Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
প্রকৃতিতে মাত্র ১৫-২০ মিনিট হাঁটলেই বাড়ে মনোযোগ ও মস্তিষ্কের কার্যক্ষমতা

অফবিট

সাউথ চায়না মর্নিং পোস্ট
14 September, 2025, 09:55 pm
Last modified: 14 September, 2025, 10:17 pm

Related News

  • গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৯ শিক্ষক
  • উপকূলীয় এলাকার লবণাক্ত পানি বাড়াচ্ছে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি: গবেষণা
  • দিনে ৩৩৮ শব্দ কম বলছি আমরা, মানুষ কি তবে চিরতরে নিশ্চুপ হয়ে যাবে?
  • ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • তরুণ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও গবেষণামুখী করতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি

প্রকৃতিতে মাত্র ১৫-২০ মিনিট হাঁটলেই বাড়ে মনোযোগ ও মস্তিষ্কের কার্যক্ষমতা

ডিপ্রেশনের রোগীদের নিয়েও বারম্যান গবেষণা করেছেন। এ বিষয়ে বারম্যান বলেন, ‘আমরা ভেবেছিলাম, যেহেতু প্রকৃতি মনোযোগ বাড়ায়, আর ডিপ্রেশনে ভোগা মানুষরা যখন নেতিবাচক চিন্তায় ডুবে থাকে, তখন হয়তো তাদের প্রকৃতিতে হাঁটতে যাওয়াটা ক্ষতিকর হতে পারে।’ কিন্তু ফলাফল ছিল ভিন্ন। তিনি দেখতে পেলেন, ডিপ্রেশনের রোগীরা এক্ষেত্রে বেশি উপকৃত হয়েছে।
সাউথ চায়না মর্নিং পোস্ট
14 September, 2025, 09:55 pm
Last modified: 14 September, 2025, 10:17 pm
প্রতিকী ছবি: রয়টার্স

উপভোগ না করা সত্ত্বেও প্রকৃতির মাঝে মাত্র ১৫ থেকে ২০ মিনিট হাঁটলেই আমাদের মনোযোগ ক্ষমতা ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের গবেষক বারম্যান ও তার দলের গবেষণায় দেখা গেছে, প্রায় ৫০ মিনিটের মতো প্রকৃতির মাঝে হাঁটলে মনোযোগ ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে। তবে মাত্র ১৫ থেকে ২০ মিনিট প্রকৃতির সংস্পর্শে থাকলেও উল্লেখযোগ্য উপকার পাওয়া যায়।

তিনি জানান, তার গবেষণা এবং অন্যদের গবেষণায় প্রমাণিত হয়েছে, প্রাকৃতিক পরিবেশ মানুষের মানসিকতায় সরাসরি প্রভাব ফেলে। তাই শহরগুলো সাজানোর সময় যদি আরও বেশি প্রাকৃতিক উপাদান যুক্ত করা যায়, তাহলে মানুষের সামগ্রিক কল্যাণ বাড়বে।

গবেষণার বিষয় নিয়ে বারম্যান বলেন, 'আমরা দেখতে চেয়েছিলাম, আমাদের চারপাশের প্রাকৃতিক পরিবেশ কীভাবে মস্তিষ্কের কার্যক্রমকে প্রভাবিত করে।'

অ্যাটেনশন রিস্টোরেশন থিওরি তত্ত্বের অন্যতম মূল ধারণা হলো- মানুষের মনোযোগ দুই ধরনের হতে পারে।

প্রথমটি হলো ডাইরেক্টেড অ্যাটেনশন বা নির্দেশিত মনোযোগ। এখানে ব্যক্তি নিজেই ঠিক করেন তিনি কী বিষয়ে মনোযোগ দেবেন। যেমন, আশেপাশের সবকিছু বাদ দিয়ে আপনি এখন সিদ্ধান্ত নিয়েছেন এ লেখাটি শেষ করবেন। 

এই ধরনের মনোযোগে মানুষ দক্ষ হলেও, এর সীমাবদ্ধতা আছে। দীর্ঘ সময় ধরে একনাগাড়ে মনোযোগ ধরে রাখতে গিয়ে আমরা মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ি। বই নিয়ে সারাদিন বসে থেকেও কোনো পড়া হয়না- এমন অভিজ্ঞতা আমাদের সবারই আছে।

বারম্যান বলেন, 'যখন আর মনোযোগ ধরে রাখা যায় না, তখন আমরা তাকে ডাইরেক্টেড অ্যাটেনশন ফ্যাটিগ স্টেট বলি। তখন আপনার নির্দেশিত মনোযোগের ভাণ্ডার শেষ হয়ে যায়।'

এর বিপরীতে রয়েছে ইনভলান্টারি অ্যাটেনশন বা অনিচ্ছাকৃত মনোযোগ। এ প্রক্রিয়ায় উজ্জ্বল আলো, জোরালো শব্দ ইত্যাদির মতো উদ্দীপক বিষয়গুলো হঠাৎ করেই আমাদের মনোযোগ কেড়ে নেয়। এক্ষেত্রে নিজেদের ওপর আমাদের তেমন কোনো নিয়ন্ত্রণ থাকে না।

বারম্যান বলেন, 'এই ধরনের মনোযোগ সহজে ফুরিয়ে যায় না। আপনি সচরাচর কাউকে বলতে শুনবেন না- আমি আর ওই জলপ্রপাতের দিকে তাকাতে পারছি না, ওটা এত সুন্দর যে আর সহ্য হচ্ছে না।'

অ্যাটেনশন রিস্টোরেশন থিওরি অনুসারে, যে পরিবেশে ডাইরেক্টেড অ্যাটেনশনের ওপর বাড়তি চাপ পড়ে না, কিন্তু ইনভলান্টারি অ্যাটেনশনকে সক্রিয় করে- সে পরিবেশ আমাদের মানসিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করে।

তবে এক্ষত্রে অবশ্যই সেই উদ্দীপক বস্তুকে চোখ ধাঁধানো কিছু হলে চলবে না, বরং ধীরে ধীরে ও গভীর মনোযোগের মাধ্যমে ভালো লাগে এমন কিছু হতে হবে।

উদাহরণ হিসেবে গবেষক জলপ্রপাতের কথা বলেছেন। কারণ, জলপ্রপাতের দৃশ্য আপনার সব মনোযোগ কেড়ে নেবে না, বরং সেদিকে তাকিয়ে থাকতে থাকতে আপনি অন্য চিন্তাও করতে পারবেন। 

ডিপ্রেশনের রোগীদের নিয়েও বারম্যান গবেষণা করেছেন। এ বিষয়ে বারম্যান বলেন, 'আমরা ভেবেছিলাম, যেহেতু প্রকৃতি মনোযোগ বাড়ায়, আর ডিপ্রেশনে ভোগা মানুষরা যখন নেতিবাচক চিন্তায় ডুবে থাকে, তখন হয়তো তাদের প্রকৃতিতে হাঁটতে যাওয়াটা ক্ষতিকর হতে পারে। এতে হয়তো নেতিবাচক চিন্তা-ভাবনা আরও বেড়ে যাবে।'

কিন্তু ফলাফল ছিল ভিন্ন। তিনি দেখতে পেলেন, ডিপ্রেশনের রোগীরা এক্ষেত্রে বেশি উপকৃত হয়েছে।

বারম্যান ব্যাখ্যা করে বলেন, 'যখন কেউ হতাশ থাকে, নেতিবাচক চিন্তা করে, তখন তা ডাইরেক্টেড অ্যাটেনশনের বড় অংশ দখল করে নেয়। কিন্তু প্রকৃতি তাদের সেই মনোযোগ পুনরুদ্ধার করে দেয়।

বারম্যান বলেন, 'চীনে করা এক গবেষণায় দেখা গেছে, প্রকৃতিতে থাকলে মানুষ কম আত্মকেন্দ্রিক হয়। তারা মনে করে, তারা যেন বৃহত্তর কিছুর অংশ। এতে অন্যদের মানবিক দৃষ্টিতে দেখার প্রবণতা বাড়ে।' 

অবাক করার মতো বিষয় হলো, এই প্রভাব ঘরের ভেতরকার গাছপালার মাধ্যমেও দেখা গেছে। গাছপালা মানুষকে শুধু ভালো অনুভূতিই দেয় না, বরং এমন অনুভূতি সৃষ্টি করে যা আমাদের মানবিক সংযোগ বাড়ায়।
 

Related Topics

টপ নিউজ

হাঁটা / মনোযোগ / গবেষণা / প্রকৃতি / দুশ্চিন্তা / হতাশা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
    যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়
  • ছবি: টিবিএস
    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

Related News

  • গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৯ শিক্ষক
  • উপকূলীয় এলাকার লবণাক্ত পানি বাড়াচ্ছে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি: গবেষণা
  • দিনে ৩৩৮ শব্দ কম বলছি আমরা, মানুষ কি তবে চিরতরে নিশ্চুপ হয়ে যাবে?
  • ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • তরুণ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও গবেষণামুখী করতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

2
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

5
কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net