Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
জাকসু নির্বাচন: ভোট গণনার বিলম্বে প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
12 September, 2025, 02:45 pm
Last modified: 12 September, 2025, 02:46 pm

Related News

  • জাকসু নির্বাচন নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ সত্য নয়: বিশ্ববিদ্যালয় প্রশাসন
  • বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি আবদুর রশিদ জিতু, একাধিক হল সংসদ নেতার ছাত্রদলে যোগদান
  • জাকসু নির্বাচনী দায়িত্বপালনকালে প্রয়াত শিক্ষিকার নামে জাহাঙ্গীরনগরের সিনেট হলের নামকরণ
  • ডাকসু থেকে জকসু: যে কারণে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে শিবির একচেটিয়া জয় পেল
  • হাসিনার মৃত্যুদণ্ড: জাকসুর মিষ্টি বিতরণ ও প্রতীকী ফাঁসি প্রদর্শন

জাকসু নির্বাচন: ভোট গণনার বিলম্বে প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

টিবিএস রিপোর্ট 
12 September, 2025, 02:45 pm
Last modified: 12 September, 2025, 02:46 pm
ছবি: টিবিএস

টানা দুইদিন ধরে চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদের নির্বাচন। গতকাল (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হলেও এখনও শেষ হয়নি গণনা। 

তবে দীর্ঘসময় অতিবাহিত হওয়ার পরেও ভোট গণনার কাজে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে। আবার কখন নাগাদ এই কার্যক্রম শেষ হতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো সময়ের কথা বলছেন না নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভোট গণনার গোটা কার্যক্রমকে এগিয়ে নিতে অধিক সংখ্যক লোকবল যুক্ত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের জিএস পদপ্রার্থী মো. মাজহারুল ইসলাম।

গণনার এই দীর্ঘসূত্রতায় ভোট গণনার স্বচ্ছতা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে বলেও মনে করছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের জিএস পদপ্রার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম। এক্ষেত্রে সব প্যানেল মিলে একত্রিত হয়ে রাজি হলে ভোট গণনার ক্ষেত্রে ওএমআর পদ্ধতিতে যাওয়া যেতে পারে বলেও মত দেন তিনি।

তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, 'ম্যানুয়ালি ভোট গণনা সময়সাপেক্ষ ব্যাপার এবং কষ্টকর। যারা ভোট গণনা করছেন তারাও দক্ষ নন, সেক্ষেত্রে দেরি হওয়াটা লজিক্যাল [যুক্তিসংগত]। কিন্তু যখন কোনো ভোট গণনা হয় তখন কোনো হলের প্রার্থীরা কত ভোট পাচ্ছেন তা জানার সুযোগ করে দেয়া হয়নি। যদি প্রশাসন এই সুযোগ করে দিত, তাহলে নির্বাচনে আরও স্বচ্ছতা থাকতো।' 

'যেহেতু ভোট গণনায় অনেক দেরি হচ্ছে তাতে সন্দেহ তৈরি করবেই। আর যদি সব প্যানেল মিলে একত্রিত হয়ে রাজি হয়, তাহলে নির্বাচন কমিশন ভোট গণনায় ওএমআর পদ্ধতিতে যেতে পারে', যোগ করেন তিনি। 

অন্যদিকে শিবির সমর্থিত জিএস প্রার্থী মো. মাজহারুল ইসলাম বলেন, '২০২৫ সালের মতো সময়ে এসে এমন পুরোনো আমলের ম্যানুয়াল পদ্ধতি না রাখাটাই সমীচীন ছিল। খুব ভালো হতো যদি ওএমআর পদ্ধতিতে যেভাবে ভোট গণনা কার্যক্রম চলার কথা ছিল সেটি করা হতো। কিন্তু আমরা দেখেছি ছাত্রদল ওএমআর মেশিনের ব্যাপারে জামায়াত সংশ্লিষ্টতার অসত্য অভিযোগ এনে ওএমআর পদ্ধতিতে ভোট গণনার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, যা খুবই দুঃখজনক। প্রশাসনও আসলে ছাত্রদলের দাবিতে একটি অমানবিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা হবে।' 

তিনি বলেন, 'আমরা দেখছি গতকাল রাত থেকেই আমাদের শিক্ষকরা, রিটার্নিং অফিসার যারা রয়েছেন, তারা কাজ করে যাচ্ছেন। কিন্তু লোকবল সংকট রয়েছে। এভাবে ম্যানুয়াল পদ্ধতিতে একটি একটি করে ভোট গণনা করা অত্যন্ত দুরূহ একটি কাজ।' 

তবে ভোট কার্যক্রম স্বচ্ছভাবেই হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ ব্যাপারে তিনি বলেন, 'আমরা খোঁজখবর রাখছি, উনারা স্বচ্ছভাবেই ভোট গণনা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করছি শেষ পর্যন্ত এই স্বচ্ছতা অব্যাহত থাকবে। পাশাপাশি আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো অধিক সংখ্যক লোকবল যুক্ত করে এই কার্যক্রমকে এগিয়ে নিতে।'

এদিকে দুপুর পেরিয়ে গেলেও কখন নাগাদ এই ভোট গণনা কার্যক্রম শেষ হবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো সময় উল্লেখ করতে পারেননি নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা।

দুপুর একটার দিকে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এখন ২১টি হলের মধ্যে পর্যন্ত ১৮টি হলের গণনা কার্যক্রম শেষ হয়েছে, ৩টি হলের গণনা কার্যক্রম চলমান। নামাজের বিরতির পর আড়াইটা থেকে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে।'

Related Topics

টপ নিউজ

জাকসু / জাকসু নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • জাকসু নির্বাচন নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ সত্য নয়: বিশ্ববিদ্যালয় প্রশাসন
  • বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি আবদুর রশিদ জিতু, একাধিক হল সংসদ নেতার ছাত্রদলে যোগদান
  • জাকসু নির্বাচনী দায়িত্বপালনকালে প্রয়াত শিক্ষিকার নামে জাহাঙ্গীরনগরের সিনেট হলের নামকরণ
  • ডাকসু থেকে জকসু: যে কারণে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে শিবির একচেটিয়া জয় পেল
  • হাসিনার মৃত্যুদণ্ড: জাকসুর মিষ্টি বিতরণ ও প্রতীকী ফাঁসি প্রদর্শন

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net