Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
২০২৫ সালের প্রথম আট মাসে বার্ড ফ্লুতে আক্রান্ত ৪ শিশু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 September, 2025, 05:20 pm
Last modified: 05 September, 2025, 05:26 pm

Related News

  • এলসি নিষ্পত্তিতে ডলারের দর ছাড়াল ১২৩ টাকা
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে শিল্পের কাঁচামালের দামে ঊর্ধ্বগতি, শঙ্কা উৎপাদন ব্যাহতের
  • প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর

২০২৫ সালের প্রথম আট মাসে বার্ড ফ্লুতে আক্রান্ত ৪ শিশু

২০২৫ সালে ইউরোপ, উত্তর আমেরিকা, কম্বোডিয়া ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে মানবদেহে বার্ড ফ্লু ভাইরাস ছড়িয়ে পড়েছে। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আটটি দেশে মোট ৩০টি সংক্রমণের খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৪টি কম্বোডিয়ায় এবং চারটি বাংলাদেশে।
টিবিএস রিপোর্ট
05 September, 2025, 05:20 pm
Last modified: 05 September, 2025, 05:26 pm
প্রতীকী ছবি: রয়টার্স

২০২৫ সালের প্রথম আট মাসে বাংলাদেশে চার শিশুর শরীরে বার্ড ফ্লু (এভিয়ান ইনফ্লুয়েঞ্জা) শনাক্ত হয়েছে। এক থেকে আট বছর বয়সী এসব শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়েছে বলে নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন।

তিনি বলেন, 'চলতি বছরের সংক্রমণ হার উদ্বেগজনক। সংক্রমণ ছড়ানো ঠেকাতে তথ্য বিনিময় এবং সমন্বয় জোরদার করা জরুরি।'

গত বুধবার (৩ সেপ্টেম্বর) আইসিডিডিআর,বি আয়োজিত '২০২৫ সালে বার্ড ফ্লু: বাংলাদেশের প্রস্তুতি জোরদারে আইসিডিডিআর'বির গবেষণা কৌশল হালনাগাদ'- শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব তথ্য জানানো হয়।

আলোচনায় জানানো হয়, ২০২৫ সালে ইউরোপ, উত্তর আমেরিকা, কম্বোডিয়া ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে মানবদেহে বার্ড ফ্লু ভাইরাস ছড়িয়ে পড়েছে। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আটটি দেশে মোট ৩০টি সংক্রমণের খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৪টি কম্বোডিয়ায় এবং চারটি বাংলাদেশে।

২০০৩ সাল থেকে বাংলাদেশে বার্ড ফ্লু আক্রান্ত মোট ১২ জনের মধ্যে সাতজনই পাঁচ বছরের নিচের শিশু। চলতি বছরের চারজন রোগীই এক থেকে আট বছর বয়সী শিশু, যা শিশুদের ঝুঁকির মাত্রা বাড়ার ইঙ্গিত দেয়।

বিশেষজ্ঞরা বলেন, ভাইরাসের সংক্রমণ, প্রাণী-মানব সংযোগ, টিকার কার্যকারিতা, ঝুঁকিপূর্ণ আচরণ ও মহামারি প্রস্তুতি নিশ্চিত করতে দেশে বার্ড ফ্লুর নজরদারি ও গবেষণা জোরদার করা দরকার।

অনুষ্ঠানে আইসিডিডিআর'বির বিজ্ঞানী ডা. সুকান্ত চৌধুরী 'ওয়ান হেলথ রিসার্চ ইউনিট'-এর ২০২৪–২০২৫ সালের একটি গবেষণা উপস্থাপন করেন।

মার্কিন সিডিসির সহায়তায় পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, ঢাকা ও গাজীপুরের জীবিত পাখির বাজারের ৯৫% বাতাসের নমুনায় বার্ড ফ্লু ভাইরাস (এআইভি) শনাক্ত হয়েছে। এসব বাজারকে মানব সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাজারগুলোতে মৃত মুরগির প্রায় অর্ধেকেই এইচ৫ উপধরনের এআইভি পাওয়া গেছে।

গবেষণায় পোলট্রি খাতে জৈব নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ঘাটতির প্রমাণ পাওয়া গেছে। যেমন: অসুস্থ পাখিকে আলাদা না রাখা, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব ও খাঁচাগুলোর অস্বাস্থ্যকর পরিবেশ।

আইসিডিডিআর'বির জ্যেষ্ঠ বিজ্ঞানী ডা. মোহাম্মদ জিয়াউর রহমান জানান, বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে ওঠা ভাইরাস ক্লেড ২.৩.৪.৪বি বাংলাদেশে তেমনভাবে ছড়ায়নি। এর কারণগুলো নিয়েও গবেষণা চলছে।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তর, আইইডিসিআর, বন বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ওয়ান হেলথ বাংলাদেশ, আইইউসিএন, ডব্লিউএইচও, এফএও, মার্কিন সিডিসি এবং অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা নজরদারি, হস্তক্ষেপ, টিকা, ঝুঁকিপূর্ণ আচরণ, ওয়ান হেলথ পদ্ধতি এবং নীতিগত দিক নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন বিভাগের উপপ্রধান সংরক্ষক মো. জাহিদুল কবির; ওয়ান হেলথ বাংলাদেশের অধ্যাপক নীতিশ চন্দ্র দেবনাথ; অধ্যাপক ডা. মাহমুদুর রহমান এবং মার্কিন সিডিসির প্রতিনিধি ডা. বিল ডেভিস।

ডা. ডেভিস বলেন, 'এই আলোচনার ফলাফল শুধু মার্কিন সিডিসির জন্য নয়, বরং বৈশ্বিক জনস্বাস্থ্য সংস্থাগুলোর জন্যও একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।'

Related Topics

টপ নিউজ

বার্ড ফ্লু / শিশু / বাংলাদেশ / সিডিসি / আইসিডিডিআর,বি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • এলসি নিষ্পত্তিতে ডলারের দর ছাড়াল ১২৩ টাকা
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে শিল্পের কাঁচামালের দামে ঊর্ধ্বগতি, শঙ্কা উৎপাদন ব্যাহতের
  • প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net