Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
সীমানা নির্ধারণী শুনানিতে সিইসির সামনেই দুই পক্ষের হট্টগোল-মারামারি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 August, 2025, 02:10 pm
Last modified: 24 August, 2025, 03:43 pm

Related News

  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক
  • এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের
  • ‘গ্যারান্টি দিতে পারি, স্থানীয় নির্বাচনে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি’: প্রধান নির্বাচন কমিশনার
  • স্থানীয় সরকার নির্বাচন: পোস্টার ও জনসভা নিষিদ্ধ করে নতুন আচরণবিধি জারি ইসির

সীমানা নির্ধারণী শুনানিতে সিইসির সামনেই দুই পক্ষের হট্টগোল-মারামারি

টিবিএস রিপোর্ট
24 August, 2025, 02:10 pm
Last modified: 24 August, 2025, 03:43 pm
ছবি: স্ক্রিনগ্র্যাব

ব্রাক্ষণবাড়িয়ার সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের শুনানির প্রথম দিনেই হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এবং অন্যান্য কমিশনারদের সামনেই ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা নির্ধারণের শুনানিতে অংশগ্রহণকারীরা এই কাণ্ডে জড়িয়ে পড়েন।

জানা গেছে, নির্বাচন কমিশনে (ইসি) ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানা প্রকাশের পর এর পক্ষে ও বিপক্ষে একাধিক আবেদন জমা পড়েছিল। শুনানিতে ইসির প্রকাশিত খসড়া সীমানার পক্ষে অবস্থান নেন ব্যারিস্টার রুমিন ফারহানা, অন্যদিকে তার বিরোধী পক্ষ বিজয়নগর উপজেলাকে অখণ্ড রাখার দাবিতে খসড়ার বিপক্ষে অবস্থান নেয়।

শুনানির একপর্যায়ে খসড়া প্রস্তাবের পক্ষ ও বিপক্ষের সমর্থকরা উত্তেজিত হয়ে পড়েন এবং তাদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও পরে হাতাহাতি-মারামারি শুরু হয়।

ঘটনার আকস্মিকতায় শুনানিকক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়লে উপস্থিত পুলিশ সদস্য ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি শান্ত হওয়ার পর ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানি সমাপ্ত ঘোষণা করেন এবং সংশ্লিষ্টদের শুনানিকক্ষ ত্যাগ করার জন্য অনুরোধ জানান।

ঘটনার পর বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করে বলেছেন, তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, 'ব্রাহ্মণবাড়িয়া- ৩ আসনের প্রার্থী গুণ্ডা নিয়ে এসেছেন। ১৫ বছরে যা হয়নি তা আজ হয়েছে। যে বিএনপির নেতা-কর্মীদের জন্য ১৫ বছর লড়াই করেছি, তারাই আমার গায়ে হাত তুললো। নির্বাচনের আগে সীমানা নিয়ে নিজের দলে এমন পরিস্থিতি হলে নির্বাচনে কি হবে তা অনুমেয়।' 

শারীরিক হেনস্তার অভিযোগ করে তিনি আরও বলেন, 'আজকে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই। আমাকে মারা হয়েছে, জবাবে আমার লোক তো বসে থাকবে না।' 

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক আয়াতউল্লাহ সাংবাদিদের কাছে অভিযোগ করে বলেন, 'আমরা বিজয়নগরকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন অখণ্ড রাখার দাবিতে বক্তব্য দিতে গেলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপি নেতা রুমিন ফারহানার সমর্থকরা আমার ওপর হামলা চালিয়েছে।'

এ বিষয় সাংবাদিকের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, 'প্রথমে তারা আমাদেরকে ধাক্কা দেয়। এটা দেখে আমার অনুসারীরা বসে থাকেনি। তাদের ধাক্কার প্রতিবাদে আমার লোকজন ধাক্কা দিয়েছে।'

'এনসিপির প্রতিনিধিরা নির্বাচন কমিশনে গুণ্ডা-পাণ্ডা নিয়ে এসে ঝামেলা করেছে। আমাকে ধাক্কা দেওয়া হয়েছে। গত ১৫ বছরে আওয়ামী লীগ যা করতে সাহস পায়নি, আজ এনসিপি তা দেখিয়েছে। আমি এ বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে ন্যায়বিচার চাই', বলেন তিনি। 

উল্লেখ্য, নির্বাচন কমিশনের খসড়া অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন সরাইল ও আশুগঞ্জ উপজেলার সঙ্গে বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়ন—বুধস্তি, চান্দুরা ও হরষপুর—যুক্ত করে গঠন করা হয়েছে। অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সঙ্গে বিজয়নগর উপজেলার বাকি সাতটি ইউনিয়ন নিয়ে গঠনের প্রস্তাব করা হয়েছে।

খসড়ার বিপক্ষীয় নেতাদের দাবি, তারা বিজয়নগর উপজেলাকে অখণ্ড রাখতে চান এবং কোনো ইউনিয়ন অন্য আসনের সঙ্গে যুক্ত করার পক্ষে নন। এই দাবি-আপত্তিকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়, যা পরে হাতাহাতিতে গড়ায়।

Related Topics

টপ নিউজ

ইসি / ব্রাক্ষণবাড়িয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক
  • এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের
  • ‘গ্যারান্টি দিতে পারি, স্থানীয় নির্বাচনে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না ইসি’: প্রধান নির্বাচন কমিশনার
  • স্থানীয় সরকার নির্বাচন: পোস্টার ও জনসভা নিষিদ্ধ করে নতুন আচরণবিধি জারি ইসির

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net