামক ব্যাধি হাসপাতাল: স্কুল অভ ট্রপিক্যাল মেডিসিন থেকে ‘কুকুর কামড়া হাসপাতাল’
  • চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের
  • স্বাস্থ্য খাতের বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী 
  • স্বাস্থ্য খাতে উন্নয়নমূলক কাজের জন্য পর্যাপ্ত তহবিল নেই: স্বাস্থ্যমন্ত্রী
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net