Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
চার হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের বড় সংগ্রহ

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
25 January, 2021, 12:15 pm
Last modified: 25 January, 2021, 03:50 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • লিগ শুরুর আগের দিন দল পেলেন লিটন
  • চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া লিটন এখন ‘টাইগার’
  • লিটনের আরেকটি দুর্বার ইনিংস, আবারও জিতলো ঢাকা

চার হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের বড় সংগ্রহ

শুরুর চাপ সামলে দলের ইনিংস গুছিয়ে নেন অধিনায়ক তামিম ইকবাল। চারে নেমে অধিনায়ককে যোগ্য সঙ্গ দেন সাকিব আল হাসান। দায়িত্বশীল ব্যাটিংয়ে এই দুই ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরি তুলে নেন। পরে দ্রুত গতিতে রান তুলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও। 
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
25 January, 2021, 12:15 pm
Last modified: 25 January, 2021, 03:50 pm

শুরুর চাপ সামলে দলের ইনিংস গুছিয়ে নেন অধিনায়ক তামিম ইকবাল। চারে নেমে অধিনায়ককে যোগ্য সঙ্গ দেন সাকিব আল হাসান। এই জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় বাংলাদেশ। দায়িত্বশীল ব্যাটিংয়ে এই দুই ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরি তুলে নেন। পরে দ্রুত গতিতে রান তুলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও। 

চার হাফ সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ৫ উইকেটে ২৯৭ রান তুলেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ৬৪ রান করে করেছেন তামিম ও মুশফিক। সাকিব করেন ৫১ রান। ৪৩ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। সৌম্য সরকার ৭ ও মোহাম্মদ সাইফউদ্দিন ৫ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ও রেমন রেফার ২টি করে উইকেট নেন।

অভিষেকে বিব্রতকর অভিজ্ঞতা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি পেসার কেয়ন হার্ডিংয়ের। ১০ ওভারে ৮৮ রান খরচা করেছেন তিনি। যা ওয়ানডে অভিষেকে তৃতীয় সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড।    

তামিম, সাকিবের পর মুশফিকের হাফ সেঞ্চুরি

তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। ৪৭ বলে ৩টি চার ও একটি ছক্কায় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। ওয়ানডেতে এটি তার ৩৯তম হাফ সেঞ্চুরি। ৪৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৪০। মুশফিক ৫৪ ও মাহমুদউল্লাহ ৩২ রানে ব্যাটিং করছেন। 

৫৬৯ দিন পর হাফ সেঞ্চুরি করে বিদায় নিলেন সাকিব

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে সময়টা ভালো যাচ্ছিল না সাকিব আল হাসানের। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ব্যাটে-বলে অনুজ্জ্বল ছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতেই অবশ্য আসল চেহারায় তার দেখা মেলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে ৮ রানে ৪ উইকেট নেওয়ার পর করেন ১৯ রান। দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত থাকেন ৪৩ রানে।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭৮ বলে ৩টি চারে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব। ৫১ রান করে রেমন রেফারে বলে বোল্ড হন তিনি। ওয়ানডেতে এটা তার ৪৮তম হাফ সেঞ্চুরি। ৫৬৯ দিন পর ওয়ানডেতে হাফ সেঞ্চুরির দেখা পেলেন মাঝে এক বছরের নিষেধাজ্ঞায় থাকা অভিজ্ঞ এই ক্রিকেটার। সর্বশেষ ২০১৯ সালের ৫ জুলাই বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেন তিনি। 

হাফ সেঞ্চুরি করে থামলেন তামিম

আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করেই বিদায় নেন তামিম ইকবাল। তৃতীয় ওয়ানডেতে পথ আরেকটু দীর্ঘ হলো বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৬৪ রান করে থেমেছেন তামিম। ৮০ বলের ইনিংসে তামিম ৩টি চার ও একটি ছক্কা মেরেছেন।

তামিমের হাফ সেঞ্চুরি

আগের দুই ম্যাচেও বাংলাদেশের ব্যাটিং ভরসা হয়ে ব্যাট চালিয়েছেন তামিম ইকবাল। প্রথম ওয়ানডেতে না পারলেও দ্বিতীয় ওয়ানডেতে হাফ সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক, খেলেন ৫০ রানের ইনিংস। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে হেসেছে অভিজ্ঞ এই ওপেনারের ব্যাট। 

৭০ বলে ২টি চারে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। ওয়ানডেতে এটা তামিমের ৪৯তম হাফ সেঞ্চুরি। যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। এরপরই আছেন সাকিব। ওয়ানডেতে বাঁহাতি এই অলরাউন্ডারের হাফ সেঞ্চুরি ৪৭টি।  

১০০ পেরিয়ে বাংলাদেশ

দ্রুতই দুই উইকেট হারানোর চাপ কাটিয়ে উঠেছে বাংলাদেশ। শুরুর ধাক্কা সামলে দলকে পথ দেখিয়ে যাচ্ছেন অধিনায়ক তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তাদের ব্যাটিংয়ে ২২.২ ওভারে দলীয় সংগ্রহ ১০০ ছুঁয়েছে বাংলাদেশের।   

শান্তও এলবিডব্লিউর শিকার

শুরুতেই লিটন কুমার দাসকে হারানোর চাপ কাটিয়ে উঠেছিলেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। কিন্তু তাদের জুটি দীর্ঘ হলো হলো না। দলীয় ৩৮ রানে নাজমুল হোসেন শান্ত ফিরিয়ে দিলেন উইন্ডিজ পেসার কাইল মেয়ার্স। ফেরার আগে ৩০ বলে ৩টি চারে ২০ রান করেন শান্ত। 

লিটনের বিদায়

সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাটিং করার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এমন দিনে শুরুতেই হতাশা সঙ্গী হলো বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই ফিরে গেছেন ওপেনার লিটন কুমার দাস। আলজারি জোসেফের এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নিতে হয় তাকে। ৪ বল খেলেও রানের খাতা খোলা হয়নি লিটনের।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / লিটন কুমার দাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত
  • লিগ শুরুর আগের দিন দল পেলেন লিটন
  • চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া লিটন এখন ‘টাইগার’
  • লিটনের আরেকটি দুর্বার ইনিংস, আবারও জিতলো ঢাকা

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net