Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
সিইসির উপস্থিতিতে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে শুনানি চলছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 August, 2025, 12:40 pm
Last modified: 24 August, 2025, 01:17 pm

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

সিইসির উপস্থিতিতে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে শুনানি চলছে

চার দিনের শুনানির প্রথম দিন আজ থাকছে কুমিল্লা অঞ্চলের ১৮টি আসনের শুনানি।
টিবিএস রিপোর্ট
24 August, 2025, 12:40 pm
Last modified: 24 August, 2025, 01:17 pm
ছবি: টিবিএস

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তাবিত সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানি শুরু হয়েছে। 

আজ রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টায় নির্বাচন ভবনের অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও চার নির্বাচন কমিশনারের উপস্থিতিতে এ শুনানি শুরু হয়।

শুনানির শুরুতে অংশ নেওয়াদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার, "আমরা পেশাদারত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি-আপত্তির সুযোগ দেওয়া হয়েছে। আপনাদের আবেদনগুলো আমরা বিবেচনায় নিয়েছি। এখন শুনানিতে যৌক্তিক বিষয়গুলো তুলে ধরবেন।"

চার দিনের শুনানির প্রথম দিনে আজ থাকছে কুমিল্লা অঞ্চলের ১৮টি আসনের শুনানি। শুনানিতে আপত্তিকারী বা তাদের অনুমোদিত আইনজীবীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

দুপুর ১২টা থেকে শুরু হয়ে বেলা দেড়টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-২, ৩ ও ৫ আসনের শুনানি হবে। বিকাল আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কুমিল্লা-৬, ৯, ১০ ও ১১ আসনের এবং সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে নোয়াখালী-১, ২, ৪, ৫; চাঁদপুর-২, ৩; ফেনী-৩ এবং লক্ষ্মীপুর-২, ৩ আসনের শুনানি।

এর আগে নির্বাচন কমিশনে ৮৩টি আসনের সীমানা পরিবর্তনের দাবিতে মোট ১,৭৬০টি আবেদন জমা পড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬৮৩টি আবেদন ছিল কুমিল্লা অঞ্চল থেকে। রংপুর অঞ্চল থেকে আসে সবচেয়ে কম ৭টি আবেদন। একক আসন হিসেবে সর্বাধিক ৩৬২টি আবেদন জমা পড়ে কুমিল্লা-১ আসনে। পিরোজপুর-১, ২ ও ৩ আসনে জমা পড়ে ২৮৭টি এবং সিরাজগঞ্জ-৫ ও ৬ আসনে জমা পড়ে ২২০টি আবেদন। ঢাকার মধ্যে সর্বাধিক ৭৯টি আবেদন পড়ে ঢাকা-১ আসনে।

আগামী ২৭ আগস্ট পর্যন্ত শুনানি শেষে দাবি-আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

এর আগে, গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে ইসি। এতে ভোটারসংখ্যার ভারসাম্য আনতে বাগেরহাটের চারটি আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দেওয়া হয়। অন্যদিকে, গাজীপুরে একটি আসন বাড়িয়ে মোট ছয়টি করার প্রস্তাব রাখা হয়।

Related Topics

টপ নিউজ

সংসদীয় আসন / নির্বাচন / সীমানা পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net