Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক সংস্কৃতি চালুর আহ্বান জানালেন সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 September, 2025, 10:05 pm
Last modified: 01 September, 2025, 10:11 pm

Related News

  • ‘ছয় মাস পরেও সরকার পতিত সরকারের নির্দেশিকা অনুযায়ী কাজ করছেন’: দেবপ্রিয় ভট্টাচার্য
  • পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি - মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী 
  • ২৫৫ ভোট পেয়ে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • দল যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তা রক্ষা করব: বিদায়ী বক্তব্যে মির্জা ফখরুল

সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক সংস্কৃতি চালুর আহ্বান জানালেন সালাহউদ্দিন আহমদ

তিনি বলেন, ‘আমাদের তরুণ বন্ধুরা নাগরিক পার্টি সৃষ্টি করেছে। তারা আজ প্রমাণ করলো রাজনীতির মাঠে তর্ক-বিতর্ক ও ভিন্নমত প্রকাশ থাকবে, তবে তা হবে সৌহার্দ্যমূলক আলাপ-আলোচনার ভিত্তিতে।’
টিবিএস রিপোর্ট
01 September, 2025, 10:05 pm
Last modified: 01 September, 2025, 10:11 pm
ছবি: টিবিএস

রাজনীতির মাঠে ভিন্নমত থাকলেও সৌহার্দ্যপূর্ণ ও শ্রদ্ধার ভিত্তিতে আলাপ-আলোচনার সংস্কৃতি চালু রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির গুলশান কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ আহ্বান জানান। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে দলটির কার্যালয়ে যায় এনসিপি।

সালাহউদ্দিন আহমদ বলেন, 'বিএনপি গঠনের উদ্দেশ্য ছিল একদলীয় বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করা। বিএনপির বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা এ দেশের সব জনগণকে একত্রিত করেছিল। গণ-অভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা ছিল গণতান্ত্রিক সাংস্কৃতিক চর্চা ও লালন করা।'

তিনি বলেন, 'আমাদের তরুণ বন্ধুরা নাগরিক পার্টি সৃষ্টি করেছে। তারা আজ প্রমাণ করলো রাজনীতির মাঠে তর্ক-বিতর্ক ও ভিন্নমত প্রকাশ থাকবে, তবে তা হবে সৌহার্দ্যমূলক আলাপ-আলোচনার ভিত্তিতে। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আলোচনা চালু থাকাই রাজনৈতিক সংস্কৃতি। এই বিশাল পরিবর্তন আমাদের অনেক দূর এগিয়ে নেবে। গণতান্ত্রিক সংস্কৃতি চালুর মাধ্যমে বিগত দিনের অগণতান্ত্রিক, অপসংস্কৃতি বিলুপ্ত করা সম্ভব হবে।'

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, 'ভালো রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা ফ্যাসিবাদী রাজনীতি বিলুপ্ত করতে পারবো।'

এ সময় এনসিপির (উত্তরাঞ্চল) মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, 'আমরা বিশ্বাস করি বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করে দেশ ও জনগণকে প্রাধান্য দিয়ে বিএনপি কাজ করে যাবে। আমাদের মতে, শেখ হাসিনা শুধু গণতন্ত্র নষ্ট করেননি, গণতান্ত্রিক সংস্কৃতিও শেষ করে দিয়েছেন।'

তিনি আরও বলেন, 'যেকোনো রাজনৈতিক দলের কোনো বিষয়ে আমাদের দ্বিমত থাকতে পারে, তার পক্ষে-বিপক্ষে সমালোচনাও থাকতে পারে। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়া আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, তা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্ক গণতান্ত্রিক সংস্কৃতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একসঙ্গে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে সব ষড়যন্ত্র মোকাবিলা করে সামনে এগিয়ে যাব।'

Related Topics

টপ নিউজ

সালাহউদ্দিন আহমদ / সালাহউদ্দিন আহমেদ / বিএনপি / এনসিপি / গণতন্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ছবি: সংগৃহীত
    একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • ‘ছয় মাস পরেও সরকার পতিত সরকারের নির্দেশিকা অনুযায়ী কাজ করছেন’: দেবপ্রিয় ভট্টাচার্য
  • পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি - মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী 
  • ২৫৫ ভোট পেয়ে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • দল যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তা রক্ষা করব: বিদায়ী বক্তব্যে মির্জা ফখরুল

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net