Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 02, 2026
রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা: অজ্ঞাতনামা ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 September, 2025, 12:10 pm
Last modified: 06 September, 2025, 01:50 pm

Related News

  • পুলিশি বাধায় হবিগঞ্জে ঢুকতে পারলেন না এনসিপি নেতারা
  • শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
  • বেবি পাউডার থেকে ক্যানসার: ৫.৫ বিলিয়ন ডলারে মামলা নিষ্পত্তির প্রস্তাব জনসন অ্যান্ড জনসনের
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা
  • ৩৪ কোটি টাকা আত্মসাৎ: এস আলম ও পি কে হালদারের বিরুদ্ধে ১১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা: অজ্ঞাতনামা ৩,৫০০ জনের বিরুদ্ধে মামলা

গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম বাদী হয়ে শুক্রবার দিবাগত রাত ১২টার পর মামলাটি দায়ের করেন।
টিবিএস রিপোর্ট
06 September, 2025, 12:10 pm
Last modified: 06 September, 2025, 01:50 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট

রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে 'ইমাম মাহদি' দাবিকারী নুরুল হক মোল্লা ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা তিন থেকে সাড়ে ৩ হাজার জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে পুলিশ। 

গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম বাদী হয়ে শুক্রবার দিবাগত রাত ১২টার পর মামলাটি দায়ের করেন। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, নুরাল পাগলার লাশ শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর কবর থেকে তুলে আগুনে পুড়িয়েছে উত্তেজিত জনতা। এ সময় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং শতাধিক আহত হয়েছে।

আরও পড়ুন: গোয়ালন্দে 'ইমাম মাহদি' দাবিকারী নুরাল পাগলার 'লাশে অগ্নিসংযোগ', নিহত ১, আহত শতাধিক

ওসি মো. রাকিবুল ইসলাম জানান, সংঘর্ষের একপর্যায়ে তৌহিদি জনতা নুরাল পাগলের দরবার শরিফে ঢুকে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের ওপর হামলা চালানো হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। জনসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাসিন্দা নুরাল পাগলা নিজেকে ইমাম মাহদি দাবি করতেন। সম্প্রতি তার মৃত্যুর পর ভিন্নরীতিতে তাকে তার কবর দেওয়া হয়েছে। এ নিয়ে বেশ কিছুদিন ধরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

শুক্রবার জুমার নামাজের পর উত্তেজিত জনতা নুরাল পাগলার আস্তানায় হামলা করে। এসময় পুলিশের দুটি ও ইউএনও'র একটি গাড়ি ভাঙচুর করে এবং মাজারে আগুন ধরিয়ে দেয়। এসময় নুরাল পাগলার অনুসারী ও উত্তেজিত জনতার সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়। আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরবর্তীতে ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়।

Related Topics

টপ নিউজ

রাজবাড়ী / লাশে আগুন / পুলিশের ওপর হামলা / মামলা / নুরাল পাগলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • কোলাজ: টিবিএস
    চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
    বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

Related News

  • পুলিশি বাধায় হবিগঞ্জে ঢুকতে পারলেন না এনসিপি নেতারা
  • শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
  • বেবি পাউডার থেকে ক্যানসার: ৫.৫ বিলিয়ন ডলারে মামলা নিষ্পত্তির প্রস্তাব জনসন অ্যান্ড জনসনের
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর ঘটনায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা
  • ৩৪ কোটি টাকা আত্মসাৎ: এস আলম ও পি কে হালদারের বিরুদ্ধে ১১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ২০ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র

3
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

4
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

6
বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ
অর্থনীতি

বাংলাদেশের রপ্তানি কনটেইনারের বুকিং কমিয়ে দিয়েছে শিপিং কোম্পানি, পরিবহন ব্যয় বেড়ে দ্বিগুণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net