Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
মূল্যস্ফীতি ৩-৪ শতাংশে নামিয়ে আনার চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
28 August, 2025, 05:15 pm
Last modified: 28 August, 2025, 05:28 pm

Related News

  • মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করেছে: অর্থমন্ত্রী
  • রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা
  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • সেপ্টেম্বরে রেমিট্যান্স কমে ২.৭৭ বিলিয়ন ডলার, ১১ মাসের মধ্যে সর্বনিম্ন
  • নতুন বেতন কাঠামো, জ্বালানির মূল্যবৃদ্ধি বাড়াচ্ছে মূল্যস্ফীতির ঝুঁকি: বাংলাদেশ ব্যাংক

মূল্যস্ফীতি ৩-৪ শতাংশে নামিয়ে আনার চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ

ড. আখতার হোসেন বলেন, ‘বর্তমানে দেশে মূল্যস্ফীতি ৮-৯ শতাংশের ঘরে অবস্থান করছে, যা স্বস্তিদায়ক নয়। তাই যত দ্রুত সম্ভব এটি ৩-৪ শতাংশে নামিয়ে আনার জন্য কঠোর আর্থিক নীতি অব্যাহত থাকবে।’
টিবিএস রিপোর্ট
28 August, 2025, 05:15 pm
Last modified: 28 August, 2025, 05:28 pm
পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘বাংলাদেশ মান্থলি ম্যাক্রোইকোনোমিক ইনসাইট’ শীর্ষক সেমিনার। ছবি: টিবিএস

সরকার যত দ্রুত সম্ভব মূল্যস্ফীতি ৩-৪ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আখতার হোসেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত 'বাংলাদেশ মান্থলি ম্যাক্রোইকোনোমিক ইনসাইট' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

ড. আখতার হোসেন বলেন, 'বর্তমানে দেশে মূল্যস্ফীতি ৮-৯ শতাংশের ঘরে অবস্থান করছে, যা স্বস্তিদায়ক নয়। তাই যত দ্রুত সম্ভব এটি ৩-৪ শতাংশে নামিয়ে আনার জন্য কঠোর আর্থিক নীতি অব্যাহত থাকবে।'

তিনি আরও বলেন, 'আমাদের লক্ষ্য হবে দীর্ঘমেয়াদে টেকসইভাবে ৩-৪ শতাংশ মূল্যস্ফীতি ধরে রাখা। এজন্য যে সব নীতিগত উপকরণ রয়েছে, আমরা সেগুলো প্রয়োগ করব। এতে সুদহার নিয়ন্ত্রণ, মুদ্রানীতি শৃঙ্খলা এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে।'

একইসঙ্গে তিনি বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, স্থানীয় সঞ্চয় দিয়ে বড় বিনিয়োগ সম্ভব নয়, তাই বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা জরুরি। বিদেশি কোম্পানির জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এখন সময়ের দাবি বলেও উল্লেখ করেন তিনি।

পিআরআই এর নির্বাহী পরিচালক ড. খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চিফ ইকনোমিস্ট ড. আখতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন পিআরআই এর পরিচালক ড. আহমেদ আহসান।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ এবং হাবিবুল্লাহ এন. করিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআই এর মূখ্য অর্থনীতিবিদ ড. আশিকুর রহমান।

Related Topics

টপ নিউজ

মূল্যস্ফীতি / মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ / পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) / বাংলাদেশ ব্যাংক / কঠোর মুদ্রানীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করেছে: অর্থমন্ত্রী
  • রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা
  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • সেপ্টেম্বরে রেমিট্যান্স কমে ২.৭৭ বিলিয়ন ডলার, ১১ মাসের মধ্যে সর্বনিম্ন
  • নতুন বেতন কাঠামো, জ্বালানির মূল্যবৃদ্ধি বাড়াচ্ছে মূল্যস্ফীতির ঝুঁকি: বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net