Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
মার্কিন পণ্যের ওপর শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে ভারত, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক

আল জাজিরা
02 September, 2025, 09:55 am
Last modified: 02 September, 2025, 09:58 am

Related News

  • নিজের কাঁধে বইছেন পৃথিবী: যিশুর পর এবার অ্যাটলাস রূপে নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প
  • যুদ্ধ শেষে ‘মনোরম দেশ ইরানে’ ফসল বিক্রি করবেন মার্কিন কৃষকেরা, ট্রাম্পের প্রতিশ্রুতি
  • নিজের ছবিসহ বিশেষ সংস্করণের নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প
  • ট্রাম্পের ক্ষমতা খর্ব করে মার্কিন সিনেটে ইরান যুদ্ধ-সংক্রান্ত প্রস্তাব পাস
  • হরমুজ প্রণালিতে কোনো জাহাজ থেকে টোল নিচ্ছে না ইরান: দাবি ট্রাম্পের

মার্কিন পণ্যের ওপর শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে ভারত, দাবি ট্রাম্পের

সোমবার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ট্রাম্প নয়াদিল্লির কড়া সমালোচনা করেন। তিনি দুই দেশের মধ্যকার সম্পর্ককে অসম অর্থনৈতিক সম্পর্ক হিসেবে আখ্যা দেন এবং রাশিয়ার অস্ত্র ও তেল কেনার জন্য ভারতকে দোষারোপ করেন।
আল জাজিরা
02 September, 2025, 09:55 am
Last modified: 02 September, 2025, 09:58 am
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের সঙ্গে ভারতের সম্পর্ককে 'অত্যন্ত একপাক্ষিক' বলে আখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে।

সোমবার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ট্রাম্প নয়াদিল্লির কড়া সমালোচনা করেন। তিনি দুই দেশের মধ্যকার সম্পর্ককে অসম অর্থনৈতিক সম্পর্ক হিসেবে আখ্যা দেন এবং রাশিয়ার অস্ত্র ও তেল কেনার জন্য ভারতকে দোষারোপ করেন। এতে দুই দেশের সম্পর্কের আরও অবনতি ঘটল।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, "অনেকে বোঝে না যে আমরা ভারতের সঙ্গে খুব অল্প ব্যবসা করি। কিন্তু তারা আমাদের সঙ্গে বিপুল ব্যবসা করে। অর্থাৎ তারা আমাদের কাছে বিপুল পরিমাণ পণ্য বিক্রি করে, আমরা তাদের সবচেয়ে বড় 'গ্রাহক।' অথচ আমরা তাদের কাছে খুব সামান্য বিক্রি করি।"

পোস্টে তিনি আরও লেখেন, "তারা এখন শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব দিয়েছে। কিন্তু অনেক দেরিতে হয়েছে। এটি তাদের বহু বছর আগে করা উচিত ছিল।"

ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে নয়াদিল্লি এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এর আগেও ট্রাম্প প্রায়ই ভিত্তিহীন দাবি করে বলেছেন, উচ্চ শুল্কের হুমকির মুখে অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রকে বিশাল অর্থনৈতিক ছাড় দিতে রাজি হয়েছে।

ভারতকে নিয়ে ট্রাম্পের সর্বশেষ এই আক্রমণ এমন এক সময়ে এসেছে, যখন ওয়াশিংটনের কাছে দেশটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। চীনের বাড়তি আঞ্চলিক প্রভাব নিয়ে সংশয়ে থাকা এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে ভারতকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখেছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারত থেকে আসা পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এটি ট্রাম্প প্রশাসনের বিভিন্ন দেশের ওপর আরোপিত শুল্কের মধ্যে অন্যতম সর্বোচ্চ। এছাড়া ভারতকে রাশিয়ার তেল কেনার জন্যও সমালোচনার মুখে পড়তে হয়েছে।

তিনি সোমবার বলেন, "ভারত তার অধিকাংশ তেল ও সামরিক পণ্য রাশিয়ার কাছ থেকে কেনে, যুক্তরাষ্ট্র থেকে খুব কমই।"

তবে ভারতের পক্ষ থেকে এই কঠোর শুল্ক আরোপের পর প্রতিবাদ জানানো হয়েছে। বানিজ্য ও শিল্পমন্ত্রী পিযুষ গয়াল সম্প্রতি বলেছেন, "নয়াদিল্লি অন্য দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কখনও পিছপা হবে না এবং কখনও দুর্বলতা দেখাবে না।"

বিশ্বের অন্যান্য দেশের সাথে বাণিজ্য পুনর্গঠনের জন্য ট্রাম্পের প্রচেষ্টা যথেষ্ট আগ্রাসী । বর্তমান বাণিজ্য ব্যবস্থাকে তিনি একতরফা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি অন্যায্য বলে বর্ণনা করেছেন। তবে এটি ক্রমবর্ধমান অপ্রত্যাশিত মার্কিন বিকল্প খুঁজতে থাকা অন্যান্য দেশগুলোকে আরও সহযোগিতামূলক সম্পর্কের দিকে ঠেলে দিতে পারে।

চীনের বন্দর শহর তিয়ানজিনে অনুষ্ঠিত দুই দিনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বলেছেন, তিনি দুই দেশের সম্পর্ক উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ভারতের ওপর মার্কিন শুল্ক / ট্রাম্পের শুল্কনীতি / ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
    এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

Related News

  • নিজের কাঁধে বইছেন পৃথিবী: যিশুর পর এবার অ্যাটলাস রূপে নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প
  • যুদ্ধ শেষে ‘মনোরম দেশ ইরানে’ ফসল বিক্রি করবেন মার্কিন কৃষকেরা, ট্রাম্পের প্রতিশ্রুতি
  • নিজের ছবিসহ বিশেষ সংস্করণের নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প
  • ট্রাম্পের ক্ষমতা খর্ব করে মার্কিন সিনেটে ইরান যুদ্ধ-সংক্রান্ত প্রস্তাব পাস
  • হরমুজ প্রণালিতে কোনো জাহাজ থেকে টোল নিচ্ছে না ইরান: দাবি ট্রাম্পের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
খেলা

এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net