Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
‘পিআরের ভাষা হচ্ছে মার্কার মধ্যে ভোট দেবে, কে এমপি হবে কেউ জানে না’: সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 August, 2025, 09:20 pm
Last modified: 23 August, 2025, 09:48 pm

Related News

  • বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা  
  • নারায়ণগঞ্জে খেয়াঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ 
  • স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আইনশৃঙ্খলা কর্মপদ্ধতি নির্ধারণে কোর কমিটি পুনর্গঠন
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • সরকারের দুই মাস: রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

‘পিআরের ভাষা হচ্ছে মার্কার মধ্যে ভোট দেবে, কে এমপি হবে কেউ জানে না’: সালাহউদ্দিন আহমদ

টিবিএস রিপোর্ট
23 August, 2025, 09:20 pm
Last modified: 23 August, 2025, 09:48 pm
ছবি: সংগৃহীত

প্রচলিত নির্বাচন পদ্ধতির পক্ষে অবস্থান এবং সমানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থার সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, 'গণতন্ত্রের ভাষা হচ্ছে মানুষ যাকে ভোট দিবে সেই এমপি নির্বাচিত হবে। পিআরের ভাষা হচ্ছে মার্কার মধ্যে ভোট দেবে, কে এমপি হবে কেউ জানে না।'

শনিবার (২৩ আগস্ট) বিকেলে চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষ্যে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পিআর পদ্ধতির পক্ষে থাকা দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, 'কেউ কেউ এই পিআর পিআর বলে এখনো গলা ফাটাচ্ছে। উদ্দেশ্য কিন্তু পিআর না। উদ্দেশ্য হচ্ছে পিআর-পিআর করে যদি কিছু পায়।' 

'যে-সমস্ত রাজনৈতিক দলগুলোরা পিআর-পিআর করে হয়রান-পেরেশান হয়ে যাচ্ছেন, আসেন আলাপ-আলোচনা করি। আপনাদের কী দাবি দেওয়া আছে, সে সমস্ত আমরা শুনব এবং আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব', যোগ করেন তিনি।  

সালাহউদ্দিন আহমদ বলেন, 'দেশে নির্বাচনের মৌসুম শুরু হয়ে গেছে। আগামী ডিসেম্বরে তফশিল ঘোষণা হবে। দেশ এখন নির্বাচন মুখী।' 

শেখ হাসিনাকে 'ভারতের লোক' আখ্যা দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, 'আওয়ামীলীগ ছিল একটা মাফিয়া শক্তি। আওয়ামীলীগ ছিল একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী। আওয়ামীলীগ ছিল একটি ফ্যাসিস্ট গোষ্ঠী। আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দলের নাম নয়। কখনো আওয়ামীলীগের রক্তে কোনো গণতন্ত্রের লেশ মাত্র ছিল না। আওয়ামীলীগের ডিএনএ-তেই গণতন্ত্র নেই।'

দীর্ঘদিন পর রাজনৈতিক পরিবেশ ফিরেছে উল্লেখ করে তিনি বলেন, 'গত ১৭ বছর বাংলাদেশে কোনো রাজনৈতিক পরিবেশ ছিল না। রাজনীতি বন্দি ছিল কারাগারে। রাজনীতি বন্দি ছিল লন্ডনে। রাজনীতি বন্দি ছিল শিলং-এ। এরকম উন্মুক্ত পরিবেশে রাজনীতি করার সুযোগ ছিল না।'

সালাহউদ্দিন আহমদ বলেন, 'হাতপাখার সাথে যুক্ত হয়েছে আর একটি দল, যে দলটি সব সময় বাংলাদেশে বিভ্রান্তিকর রাজনীতি করেছে। এক সময় যে দলটি স্বাধীনতার বিরুদ্ধে গেছে, আরেক সময় জনগনের বিরুদ্ধে গেছে। আরেক সময় মানুষের সেন্টিমেন্টের [আবেগ] বিরুদ্ধে গেছে। এবার তারা ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়।'

বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি চালুর অঙ্গীকার করে তিনি বলেন, রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। তিনি বলেন, 'যে আমার বিরোধিতা করবে, আমার বিরুদ্ধে বক্তব্য দিবে, তার সেই বক্তব্য দেয়ার অধিকারকে আমরা অবশ্যই সংরক্ষণ করব।' তিনি আরও বলেন, 'বাংলাদেশে এমন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, কোনোদিন বাংলাদেশে ব্যক্তি স্বৈরতন্ত্রের প্রবর্তন হবে না। কোনো ফ্যাসিবাদের উত্থান হবে না।'

এদিকে, দীর্ঘদিন পর আয়োজিত এই সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সর্বশেষ ২০২০ সালের ১২ মার্চ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এবারের সম্মেলন উপলক্ষ্যে চকরিয়া সরকারি কলেজ ও এর আশপাশের সড়ক-উপসড়ক তোরণ, ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে যায়।

উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে নেতাকর্মীরা বর্ণাঢ্য মিছিল নিয়ে জনসভায় যোগ দেন। অর্ধলক্ষাধিক মানুষের অংশগ্রহণে এই সম্মেলন একটি বিশাল নির্বাচনী জনসভায় রূপ নেয়।

Related Topics

টপ নিউজ

পিআর পদ্ধতি / সালাহউদ্দিন আহমদ / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা  
  • নারায়ণগঞ্জে খেয়াঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ 
  • স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আইনশৃঙ্খলা কর্মপদ্ধতি নির্ধারণে কোর কমিটি পুনর্গঠন
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • সরকারের দুই মাস: রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net