Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে প্রশাসনে থাকা দোসররা প্রস্তুত আছে: রিজভী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 September, 2025, 04:00 pm
Last modified: 04 September, 2025, 04:25 pm

Related News

  • গুমের বিরুদ্ধে শক্ত আইন চায় জনগণ: রিজভী
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?

সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে প্রশাসনে থাকা দোসররা প্রস্তুত আছে: রিজভী

রিজভী বলেন, ‘সংবিধান আইন অনুযায়ী সংশোধন হতে পারে। কিন্তু সংবিধান এবং নির্বাচিত আইন পরিষদ ছাড়া, সংসদ ছাড়া, তার পূর্বে কোনো কিছুকে আইন হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। তাহলে আমরা যে আইনের শাসনের জন্য লড়াই করলাম, সেই আইনের শাসনের লড়াইয়ের চেতনাকে ব্যাহত করা হবে। এর বাইরে যাওয়া যাবে না।’
টিবিএস রিপোর্ট
04 September, 2025, 04:00 pm
Last modified: 04 September, 2025, 04:25 pm
ছবি: টিবিএস

সুষ্ঠু নির্বাচন যেন না হয় সে পরিকল্পনা নিয়ে প্রশাসনে থাকা দোসররা প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, 'শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার রেখে যাওয়া দোসররা যায়নি। তারা প্রশাসনে আছেন, প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে তারা অবস্থান করছেন। বর্তমান অন্তর্বর্তী সরকার যেন ব্যর্থ হয় এবং অবাধ-সুষ্ঠু নির্বাচন যাতে ব্যর্থ হয়; একটা পাতানো কোনো পরিকল্পিত অস্থিরতা ও নৈরাজ্য তৈরি করে ড. ইউনূস যাতে অবাধ-সুষ্ঠু নির্বাচন না করতে পারেন, সেটার জন্য তারা প্রস্তুত আছেনই।'

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়ায় স্কুল শিক্ষার্থী আহনাফ বিন আশরাফ নাবিলকে তার বৈজ্ঞানিক গবেষণা কাজের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া আর্থিক অনুদান হস্তান্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, 'শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য যে রক্তস্রোত বইয়েছেন, সেই ক্ষেত্রে যেসব নেতা ও প্রশাসনের যে ব্যক্তিরা দায়ী- তাদেরকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে পাসপোর্ট ডিপার্টম্যান্টকে। যে হ্যাঁ এদেরকে পাসপোর্ট দেওয়া যেতে পারে।'

তিনি বলেন, 'যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আছে এবং অপরাধী হতে পারে, তারা তো গ্রিন সিগন্যাল পেতে পারে না প্রশাসনের দিক থেকে। তার মানে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা লোকরা শেখ হাসিনার সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়নের জন্যই তারা কাজ করবে। সেই কাজ করার জন্যই তারা নানা ধরনের পরিকল্পনা ফাঁদছে।'

তিনি আরও বলেন, 'আমার বিশ্বাস জনগণের শক্তির ওপর বড় কোনো শক্তি নেই, যে শক্তিকে অবজ্ঞা করেছেন শেখ হাসিনা। অবশেষে তাকে জনগণের শক্তির কাছেই, ছাত্র-জনতার আন্দোলনের কাছেই পরাজিত হতে হয়েছে। এখন নতুন করে যতই ষড়যন্ত্র বা মাস্টারপ্ল্যানের পরিকল্পনা করুক না কেনো; এরা পরাজিত হবে এবং এদেশে গণতন্ত্র ফিরবে,অবাধ-সুষ্ঠু নির্বাচন হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করে একটি স্বাধীন দেশ হিসেবে এই দেশ পরিচালিত হবে।'

রিজভী বলেন, 'সংবিধান আইন অনুযায়ী সংশোধন হতে পারে। কিন্তু সংবিধান এবং নির্বাচিত আইন পরিষদ ছাড়া, সংসদ ছাড়া, তার পূর্বে কোনো কিছুকে আইন হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। তাহলে আমরা যে আইনের শাসনের জন্য লড়াই করলাম, সেই আইনের শাসনের লড়াইয়ের চেতনাকে ব্যাহত করা হবে। এর বাইরে যাওয়া যাবে না।'

এ সময় রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি খালেদ হোসনে মাহবুব শ্যামল, জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এ. বি. এম. মমিনুল হক ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

রুহুল কবীর রিজভী / নির্বাচন / প্রশাসন / ফ্যাসিস্টের দোসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • গুমের বিরুদ্ধে শক্ত আইন চায় জনগণ: রিজভী
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net