Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
রেমিট্যান্স ও রপ্তানি খাত চাঙা রাখতে নিলামে ১৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

তন্ময় মোদক
29 August, 2025, 10:55 am
Last modified: 29 August, 2025, 11:00 am

Related News

  • সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক
  • সরকারের টাকার চাহিদা বাড়ায় ৫ হাজার কোটি টাকার বিশেষ রেপো নিলাম করবে বাংলাদেশ ব্যাংক 

রেমিট্যান্স ও রপ্তানি খাত চাঙা রাখতে নিলামে ১৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

এর আগে গত ১৪ আগস্ট কেন্দ্রীয় ব্যাংক ১২১ টাকা ৫০ পয়সা কাট-অফ রেটে ১৭৬ মিলিয়ন ডলার কিনেছিল। নতুন নিলামে দেখা যাচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক কাট-অফ রেট অন্তত ২০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে।
তন্ময় মোদক
29 August, 2025, 10:55 am
Last modified: 29 August, 2025, 11:00 am
ছবি: সংগৃহীত

ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতকে চাঙা করতে গতকাল (২৮ আগস্ট) আরেকটি নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ১৪৯.৫ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল প্রাথমিকভাবে ৩০ মিলিয়ন ডলার কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নিলাম আহ্বান করে কেন্দ্রীয় ব্যাংক। তবে শেষ পর্যন্ত তারা আরও বেশি ডলার কিনে নেয়, যেখানে কাট-অফ রেট ছিল ডলার প্রতি ১২১ টাকা ৭০ পয়সা।

এর আগে গত ১৪ আগস্ট কেন্দ্রীয় ব্যাংক ১২১ টাকা ৫০ পয়সা কাট-অফ রেটে ১৭৬ মিলিয়ন ডলার কিনেছিল। নতুন নিলামে দেখা যাচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক কাট-অফ রেট অন্তত ২০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নিলাম কমিটির এক নীতিনির্ধারক টিবিএসকে জানান, ১৭টি ব্যাংক ১৬০ থেকে ১৭০ মিলিয়ন ডলার বিক্রির প্রস্তাব দিয়েছিল। তবে বাজার পরিস্থিতি বিবেচনায় লক্ষ্যমাত্রা অনুযায়ী ১৩টি ব্যাংকের কাছ থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

এক্সচেঞ্জ রেট স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, 'ডলারের রেট খুব কমে যাওয়া বা খুব বেড়ে যাওয়া ভালো কোনো সংকেত দেয় না।' তিনি জানান, এতে রপ্তানিকারক ও রেমিট্যান্স-প্রেরক উভয়ই সহায়তা পাবেন এবং পাশাপাশি আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়বে।

তিনি আরও জানান, কাট-অফ রেট নির্ধারণ করা হয়েছে বুধবারের আন্তঃব্যাংক লেনদেনে গড় রেট ১২১ টাকা ৭৫ পয়সা ধরে।

কেন্দ্রীয় ব্যাংক প্রথমবার নিলামের মাধ্যমে ডলার কেনে গত ১৩ জুলাই। ওইদিন ১২১ টাকা ৫০ পয়সা রেটে ১৭১ মিলিয়ন ডলার কেনা হয়। পরে ১৫ জুলাই একই দামে আরও ৩১৩ মিলিয়ন ডলার কেনা হয়। নতুন এই নীতি মূলত ডলারের দামে অস্বাভাবিক পতন ঠেকাতে এবং বাজারে সঠিক দিকনির্দেশনা দিতে গৃহীত হয়েছে।

একটি বিদেশি এক্সচেঞ্জ হাউসের প্রধান জানান, গতকাল সকালে রেমিট্যান্সের বাজার শুরু হয়েছিল ১২১ টাকা ৫০ পয়সায়। তবে সকাল ১১টার দিকে ব্যাংকগুলোর চাহিদা কম থাকায় রেট পড়ে যেতে থাকে। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংক নিলামের ঘোষণা দিলে বাজার ঘুরে দাঁড়ায়। দিনশেষে ব্যাংকগুলো রেমিট্যান্সের ডলার কিনেছে সর্বোচ্চ ১২১ টাকা ৬৫ পয়সায়।

একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জানান, গত এক বছর ধরে রেমিট্যান্স ও রপ্তানির জোরালো প্রবাহের কারণে ব্যাংকগুলো অনেক পুরোনো আমদানি বিল পরিশোধ করতে পেরেছে, বিশেষ করে জ্বালানি খাতের দেনা। এসব বিল পরিশোধ হয়ে যাওয়ায় এবং আমদানির চাপ কম থাকায় এখন ডলারের সরবরাহ চাহিদার চেয়ে বেশি। এ কারণেই রেট পড়তে শুরু করেছে।

তিনি বলেন, 'কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করছে রেট ধরে রাখতে। তাদের লক্ষ্য সম্ভবত ১২১ টাকা ৫০ পয়সা থেকে ১২২ টাকা ৫০ পয়সার মধ্যে রেট রাখা।'

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৮ আগস্ট শেষে বিএপিএম৬ পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৬.১৯ বিলিয়ন ডলার।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / রেমিটেন্স প্রবাহ / নিলামে ডলার কেনা / কেন্দ্রীয় ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক
  • সরকারের টাকার চাহিদা বাড়ায় ৫ হাজার কোটি টাকার বিশেষ রেপো নিলাম করবে বাংলাদেশ ব্যাংক 

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net