Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু সোমবার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 August, 2025, 07:50 pm
Last modified: 24 August, 2025, 08:11 pm

Related News

  • মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, ভারত সীমান্তের স্পর্শকাতর স্থানেও বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিএসএফের হাতে বাংলাদেশি হত্যা অত্যন্ত দুঃখজনক, সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন: সালাহউদ্দিন
  • দর্শনা সীমান্তে ১১ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি’র বাধায় ব্যর্থ
  • মৌলভীবাজারে বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু সোমবার

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দিল্লিতে অনুষ্ঠিত হয় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
টিবিএস রিপোর্ট
24 August, 2025, 07:50 pm
Last modified: 24 August, 2025, 08:11 pm
ফাইল ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে শুরু হচ্ছে।

সোমবার (২৫ আগস্ট) শুরু হতে যাওয়া চার দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেবে উভয় দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।

ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিংহ চৌধুরী, আর বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মুহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

গত বছর অগস্টে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর এটি দুই দেশের দ্বিতীয় মহাপরিচালক পর্যায়ের বৈঠক।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দিল্লিতে অনুষ্ঠিত হয় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।

বিজিবির পক্ষ থেকে গত ১০ আগস্ট এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫-২৮ আগস্ট অনুষ্ঠিতব্য এ সম্মেলনে আলোচনায় আসবে-  সীমান্ত হত্যা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ রোধ, ভারত থেকে মাদক, অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য চোরাচালান বন্ধ, সীমান্ত নদীর তীর সংরক্ষণ ও পানির ন্যায্য হিস্যা আদায়, সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক কাজ ও অননুমোদিত স্থাপনা প্রতিরোধ, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনায় যৌথ উদ্যোগ, সাম্প্রতিক ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অপপ্রচারের কারণে সীমান্তে সৃষ্ট উত্তেজনা প্রশমনসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়।

অন্যদিকে, কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বিএসএফের এক বিবৃতিতে বলা হয়েছে- বৈঠকে মূলত আলোচনা হবে বাংলাদেশে ভারতীয় জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ, সীমান্তে অবকাঠামো, বিএসএফ জওয়ান ও ভারতীয় নাগরিকদের লক্ষ্য করে হামলা প্রতিরোধ, সীমান্ত অপরাধ মোকাবিলা, সিঙ্গল-রো বেড়া নির্মাণ এবং যুগ্মভাবে সীমান্ত পরিচালনার পরিকল্পনা নিয়ে।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, গত ৭ মে থেকে ১৫ আগস্ট পর্যন্ত ভারত বিভিন্ন সীমান্ত দিয়ে ২ হাজার ১৯৬ জনকে বাংলাদেশে পাঠিয়েছে।

বিজিবির দাবি, তাদের মধ্যে ৩৯ জন মিয়ানমারের নাগরিক, যাদের নাম জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক হাই কমিশনারের তালিকায় নথিভুক্ত।

বিজিবির আরও দাবি, ফেরত পাঠানোদের মধ্যে ১০০ জন ভারতের নাগরিক। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে ভিসাবিহীন অবস্থায় ছয় ভারতীয়কে আটক করা হয়েছে, যাদের মধ্যে একজন সন্তানসম্ভবা নারীও রয়েছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ-ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের মধ্যে বৈঠক শুরু হয় ১৯৭৫ সালে। তখন বছরে একবার বৈঠক অনুষ্ঠিত হতো।

পরবর্তীতে ১৯৯৩ সালে দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়, বছরে দু'বার মহাপরিচালক পর্যায়ের এ সম্মেলন হবে।
 
Related Topics

টপ নিউজ

বিজিবি / বিএসএফ / সম্মেলন / বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী / বিজিবি মহাপরিচালক / সীমান্ত হত্যা / অস্ত্র / মাদক / অনুপ্রবেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, ভারত সীমান্তের স্পর্শকাতর স্থানেও বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিএসএফের হাতে বাংলাদেশি হত্যা অত্যন্ত দুঃখজনক, সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন: সালাহউদ্দিন
  • দর্শনা সীমান্তে ১১ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি’র বাধায় ব্যর্থ
  • মৌলভীবাজারে বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net