Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
মোটরবাইক রেজিস্ট্রেশন ফি কমল ৫০ শতাংশ

অর্থনীতি

আবুল কাশেম
01 February, 2021, 03:45 pm
Last modified: 01 February, 2021, 03:50 pm

Related News

  • বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ৫০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা নিয়ে মোটরসাইকেল বাজারে প্রবেশ করল প্রাণ-আরএফএল
  • নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল ৩ দিন; অন্যান্য যান চলাচল ২৪ ঘণ্টা বন্ধ
  • রাজধানীতে থানার ভেতর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি

মোটরবাইক রেজিস্ট্রেশন ফি কমল ৫০ শতাংশ

রেজিস্ট্রেশন ফি কমিয়ে গত ২৪ জানুয়ারি অর্থমন্ত্রণালয়ের উপসচিব শাব্বির আহমেদ স্বাক্ষরিত একটি চিঠি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।
আবুল কাশেম
01 February, 2021, 03:45 pm
Last modified: 01 February, 2021, 03:50 pm
ফাইল ফটো

মোটরসাইকেল নিবন্ধন ফি প্রায় অর্ধেক কমিয়েছে অর্থমন্ত্রণালয়। ১০০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের নিবন্ধন ফি ৪২০০ টাকা থেকে কমিয়ে ২০০০ টাকা এবং ১০০ সিসির অধিক মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি ৫৬০০ টাকা থেকে কমিয়ে ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

রেজিস্ট্রেশন ফি কমিয়ে গত ২৪ জানুয়ারি অর্থমন্ত্রণালয়ের উপসচিব শাব্বির আহমেদ স্বাক্ষরিত একটি চিঠি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে বলে অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন। 

এর আগে গত ডিসেম্বরে রেজিস্ট্রেশন ফি কমিয়ে নির্ধারণ করতে অর্থমন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।  

টিভিএস অটো বাংলাদেশের সিইও এবং বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেমব্লার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার রায় বলেন, 'এটি ভালো উদ্যোগ এবং এ উদ্যোগের জন্য সরকারের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।'

তবু কিস্তিতে রোড ট্যাক্স আদায় করছে বিআরটিএ। তবে এর পরিমাণ খুব বেশি। আধুনিক নম্বর প্লেটগুলোতে খরচই বেশি হয়ে থাকে। 

রায় বলেন, 'এখন ১০০ সিসির মোটরসাইকেল চালাতে হলে ১০ হাজারের অধিক টাকার প্রয়োজন হবে,যা আমাদের মতো দেশের তুলনায় দ্বিগুণেরও বেশি। একটি মোটরসাইকেলের পেছনে সারাজীবনে যে খরচ, তার সঙ্গে  প্রতিবেশী দেশগুলোকে চারবার  তুলনা করলেও এই খরচ বেশি হবে।' 

'ব্যয় নিয়ে যথেষ্ট যুক্তিযুক্ত সিদ্ধান্ত নেওয়ার  ব্যাপারে আমরা সরকারকে অনুরোধ জানাব, যা স্থানীয় মোটরসাইকেল উৎপাদন ও মোটরসাইকেল খুচরা যন্ত্রাংশ উৎপাদনকারী শিল্পের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ,' যোগ করেন তিনি।  

বাংলাদেশে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি, রোডট্যাক্স, নম্বরপ্লেটসহ অন্যান্য খাতে ক্রেতাকে মোটরসাইকেলের দামের প্রায় ২২ শতাংশ খরচ করতে হয়। ভারতে এজন্য খরচ হয় ৫-৮ শতাংশ।

গত বছর আগস্টে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউসের সভাপতিত্বে বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে অনুষ্ঠিত 'বাংলাদেশ-জাপান পাবলিক প্রাইভেট জয়েন্ট ইকোনমিক ডায়ালগ (পিপিইডি)' সভায় জাপানি বিনিয়োগকারীরা মোটরসাইকেল রেজিস্ট্রেশনসহ আনুষঙ্গিক খরচ ৮ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব রাখেন।

গত বছর জুনে বাজেট ঘোষণার আগে বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেমব্লার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি ৮১% কমিয়ে আনার প্রস্তাব করেছিল।

রেজিস্ট্রেশন ফি, রোড ট্যাক্স, শুল্ক ও অন্যান্য চার্জসহ মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ব্যয় গড়ে প্রায় ২২ হাজার টাকা, যা সর্বাধিক ইঞ্জিনের ক্ষমতাসম্পন্ন ১০০ সিসি মোটরসাইকেলের দামের প্রায় ২৫ শতাংশ। অ্যাসোসিয়েশন ৪ হাজার টাকা ফি নির্ধারণ করতে চাচ্ছে।
 
বর্তমানে, বাংলাদেশে প্রায় ১০টি ব্র্যান্ডের মোটরসাইকেল নির্মিত বা অ্যাসেম্বল হচ্ছে- রানার, হিরো, বাজাজ, হোন্ডা, টিভিএস, ইয়ামাহা, সুজুকি, বেনেলি, জোংশেং ও লিফান। আবদুল মোনেম অর্থনৈতিক অঞ্চলে জাপানের হোন্ডা মোটর কোম্পানি লিমিটেড যৌথভাবে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের সঙ্গে মোটরসাইকেল প্রস্তুত করছে।

বিএমএএমএ'র মতে, এ খাতে এখন পর্যন্ত প্রায় আট হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে, যা প্রায় দুই লাখ লোককে প্রত্যক্ষ সরাসরি বা পরোক্ষভাবে চাকরি দেবে।

মোটরসাইকেল শিল্প দেশের অর্থনীতিতে প্রতি বছর ডিউটি, ট্যাক্স ও ভ্যাট হিসাবে প্রায় ২ হাজার কোটি টাকা অবদান রাখে। এছাড়া রেজিস্ট্রেশন ফি থেকেও প্রায় এক হাজার কোটি টাকা আয় করার সুযোগ রয়েছে এখানে।

বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর হিসাব অনুযায়ী, ২০১৫ সালে মোট মোটরসাইকেল বিক্রির পরিমাণ ছিল দুই লাখের নিচে; ২০১৯ সালে তা বেড়ে সাড়ে পাঁচ লাখে দাঁড়িয়েছে।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

মোটরসাইকেল / মোটরবাইক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ৫০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা নিয়ে মোটরসাইকেল বাজারে প্রবেশ করল প্রাণ-আরএফএল
  • নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল ৩ দিন; অন্যান্য যান চলাচল ২৪ ঘণ্টা বন্ধ
  • রাজধানীতে থানার ভেতর থেকে পুলিশের মোটরসাইকেল চুরি

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net