Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ইসরায়েলের হামলায় ইয়েমেনের হুথি সরকারের প্রধানমন্ত্রী নিহত

আন্তর্জাতিক

রয়টার্স
31 August, 2025, 09:55 am
Last modified: 31 August, 2025, 09:56 am

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জ্বালানি বিক্রি করতে পারবে ইরান, উঠে যাবে নিষেধাজ্ঞা
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প
  • বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ

ইসরায়েলের হামলায় ইয়েমেনের হুথি সরকারের প্রধানমন্ত্রী নিহত

রয়টার্স
31 August, 2025, 09:55 am
Last modified: 31 August, 2025, 09:56 am
ইসরায়েলের হামলায় নিহত হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি। ছবি: রয়টার্স

রাজধানী সানায় ইসরায়েলের হামলায় ইয়েমেনের হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাভিসহ আরও কয়েকজন মন্ত্রী নিহত হয়েছেন। শনিবার হুথিদের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল-মাশাত এ তথ্য নিশ্চিত করেন। 

এটিই প্রথম কোনো হামলা যেখানে গোষ্ঠীটির শীর্ষ কর্মকর্তারা নিহত হলেন।

মাহদি আরও জানান, বৃহস্পতিবারের এই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ইসরায়েল শুক্রবার জানিয়েছিল, তাদের বিমান হামলাটি ইরান-সমর্থিত এই গোষ্ঠীর চিফ অভ স্টাফ, প্রতিরক্ষামন্ত্রী ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো হয়েছিল। 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছিল, সানার একটি সমাবেশে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালালে রাহাভি ও অন্যান্য শীর্ষ হুথি কর্মকর্তারা 'নির্মূল' হন।

তবে প্রতিরক্ষামন্ত্রী হতাহতদের মধ্যে ছিলেন কি না, তা স্পষ্ট করা হয়নি। 

সৌদি আরবের সংবাদমাধ্যম আল-হাদাথ বলেছে, হামলায় হুথিদের পররাষ্ট্রমন্ত্রী, বিচারমন্ত্রী, যুব ও ক্রীড়ামন্ত্রী এবং সমাজকল্যাণ ও শ্রমমন্ত্রী নিহত হয়েছেন।

আহমেদ গালেব আল-রাহাভিকে এক বছর আগে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু সরকারের প্রকৃত নেতা ছিলেন তার উপ-প্রধানমন্ত্রী মুহাম্মদ মিফতাহ; তাকে শনিবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের জন্য নিযুক্ত করা হয়েছে।

রাহাভিকে মূলত আলঙ্কারিক প্রধান হিসেবে দেখা হতো। তিনি হুথি নেতৃত্বের শীর্ষ পর্যায়ের অংশ ছিলেন না।

রকহাভি ছিলেন ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ-র মিত্র। সালেহকে হুথিরা ২০১৪ সালের শেষের দিকে সানা থেকে ক্ষমতাচ্যুত করে। এর মধ্য দিয়ে শুরু হয়েছিল দশকব্যাপী গৃহযুদ্ধ।

তবে রাহাভি পরে হুথিদের সঙ্গে যোগ দেন। তখন থেকেই ইয়েমেন সানার হুথি প্রশাসন ও এডেনের সৌদি-সমর্থিত সরকারে বিভক্ত।

গত এক দশক ধরে ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা নিয়ন্ত্রণ করে আসছে হুথিরা।

২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান-সমর্থিত হুথিরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে লোহিত সাগরে চলাচলকারী জাহাজে হামলা চালিয়ে আসছে।

তারা প্রায়শই ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করেছে। সেসবের বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। জবাবে ইসরায়েলও হোদেইদা বন্দরসহ ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামলা চালিয়েছে।

গত এক বছরে ইসরায়েল হামাস ও তাদের লেবানিজ মিত্র হেজবুল্লাহর শীর্ষ নেতা ও কমান্ডারদের লক্ষ্য করে একাধিক গুপ্তহত্যা চালিয়েছে। এতে উভয় গোষ্ঠীকেই উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে।

শনিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, এই হামলা হুথিদের জন্য একটি 'চরম আঘাত'। তিনি আরও বলেন, 'এ তো কেবল শুরু।'

প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার কিছুক্ষণ পরেই হুথি-পরিচালিত সংবাদ সংস্থা 'সাবা' প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আল-আতিফির বিবৃতি প্রকাশ করে। এতে তাকে উদ্ধৃত করে বলা হয়, তার গোষ্ঠী ইসরায়েলের মোকাবিলা করতে প্রস্তুত।

তবে বিবৃতিতে বৃহস্পতিবারের বিমান হামলার কোনো উল্লেখ ছিল না। বিবৃতিটি হামলার আগে না পরে দেওয়া হয়েছিল, তা-ও স্পষ্ট নয়।

আতিফি হুথিদের 'মিসাইল ব্রিগেড গ্রুপ' পরিচালনা করেন। তাকে হুথিদের প্রধান ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ  মনে করা হয়।

Related Topics

টপ নিউজ

হুথি / হুথি বিদ্রোহী / ইয়েমেন / ইসরায়েল / মধ্যপ্রাচ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জ্বালানি বিক্রি করতে পারবে ইরান, উঠে যাবে নিষেধাজ্ঞা
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প
  • বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • চুক্তির আওতায় চার কিস্তিতে ইরানের অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ছাড় করবে যুক্তরাষ্ট্র: হারেৎজ

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net