Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
কাকরাইলে জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 August, 2025, 09:45 pm
Last modified: 29 August, 2025, 11:44 pm

Related News

  • প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বড় সুযোগ তৈরি হবে: প্রতিমন্ত্রী
  • আগামী অর্থবছরে ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য: সংসদে প্রতিমন্ত্রী নুর
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩

কাকরাইলে জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন

জাপা নেতাকর্মীদের অভিযোগ, গণঅধিকার পরিষদের মিছিল থেকে তাদের ওপর হামলা চালানো হয়েছে। তবে গণঅধিকার পরিষদের পাল্টা অভিযোগ, মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার নেতাকর্মীরাই ইট-পাটকেল নিক্ষেপ করে উসকানি দেয়।
টিবিএস রিপোর্ট
29 August, 2025, 09:45 pm
Last modified: 29 August, 2025, 11:44 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়।

ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

জাপা নেতাকর্মীদের অভিযোগ, গণঅধিকার পরিষদের মিছিল থেকে তাদের ওপর হামলা চালানো হয়েছে। তবে গণঅধিকার পরিষদের পাল্টা অভিযোগ, মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার নেতাকর্মীরাই ইট-পাটকেল নিক্ষেপ করে উসকানি দেয়।

গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, আওয়ামী লীগের দোসরদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ শেষে তারা পল্টন জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে নাইটিঙ্গেল মোড়ার পথে যাচ্ছিলেন। এসময় জাপার কার্যালয়ের সামনে থেকে তাদের মিছিলে ইট-পাটকেল ছোড়া হয়। তখন সেখানে ৩০০–৪০০ জন অবস্থান করছিল বলে তিনি দাবি করেন। তার অভিযোগ, জাপার পাশাপাশি আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, সংঘর্ষের সময় পুলিশের হামলার নুরুল হক নুর সহ গণঅধিকার পরিষদের অন্তত ৫০ জনের বেশি আহত হয়েছেন। নুরসহ অধিকাংশ আহতদের কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

অন্যদিকে, এক জরুরি সংবাদ সম্মেলনে জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, গণঅধিকার পরিষদের একটি 'বেআইনি মিটিং' ছিল, যেখানে জাপার নিবন্ধন বাতিল ও চেয়ারম্যানকে গ্রেফতারের দাবি জানানো হয়। তার মতে, এ ধরনের সভা বেআইনি ও রাজনৈতিক উস্কানিমূলক।

তিনি অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের মিছিল থেকে জাপার নেতাকর্মীদের ওপর ইটপাটকেল ছোড়া হয় এবং এতে তাদের কয়েকজন আহত হন। পরে জাপা নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে গণঅধিকার পরিষদের কর্মীরা সরে যায়।

শামীম হায়দার আরও জানান, তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
Related Topics

টপ নিউজ

জাতীয় পার্টি / জাপা / গণ অধিকার পরিষদ / নুরুল হক নুর / কাকরাইল / সংঘর্ষ / সেনা মোতায়েন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বড় সুযোগ তৈরি হবে: প্রতিমন্ত্রী
  • আগামী অর্থবছরে ১৪ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য: সংসদে প্রতিমন্ত্রী নুর
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ২৫
  • মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বিএনপি কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, আহত ৩

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net