Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 30, 2026
সাকিবকে নিয়ে শঙ্কা নেই

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
28 January, 2021, 09:45 pm
Last modified: 28 January, 2021, 09:52 pm

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

সাকিবকে নিয়ে শঙ্কা নেই

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে টান পেয়ে মাঠ ছাড়েন সাকিব। তখন থেকেই তাকে নিয়ে শঙ্কা। অবশেষে সেই শঙ্কা কেটে গেছে।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
28 January, 2021, 09:45 pm
Last modified: 28 January, 2021, 09:52 pm

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিরিজটা ভালোই যাচ্ছিল সাকিব আল হাসানের। নিজেকে ফিরে পাওয়া বাঁহাতি এই অলরাউন্ডার ব্যাটে-বলে দলের হয়ে অবদোন রেখে আসছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে টান পেয়ে মাঠ ছাড়েন তিনি। তখন থেকেই সাকিবকে নিয়ে শঙ্কা। অবশেষে সেই শঙ্কা কেটে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী। তিনি জানিয়েছেন, সাকিবের চোট ততোটা গুরুতর নয়। কুঁচকির কোথাও ছিঁড়ে যায়নি এবং এখন তিনি ভালো অনুভব করছেন। আগামী দুই-তিন দিনের মধ্যেই অনুশীলনে ফিরবেন সাকিব। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে তার কুঁচকিতে স্ক্যান করা হয়। সন্ধ্যায় রিপোর্ট হাতে পান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকরা।

মনজুর হোসাইন চৌধুরী বলেন, 'সাকিব পুরোপুরি ঠিক আছেন। স্ক্যান রিপোর্ট খুবই ভালো। পেশীর কোথাও ছেঁড়েনি। এখন তিনি বেশ ভালো অনুভব করছেন। আশা করছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি খেলতে পারবেন এবং দুই তিন দিনের মধ্যেই অনুশীলনে নামতে পারবেন।'

তৃতীয় ও শেষ ওয়ানডেতে সাকিবের কুঁচকিতে টান লাগার পর জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো মাঠে ঢোকেন, বোঝার চেষ্টা করেন সাকিবের অবস্থা। এ সময় সাকিব ট্রেচিং করে নিজের অবস্থা বুঝতে চাইছিলেন। কিছুক্ষণ পর সাকিব জানান, খেলার অবস্থা নেই তিনি।  

ইনিংসের ৩০তম ওভারটি করছিলেন সিরিজ সেরার পুরস্কার জেতা সাকিব। ব্যাটসম্যান ছিলেন রভম্যান পাওয়েল। নিজের বলে নিজেই  ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে টান পড়ে সাকিবের। ওভার শেষ না করেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। বাকি থাকা বলটি করে দেন সৌম্য সরকার।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / ইনজুরি / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই
  • বিকাশের লোগো। সংগৃহীত
    রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    উত্তর-পূর্বের রাজ্যগুলোর সাথে জাপানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারত্বকে স্বাগত জানাল ভারত
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!
  • ইপিবি’র ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ। ছবি: সংগৃহীত
    রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’, অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান

Related News

  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই

2
বিকাশের লোগো। সংগৃহীত
অর্থনীতি

রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন

4
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উত্তর-পূর্বের রাজ্যগুলোর সাথে জাপানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারত্বকে স্বাগত জানাল ভারত

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!

6
ইপিবি’র ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ। ছবি: সংগৃহীত
অর্থনীতি

রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’, অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net