Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
সু চি আটক, সেনা নিয়ন্ত্রণে মিয়ানমার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 February, 2021, 09:05 am
Last modified: 01 February, 2021, 10:26 am

Related News

  • মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ৫ সদস্য
  • ঘুমধুম সীমান্ত দিয়ে এবার পালিয়ে আশ্রয় নিলেন মিয়ানমারের ৩ সেনা
  • আশ্রয় নেওয়া আরও ১৭৯ মিয়ানমার সেনাকে ফিরিয়ে দিতে যাচ্ছে বাংলাদেশ
  • মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর কাছে পুরো এক ব্যাটালিয়ন সৈন্যের আত্মসমর্পণের দাবি
  • ৫ মামলায় ক্ষমা পেলেন অং সান সু চি

সু চি আটক, সেনা নিয়ন্ত্রণে মিয়ানমার

সোমবার ভোরে এক অভিযানে সু চি সহ শীর্ষ নেতাদের আটক করা হয়। মিয়ানমারে বেসামরিক সরকার ও প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে দ্বন্দ্ব ও উত্তেজনার পর এ ঘটনা ঘটল।
টিবিএস ডেস্ক
01 February, 2021, 09:05 am
Last modified: 01 February, 2021, 10:26 am

মিয়ানমারের নেত্রী অং সান সু চি এবং দেশটির ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেতাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) মুখপাত্র মিও নয়েন্ট। 

সোমবার ভোরে এক অভিযানে সু চি সহ শীর্ষ নেতাদের আটক করা হয়। 

মিয়ানমারে বেসামরিক সরকার ও প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে চলমান দ্বন্দ্বের পর এ ঘটনা ঘটল।

টেলিফোনে এনএলডির মুখপাত্র নয়েন্ট রয়টার্সকে জানান, সু চি, প্রেসিডেন্ট উইন মিন্ট ও অন্যান্য নেতাদের ভোররাতের দিকে 'ধরে নিয়ে' যাওয়া হয়েছে।

"আমি আমাদের জনগণের উদ্দেশ্যে বলব আপনারা তাড়াহুড়োয় কোন পদক্ষেপ নেবেন না এবং আইন অনুযায়ী আচরণ করবেন"; এরপর তিনি নিজেও গ্রেপ্তার হতে পারেন বলে জানান। 

রয়টার্স জানায় পরে তার সঙ্গে পরে আর যোগাযোগ করা যায়নি। 

সোমবার ভোররাতের দিকে রাজধানী নাইপিদোর ফোন লাইনগুলোতে সংযোগ পাওয়া যাচ্ছিল না বলেও জানিয়েছে রয়টার্স । 

এরপরেই মিয়ানমারে জরুরি অবস্থা জারি করে দেশটির সেনাবাহিনী। এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, কমান্ডার-ইন-চিফ মিন অং হ্লেইংয়ের কাছে ক্ষমতা  হস্তান্তর করা হয়েছে। 
 
রাজধানী নাইপিদো এবং প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

প্রধান প্রধান শহরগুলোতে মোবাইল ইন্টারনেট এবং কিছু টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরটিভি জানিয়েছে যে তারা কিছু 'কারিগরি সমস্যার' মুখে পড়েছে এবং তাদের সম্প্রচার বন্ধ রয়েছে।
 
 গত বছর নভেম্বরের নির্বাচনে অং সান সুচির দল এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে।

আজ সোমবার নব-নির্বাচিত সংসদের প্রথম বৈঠক হবার কথা, কিন্তু সেনাবাহিনী অধিবেশন স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।
 
নির্বাচনে কী হয়েছিল?
 
গত ৮ই নভেম্বরের নির্বাচনে এনএলডি পার্টি ৮৩% আসন পায় মিস সু চির বেসামরিক সরকারের প্রতি সর্বসাধারণের অনুমোদন হিসেবে দেখা হচ্ছিল।
 
২০১১ সালে সামরিক শাসন শেষ হওয়ার পর এটি মাত্র দ্বিতীয় নির্বাচন ছিল। 
 
তবে সামরিক বাহিনী নির্বাচনের ফলকে বাধাগ্রস্ত করে। তারা সুপ্রিম কোর্টে দেশটির প্রেসিডেন্ট এবং ইলেক্টোরাল কমিশনের প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
 
সম্প্রতি সামরিক বাহিনী নির্বাচনে কারচুপির অভিযোগ তোলার পর থেকে সামরিক অভ্যুত্থানের শঙ্কা দেখা দিয়েছিল। তবে এই অভিযোগ নাকচ করে দেয় দেশটির নির্বাচন কমিশন।
 
বিবিসির দক্ষিণ পূর্ব এশিয়া সংবাদদাতা জনাথান হেড জানিয়েছেন, যদিও গত সপ্তাহে সামরিক বাহিনী সংবিধান মেনে চলার অঙ্গীকারের কথা জানিয়েছে তারপরও এটাকে পুরো মাত্রায় সামরিক অভ্যুত্থান বলেই মনে হচ্ছে। এক দশকেরও বেশি সময় আগে সংবিধান তৈরি করা হয়েছিল।

বিবিসির সংবাদদাতাআরও জানান, সংবিধান অনুযায়ী সামরিক বাহিনী্র উল্লেখযোগ্য ক্ষমতা রয়েছে যার মাধ্যমে তারা জরুরী অবস্থা ঘোষণা করতে পারে । কিন্তু সু চির মতো রাজনৈতিক নেতাকে আটক করার ঘটনা উস্কানিমূলক এবং খুবই ঝুঁকিপূর্ণ। এমন পদক্ষেপ তীব্র বাঁধার মুখে পড়বে।
 

 

Related Topics

টপ নিউজ

সু চি / মিয়ানমার সেনাবাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ৫ সদস্য
  • ঘুমধুম সীমান্ত দিয়ে এবার পালিয়ে আশ্রয় নিলেন মিয়ানমারের ৩ সেনা
  • আশ্রয় নেওয়া আরও ১৭৯ মিয়ানমার সেনাকে ফিরিয়ে দিতে যাচ্ছে বাংলাদেশ
  • মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর কাছে পুরো এক ব্যাটালিয়ন সৈন্যের আত্মসমর্পণের দাবি
  • ৫ মামলায় ক্ষমা পেলেন অং সান সু চি

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net