Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
ট্রাম্পের সাথে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের বৈঠকের আলোচিত ৫ বিষয়

আন্তর্জাতিক

দ্য নিউইয়র্ক টাইমস
19 August, 2025, 11:00 am
Last modified: 19 August, 2025, 11:04 am

Related News

  • ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ন্যাটো মিত্ররা ‘কাপুরুষ’, হরমুজ প্রণালি খুলতে দেশগুলো সহায়তা করছে না: ট্রাম্প
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?

ট্রাম্পের সাথে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের বৈঠকের আলোচিত ৫ বিষয়

দ্য নিউইয়র্ক টাইমস
19 August, 2025, 11:00 am
Last modified: 19 August, 2025, 11:04 am
ছবি: দ্য নিউইয়র্ক টাইমস

হোয়াইট হাউসে সোমবার এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা রাশিয়ার যুদ্ধ থামানোর উপায় নিয়ে আলোচনা করেছেন। বৈঠকটি ছিল সৌহার্দ্যমূলক, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনার মূল বিষয় ছিল—ইউক্রেন যুদ্ধবিরতি বা শান্তি চুক্তিতে রাজি হলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো তাকে কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে। এ সময় ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ফোনে কথা বলেন, যাতে জেলেনস্কি ও পুতিনের সরাসরি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়। তবে কবে বা আদৌ এমন বৈঠক হবে কিনা তা অনিশ্চিত।

এই বৈঠক থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিচে তুলে ধরা হলো:

আপাত ঐক্য, কিছু মতভেদও

আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পুতিনকে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার মাত্র তিন দিন পরেই ট্রাম্প তার চিরাচরিত মিত্রদের নিয়ে বৈঠকে বসেন এবং আলোচনার প্রায় পুরোটা জুড়েই ছিল ঐক্যের বার্তা। তবে কিছু মতপার্থক্যও সামনে আসে। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ আলোচনার আগে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও প্রেসিডেন্ট ট্রাম্প তা বিনয়ের সাথেই নাকচ করে দেন। অন্যদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ পুতিনের সদিচ্ছা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, 'আমি নিশ্চিত নই যে প্রেসিডেন্ট পুতিন আদৌ শান্তি চান।' তবে অতীতে প্রেসিডেন্ট জেলেনস্কির সফরের মতো এবার কোনো উত্তপ্ত বাক্যবিনিময় হয়নি।

নিরাপত্তা নিশ্চয়তার প্রতিশ্রুতি

ট্রাম্প বলেন, ইউরোপীয় দেশগুলো সমন্বয়ের মাধ্যমে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে এবং যুক্তরাষ্ট্র এতে সহায়তা করবে। তবে যুক্তরাষ্ট্র সরাসরি সেনা পাঠাবে কিনা—এই প্রশ্ন এড়িয়ে যান তিনি। ইউরোপীয় নেতারা ন্যাটোর ধারা ৫–এর মতো নিশ্চয়তা চান, যাতে ইউক্রেন আক্রান্ত হলে তা ন্যাটো সদস্য দেশগুলোর ওপর হামলা হিসেবে গণ্য হয়। এ নিয়ে ট্রাম্প শুধু বলেন, 'আমরা তাদের খুব ভালো নিরাপত্তা ও সুরক্ষা দেব।'

জেলেনস্কিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সংক্ষেপে বলেন, 'সবকিছু।'

পুতিনের সঙ্গে 'শাটল কূটনীতি'

প্রেসিডেন্ট বাইডেন পুতিনকে 'খুনি স্বৈরশাসক' বললেও ট্রাম্প বরাবরই রুশ প্রেসিডেন্টের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। বৈঠকের এক পর্যায়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা থামিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি পুতিনকে ফোন করেন। পরে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব জানান, ট্রাম্প ওভাল অফিসে ফিরে এসে পুতিনের সঙ্গে তার আলোচনার বিস্তারিত বিবরণ দেন।

সম্ভাব্য জেলেনস্কি-পুতিন বৈঠক

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি পুতিনকে দুই নেতার মধ্যে একটি বৈঠকের আয়োজনের জন্য ফোন করেছেন। তবে এ বিষয়ে সব পক্ষ একমত কি না, তা স্পষ্ট নয়।

পুতিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ ফোনালাপকে 'খোলামেলা ও গঠনমূলক' বলে উল্লেখ করেন। তবে কূটনৈতিক ভাষায় 'খোলামেলা' আলোচনার অর্থ প্রায়শই দাঁড়ায় যে দুই পক্ষের মধ্যে পুরোপুরি ঐক্যমত্য হয়নি। পুতিন যদিও জেলেনস্কির সঙ্গে বৈঠকের বিষয়টি সরাসরি নাকচ করেননি, তবে তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে বৈধ বা নিজের সমকক্ষ মনে করেন না।

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতারা উচ্চপর্যায়ের আলোচক নিয়োগে সম্মত হলেও পুতিন নিজে জেলেনস্কির সঙ্গে বসবেন কিনা তা অনিশ্চিত।

৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির আগ্রহ

ট্রাম্প বলেছেন যে তিনি ইউক্রেনকে আর সহায়তা দিতে চান না, তবে তিনি ইউক্রেনীয়দের রুশ আক্রমণ প্রতিহত করতে সাহায্য করার জন্য অস্ত্র বিক্রি করতে ইচ্ছুক। জেলেনস্কি রাশিয়ার ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলার ক্ষয়ক্ষতি কমাতে আরও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন।

জেলেনস্কি সোমবার সাংবাদিকদের বলেন, নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে ইউক্রেন ইউরোপের মাধ্যমে ৯ হাজার কোটি ডলারের আমেরিকান অস্ত্র কিনবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছ থেকে ড্রোন কিনবে।

তিনি বলেন, একটি আনুষ্ঠানিক চুক্তি এখনও সম্পন্ন হতে বাকি আছে। তবে এই ধরনের একটি বড় চুক্তি ইউক্রেনীয় বাহিনীকে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে এবং একটি শান্তি চুক্তি হলে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হবে।

Related Topics

টপ নিউজ

ইউক্রেন-রাশিয়া / ডোনাল্ড ট্রাম্প / ট্রাম্প-জেলেনস্কি / ইউরোপীয় নেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ন্যাটো মিত্ররা ‘কাপুরুষ’, হরমুজ প্রণালি খুলতে দেশগুলো সহায়তা করছে না: ট্রাম্প
  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net