Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 10, 2026
মাজারে হামলা, ভাঙচুর ও মরদেহ পোড়ানোর ঘটনায় জড়িতরা শাস্তি পাবে: রাজবাড়ীতে অতিরিক্তি ডিআইজি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 September, 2025, 05:55 pm
Last modified: 08 September, 2025, 06:01 pm

Related News

  • মাজার ইস্যুতে ডিসি সারওয়ার আমাদের ‘চোখ খুলে দিয়েছেন’’: আরিফুল হক
  • পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • অন্ধকার ঘুচিয়ে মূলধারায় ফেরার স্বপ্ন: দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের জন্য সরকারের সাড়ে ৪ কোটি টাকার প্রকল্প
  • ১৯ বছর পর রোববার বগুড়া যাচ্ছেন তারেক রহমান
  • পুলিশের ৩৩ অতিরিক্ত ডিআইজিকে ডিআইজি পদে পদোন্নতি

মাজারে হামলা, ভাঙচুর ও মরদেহ পোড়ানোর ঘটনায় জড়িতরা শাস্তি পাবে: রাজবাড়ীতে অতিরিক্তি ডিআইজি

অতিরিক্ত ডিআইজি বলেন, ‘ নুরাল পাগলা মাজারকে কেন্দ্র করে যারা অশান্তির কারণ, যারা আইন-শৃঙ্খলা ভেঙেছে, তাদের আইনের আওতায় আনা হবে।’
টিবিএস রিপোর্ট
08 September, 2025, 05:55 pm
Last modified: 08 September, 2025, 06:01 pm
সোমবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার মাজার পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান। ছবি: টিবিএস

রাজবাড়ীতে নুরাল পাগলার মাজারে হামলা, ভাঙচুর ও মরদেহ পোড়ানোর ঘটনায় জড়িতরা শাস্তি পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, নুরাল পাগলার মাজারে হামলা, ভাঙচুর ও মরদেহ পোড়ানোর ঘটনায় জড়িতরা শাস্তি পাবে, এমনকি প্রশাসনের লোক হলেও তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার মাজার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 

এসময় অতিরিক্ত ডিআইজি বলেন, ' নুরাল পাগলা মাজারকে কেন্দ্র করে যারা অশান্তির কারণ, যারা আইন-শৃঙ্খলা ভেঙেছে, তাদের আইনের আওতায় আনা হবে।'
 
তিনি আরও বলেন, 'এ ঘটনায় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয় সেজন্য ভিডিও ফুটেজ পর্যালোচনা করে গ্রেপ্তার করা হয়েছে।'

এসময় রাজবাড়ীর পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে সোমবার বেলা ১২টা থেকে নুরাল পাগলার ক্ষতিগ্রস্ত মাজারে কাজ করছে সিআইডির ক্রাইমসিন ইউনিট।

উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের পর নুরাল পাগলার মাজার ও কবরকে কেন্দ্র করে ইমান ও আকিদা রক্ষা কমিটি ও তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল থেকে পুলিশের গাড়ি ভাঙচুর, মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ ও নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে নিয়ে পুড়িয়ে ফেলা হয়।

পু‌লি‌শের ওপর হামলার ঘটনায় গত শুক্রবার দিবাগত রাত ১২টার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সে‌লিম মোল্লা বা‌দি হ‌য়ে মামলা‌টি দা‌য়ের ক‌রেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোহাম্মদ রা‌কিবুল ইসলাম জানান, শুক্রবার জুম্মার পর বিক্ষোভ সমাবেশ করে তৌহিদী জনতা। বিক্ষোভ থেকে হামলা চালানো হয় নুরাল পাগলের দরবার শরীফে। পাল্টা আক্রমণ করেন নুরাল পাগলের ভক্তরা। সংঘর্ষে একজন নিহত ও শতাধিক মানুষ আহত হন। পরে নুরাল পাগলার দরবার শরীফে ঢুকে আগুন ধরিয়ে দেয় তৌহিদী জনতা।

পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপর, ভাঙচুর করা হয় পু‌লি‌শের গাড়ি। সেই মামলায় মোট ১১ জন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

Related Topics

টপ নিউজ

নুরাল পাগলা / মাজার / অতিরিক্ত ডিআইজি / রাজবাড়ী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব ট্রাফিগুরা ও ভিটলের
  • ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ
    হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর
  • ফাইল ছবি: সংগৃহীত
    মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট
  • ছবি: পিএমও
    ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

Related News

  • মাজার ইস্যুতে ডিসি সারওয়ার আমাদের ‘চোখ খুলে দিয়েছেন’’: আরিফুল হক
  • পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • অন্ধকার ঘুচিয়ে মূলধারায় ফেরার স্বপ্ন: দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের জন্য সরকারের সাড়ে ৪ কোটি টাকার প্রকল্প
  • ১৯ বছর পর রোববার বগুড়া যাচ্ছেন তারেক রহমান
  • পুলিশের ৩৩ অতিরিক্ত ডিআইজিকে ডিআইজি পদে পদোন্নতি

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব ট্রাফিগুরা ও ভিটলের

3
ছবি: বাংলাদেশ সেনাবাহিনীর ফেসবুক পেইজ
বাংলাদেশ

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত: আইএসপিআর

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে মালিক সমিতির আবেদন, সাড়া দিলেন না হাইকোর্ট

5
ছবি: পিএমও
বাংলাদেশ

২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net