Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
কার্যালয়ে আগুন সন্ত্রাসীদের কাজ, দলকে নিষিদ্ধের দাবি অযৌক্তিক: জাতীয় পার্টি মহাসচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 August, 2025, 08:45 pm
Last modified: 31 August, 2025, 08:50 pm

Related News

  • মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ
  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

কার্যালয়ে আগুন সন্ত্রাসীদের কাজ, দলকে নিষিদ্ধের দাবি অযৌক্তিক: জাতীয় পার্টি মহাসচিব

তিনি বলেন, ‘আমরা পুলিশ বাহিনীর কাছে কৃতজ্ঞ, তারা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করে সন্ত্রাসীদের প্রতিহত করেছে। এই মুহুর্তে অনেকেই জাতীয় পার্টিকে ব্যান করার কথা বলছে। জাতীয় পার্টি কখনো সন্ত্রাসী কর্মকান্ড করেনি।’
টিবিএস রিপোর্ট
31 August, 2025, 08:45 pm
Last modified: 31 August, 2025, 08:50 pm
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জানিয়েছেন, গতকাল সন্ত্রাসীরা তাদের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছিল।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে কয়েকটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, 'আমরা পুলিশ বাহিনীর কাছে কৃতজ্ঞ, তারা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণ করে সন্ত্রাসীদের প্রতিহত করেছে। এই মুহুর্তে অনেকেই জাতীয় পার্টিকে ব্যান করার কথা বলছে। জাতীয় পার্টি কখনো সন্ত্রাসী কর্মকান্ড করেনি, তাই সন্ত্রাস বিরোধী আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা কর্মকান্ড নিষিদ্ধ করার আইনগত দাবি উঠতে পারে না।'

তিনি আরও বলেন, 'আরপিও অনুযায়ী যেসব কাজ করলে একটি দলের নিবন্ধন বাতিল হতে পারে, জাতীয় পার্টি কখনো তা করেনি। জাতীয় পার্টির বিরুদ্ধে এমন কোনো অভিযোগও নেই। যারা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলছে তাদের এ দাবি অযৌক্তিক। এমন দাবীতে আমরা ভীত বা সন্ত্রস্ত নই। আশা করছি, সরকার ভ্রান্ত দাবীতে ভ্রান্ত সিদ্ধান্ত নেবে না।'

মহাসচিব নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, 'সবাই প্রস্তুত থাকুন। কোনো আঘাত এলে জবাব দিতে হবে। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশে করব। প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। জাতীয় পার্টি ব্যান করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে। জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টি কাজ করছে। দেশটা আমাদের সবার, সবাই মিলেই এই দেশকে বাঁচাতে হবে।'
 
Related Topics

টপ নিউজ

জাতীয় পার্টি / মহাসচিব / শামীম হায়দার পাটোয়ারী / পুলিশ / রাজনৈতিক দল নিষিদ্ধ / সন্ত্রাসী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ
  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • আ.লীগ আমলের পুলিশ কনস্টেবল নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net